somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশ সাংবাদিক দুধ আর গােচনা সমাচার

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বাসে কানপাতা বাঙালি...বাসে বসে আমি এসিট ওসিটের মানুষের কথোপকথন কানখাড়া করে মন দিয়ে শুনি...যদিও ব্যাপারটি ঠিক না...তবুও... বুঝতেই পারছেন কানের দোষ আমরা না...

তবে আজকের বিষয়টা কাকতালীয় বললে ছোট হয়ে যায় তাই চিলতালীয় বলা ভালো...এক্কবারে সমসাময়িক হট আইটেম...পাশের সীটের এক ভদ্রলোক নরসিংদীর আঞ্চলিক টানে ফােনে কথা বলছেন, ' মামা আমগাের পুলিশ ধরছিলাে...পকেটে বিদেশি ১০ ট্যাকা পাইছে কয় আমরা বলে ডলারের ব্যবসা করি...পরে অনেকক্ষন বহাইয়া থুইছে..শেষে পনেরশ ট্যকা দিয়া ছাড়া পাইছি...অখন মহাখালীর কাছুওই...আর দেরী লাগত না'...

ভদ্রলোক মোবইল ফোনটা নামিয়ে রাখলেন...আমি আড়চোখে দেখলাম,ফোনের ব্র্যান্ড ম্যাক্সিমাস...স্ক্রীনটা ফাটা...ফােনটার দাম ৯৯০ টাকা (বিজ্ঞাপনে আমি এই মডেলটা দেখেছি)...

পায়ে রাবারের চপ্পল...পরনে আধময়লা শার্ট...বুঝতে অসুবিধা হওয়ার কথা না পনেরশ টাকা তার জন্য যথেষ্ট মােটা অঙ্কের তালিকাভুক্ত...আর বিদেশি ১০ টাকা পকেটে রাখা যে ডলারের ব্যবসার উঙ্গিত করে সেটা অবশ্য আমার জানা ছিল না...

এলেবেলে কথাগুলাে লিখলাম কারন গতকাল থেকে ফেবু তোলপাড় এক টিভি সংবাদ পাঠক, তায় আবার ঢাবির সাবেক ছাত্র, মায় আবার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা তিনি পুলিশের রুটিন নীপিড়নের শিকার হওয়ার ঘটনা নিয়ে ফেবু তোলপাড়...যদিও এ ঘটনা নিত্যদিনের ব্যাপার...

যদিও বলছি না পুলিশ ধরে ধরে শুধু নির্যাতন আর চঁদাবাজি করে অন্যকাজে হাত গুটিয়ে বসে থাকে...অবশ্য পুলিশের ভাল কাজ যথাযথ প্রচার পায় না এ ধরণের অভিযোগে পুলিশ ভাইয়েরা ফালতু সাংবাদিকদের ওপর প্রায়শ গোস্বা করেন...তাদের অভিযােগ মেনে নিয়ে বলছি, তারা বুঝতে চান না ভাল কাজ করাটা তার দায়িত্ব...করুণা বা মহানুভবতা না...আর খারাপ কাজটা তার অপরাধ...

আরেকভাবে বললে পুরনো প্রবাদের আশ্রয় নেয়া যেতে পারে, ১০ মন দুধ নষ্ট করতে একফোঁটা গো-চনাই যথেষ্ট...আর বর্তমান হিসেব করলে চনা দুধে মাখামাখি পাত্রে ১০ মন গোচনা বা ১০ মন দুধ ঢাললে তাতে কার কীইবা আসে যায়...

জগতের সকল প্রাণী সুখী হোক....
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×