সংবাদমাধ্যম মারফত খবর পাইলাম আমাদের জাতীয় ব্যাংক মুরুিব্ব গভর্ণর ছাহেব জানায়াইছেন, কে বা কাহারা নাকি ছলচাতুরি আশ্রয় লইয়া একটি আর্থিক প্রতিষ্ঠান হইতে ৭০০ কোটি টাকা লোপাট করিয়াছে...
অবশ্য তিনি সনাতন বাঙালি বধূর ন্যায় ভাসুরের নাম মুখে আনা থেকে থুক্কু আর্থিক প্রতিষ্ঠানটির নাম প্রকাশ থেকে বিরত রহিয়াছেন...
এতোদিন পর্যন্ত জাতি হালমার্কের তানভীরের ৩০০ কোটি টাকা নয়ছয়ের খবর শুনিয়া চোখ উল্টাইয়া ভিরমি খাইতো এইবার নব্য লুটেরাদের নাম শুনিয়া ভিরমি খাইবে পার্থক্য এইটুকু...
তবে আশা করিতেছি মাননীয় অর্থমন্ত্রী মহোদয় অচিরেই গেলোবারের মতো কোন গুরুত্বপূর্ণ বৈঠকে ঘোষণা দিবেন, 'ওহে মূর্খের দল, লক্ষ কোটির বাজারে এই পরিমান অর্থ যৎসামান্য। এ নিয়ে এতো ফালাফালির কিছু নাই'...
৩০০ কোটি থেকে ৭০০ কোটি, লোপাটের বিচার করিলেও বুঝা যায় দ্যাশের অর্থনীতি রকেট গতিতে সম্মুখে ভাগিতেছে..
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




