somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ূন ভক্তদের জন্য...

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইজকা থেইক্যা বইমেলা শুরু হইছে না...তাইলে পুরান একটা লেখা পুষ্টাই...ভাষার মাসে প্রিয় লেখকরে মনে না করলে করমু কবে...তয় সবার জন্য একটাই পরামর্শ...
'আইজকা থেইক্যা অন্য ভাষা বন,
শুধু বাংলায় কথা কন :-)'

পরিচিত কারো খুব বড়ো ধরনের বিপদ হয়েছে, বাঙালির জন্য এর চেয়ে থুশির খবর আর কীই বা হতে পারে...সঞ্জীব চট্টোপাধ্যায়ের এই লাইন দুটো শুধু আমি পছন্দই করি না, বিশ্বাসও করি... লেখায় তীব্র রস রয়েছে এমন যে কজন লেখকের লেখা পড়ার সৌভাগ্য আমার হয়েছে তার মধ্যে ওপার বাংলার লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় অগ্রগন্য।

কয়েক বছর আগে এক রাতে এই ফেব্রুয়ারি মাসেই চ্যানেল সার্ফিং খেলা প্রাকটিস করছিলুম হঠাৎ করেই গাজী টিভিতে দেখি সানগ্লাস চোখে ফিচেল চেহারার অসম্ভব বৃদ্ধ একজন মানুষ বেশ টসটস করে বলছেন ‘বাংলাদেশ থেকে একদিন সকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষ এলেন আমার কাছে, শুনলাম তার‍া লোটাকম্বল নিয়ে নাটক করতে চান। শুনে তো আমি অবাক, লোটা কম্বল কি করার জিনিস! ওতো পড়ার জিনিস...কিছুই নেই তাতে...’

লোটা কম্বল সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস...আর ওই ভীষন বুড়ো লোকটিই সঞ্জীব চট্টোপাধ্যায়...নিজের লেখা নিয়ে এভাবে তাচ্ছিল্য ভরে মন্তব্য করতে এলেম লাগে...

কাউকে ছোট করার জন্য বলছি না, নিজের লেখা নিয়ে এরকম মন্তব্য করার মতো কলিজা আমাদের এখানকার কোন লেখকের আছে কী না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আমার...যদিও তারা তিনি ছাড়‍া অন্য স্বদেশী লেখকদের কারো লেখাই যে পাঠযোগ্য নয় এই জিনিসিটি সর্বদাই যথেষ্ট দায়িত্বের সঙ্গে প্রমানের চেষ্টায় থাকেন...

দেশি লেখকদের মধ্যে এক্ষেত্রে তাদের এ ধরনের আক্রমনের সবচেয়ে বেশি শিকার হয়েছেন জনপ্রিয়তম কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ...

হুমায়ূনের মৃত্যুতে তারা বেশ বড়ো ধরনের ‍হাফ ছেড়ে বেঁচেছেন...আগে যেমন বইমেলা এলেই শুকনো পাংশুটে মুখে তারা অন্যপ্রকাশ থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে চ্যালাদের নিয়ে হুমায়ূন বিষাদাগার করতেন তা কিছুটা হলেও কমেছে তার মৃত্যুর পর...তাদের সেই পাংশুটে মুখে দেঁতো হাসি লেগেছে...

তবে আফসোস প্রতিদিন বিকেলে বেশ ঘন করে ক্রিম-স্নো লাগিয়ে বইমেলার মাঠে তারা দাঁড়িয়ে থাকলেও হুমায়ূনের মৃত্যুর পরও তাদের সামনে অটোগ্রাফ নেয়ার লাইনে এখনো জমে না..

দীর্ঘতম স্ট্যাটাসের শুরুটা করেছিলাম সঞ্জীব চট্টোপাধ্যায়কে দিয়ে শেষে চলে এলো হুমায়ূন...তার কারন অবশ্য স্ট্যাটাসের প্রথম লাইনেই লেখা আছে...

পাঠক হিসেবে কষ্ট একটাই, আমাদের এখানকার সাহিত্য বোদ্ধাদের বিচারে যে লোকটি এক্কেবারে ট্রাশ লেখার পরও আকাশ ছোঁয়া জনপ্রিয় ছিলো, যার নতুন বইয়ের জন্য বসে থাকতাম সারা বছর ধরে বই মেলার আশায় সেই লোকটিই মরে গেলো আর বেকার কিছু সাহিত্য বোদ্ধারাই বেঁচে রইলো...
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×