আমি ফিরে যেতে চাই...
২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আসলে সব শহরেই নিশি পাওয়া কিছু মানুষ থাকে...এরা রাত জাগে, রাতবিরাতে অহেতুক ঘোরাঘুরি করে...আবার কিছু মানুষকে একান্ত বেঁচে থাকার জন্যই নির্ঘুম রাত পার করতে হয়...তাই রাত সাড়ে তিনটা বাজলেও ছােট্ট এই মফস্বল শহরে পানবিড়ির দোকান খােলা পাওয়া যায়...
ভীষন ঠাণ্ডা পড়েছে এখানটায়...গরম চায়ের কাপটা হাতে চেপে ধরতেই আরাম হয়...নদীর পাড়ের ছোট্ট শহর...ছবির মতো সুন্দর না হলেও ছিমছাম...আমার ভালো লাগে...তাই কোন ছুতো পেলেই চলে আসি...এবারও বাদ যায়নি...পুরনো বন্ধুর কাজে তাকে সঙ্গ দেয়া...পুরনো বন্ধু আর প্রেমিকার মাঝে আমি কােন পার্থক্য খুঁজে পাই না...এদের কাউকে না বলাটা আমার পক্ষে অসম্ভব...
বসবাসের জন্য মফস্বল শহর আমার পছন্দের তালিকায় শীর্ষে...খুব ইচ্ছে হয় জীবনের একটা অংশ এই গ্রাম-শহরের মাঝামাঝি জায়গায় কাটিয়ে দেই...ওই ইচ্ছে পর্যন্তই এরপরেরটুকু আর হয় না...
প্রতিবারই এখানে এলে শহরের বাসিন্দাদের প্রতি আমার হিংসে হয়...হিংসায় জ্বলেপুড়ে খাক হয়ে যাওয়া মন নিয়ে তাই লােভী আমি সুযোগ খুঁজে চলি আবার কবে ডাক পাব এখানে আসার...
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও...
...বাকিটুকু পড়ুন
বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুনবিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন