somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষণের সব গল্পগুলোই এক...

১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেনীতে এক স্কুলছাত্রীকে ২০ দিন আটকে রেখে ধর্ষণ করেছে একদল সারমেয় ছানা...মেয়েটি তার অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল...রাস্তা থেকেই তাকে তুলে নিয়ে যায় শূকরছানাগুলো...

মেয়েটি জানিয়েছে, তাকে ছাগলনাইয়া উপজেলায় নাসরিন নামে এক নারীর বাসার অন্ধকার ঘরে দুই হাত বেঁধে মেঝেতে ফেলে রাখা হয়েছিল। অপহরণকারী বাশার, তার শ্যালক ছোট্ট মিয়া ও নাসরিনের স্বামী নূর আলম এবং কয়েকজকন যুবক নিয়মিত ধর্ষণ করত। তারা লাঠিপেটাসহ বিভিন্নভাবে মারধরও করত।'

ঘটনাটা একবার চিন্তা করতে পারেন??? পরীক্ষা শেষ। আহ কী মজা...ফুরফুরে মন নিয়ে বাড়ি ফিরছে এক কিশোরী...হঠাৎ করেই দৃশ্য বদল...তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলছে কয়েকটা দানব...আর এরপরটুকু নিজেই কল্পনা করে নেন...

ধর্ষণের শিকার নারীদের আইনি সহায়তা দেয়ার জন্য আমাদের দেশে বোধহয় বেশকিছু সংগঠন আছে...কিন্তু এ ধরণের ঘটনার পর একজন নারী বা তার পরিবারকে যে চরম মানিসক চাপের মধ্য দিয়ে সময় পার করতে হয় তা থেকে পরিত্রাণের জন্য কোন সংগঠন বা সংস্থা আছে বলে আমার জানা নেই...

আমি ঠিক জানি না, এ কিশোরী আর কখনো সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে কী না??? অথবা আমাদের সমাজ তাকে সে ফেরার সুযোগটি দিবে কী না??? তবে আমি খুব খুশি হতাম যদি এ ঘটনার বিচার দাবিতে আজ ফেনীতে তীব্র বিক্ষোভ হতো...অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবিতে মানুষ রাস্তায় নেমে আসেতা...

এও জানি হবে না...এসব কিছুই হবে না...আর হবে না বলেই, থানার বড়বাবু দায় সারতে পারেন এ কথা বলে, 'অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তারা দ্রুত নিজেদের অবস্থান পরিবর্তন করে ফেলায় কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।'

বি:দ্র: আমার বন্ধু তালিকায় দু-একজন মানুষ আছেন যারা নারী ইস্যু নিয়ে নানা কাজ করেন। মাঝে মাঝে দেশবিদেশও ঘুরতে যান। তাদের কাছে অনুরোধ আমরা সবাই মিলে কী একটা কিছু করতে পারিনা এ ধরণের ঘটনার শিকার নারী-শিশুদের মানসিক ক্ষতটা সারিয়ে তোলার ব্যাপারে??? দেখেন না করা যায় কী না???
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পঁই পঁই করে হিসাব রাখতে হবে, নতুবা বিপদে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×