মোবাইল কিনতে গিয়ে দোকানীর সঙ্গে ঝামেলা...তা নিয়ে বচসা...অতঃপর দ্বিমুখী সংঘর্ষ...পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের হস্তক্ষেপ...২০-৩০টা হাতেবামা বিস্ফোরণ (ছোট্ট ছোট্ট হুজুরেরা তাৎক্ষনিক এতোগুলা ককটেল পাইলো কই? আর হাদীস কুরআন থুইয়া বইয়া বইয়া ডিব্বা বানায় কেন নিষ্পাপ মুন্নারা??? প্রশাসন জবাব চাই)...আহত এক ছাত্রের আজ সকালে মৃত্যু...বিক্ষােভে মাদ্রাসা ছাত্ররা পুনরায় রাস্তায়...যথারীতি ভাঙচুর...রণক্ষেত্র শহর...
কিন্তু এখানে ইসলাম রক্ষা, ইসলাম প্রতিষ্ঠার সর্ম্পক কোথায় ব্যাপারটা বুঝলাম না...ফেসবুক জুড়ে নানা পেজ থেকে বলা হচ্ছে, 'ইসলাম রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার আলেমরা রাস্তায়। আপনিও প্রতিবাদ করুন'...
মোবাইল কেনা যদি ইসলাম রক্ষা আন্দোলনের অংশ হয় তাহলে সেই ১৯৯৭ সাল থেকেই ফি বছর আমি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেই আন্দোলন করে আসছি...সবাই দুআ করবেন...
বি:দ্র: ইয়ে জল ঘােলা করতে চাইছি না, শুধু এটুকু বলতে চাইছি এ ঘটনার সঙ্গে বিশ্বের প্রথম চন্দ্র মানব সাঈদী ভাইয়ের আপিলের রায় রিভিউয়ের কোন সর্ম্পক আছে কী না??? শুনলাম আজই নাকি রাষ্ট্রপক্ষ আবেদন করেছে...
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



