somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের বাঘেরা... 8-|

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'দরজায় এসে গর্জায় কেঁদো বাঘ
এই বাড়ি ছেড়ে এক্ষুনি তোরা ভাগ'

খবরে প্রকাশ, বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘বাঘ আমাদের গর্ব-বাঘ সুরক্ষা করব’- এই স্লোগান নিয়ে একটি বাস সারা দেশে ১০০টি স্থানে গিয়ে সুন্দরবন ও বাঘ বিষয়ক প্রদর্শনীর আয়োজন করবে।

পাশাপাশি পথনাটকসহ নানা আয়োজনে মানুষের মধ্যে বাঘ রক্ষার বিষয়ে সচেতনতা তৈরি করবে এই ‘টাইগার ক্যারাভ্যান’।

খবরটি পুরোটা পড়ে যা বুঝলাম তাতে বাঘ রক্ষার পুরো আয়োজন 'রয়েল বেঙ্গল টাইগারকে কেন্দ্র করে'....রয়েল বেঙ্গল পুরো দেশজুড়ে পাওয়া যায় না তাই এই আয়োজন বোধহয় পুরো দেশজুড়ে না করে সুন্দরবনের আশপাশে করলেই ভাল হতো...আর সুন্দরবন রক্ষায় উদ্বুদ্ধ হয়ে সারাদেশের আগ্রহীরা যদি দলবেঁধে সুন্দরনবনে ভীড় করেন তবে ফলাফল কী হবে তা বলার অপেক্ষা রাখে না...

এরচেয়ে ভালো হতো সামিগ্রক বন্যপ্রাণী ও বন রক্ষায় যদি এ ধরণের উদ্যােগ নেয়া হতো...এছাড়া বাংলাদেশের প্রায় শূণ্য ফাঁকা বনগুলােতে টিকে থাকা গুটিকয়েক অন্যান্য প্রজাতির দেশি বাঘদের জন্য এই বাঘ রক্ষা ‘টাইগার ক্যারাভ্যান’ কী ব্যবস্থা নেয়া হয়েছে তা আমার জানা নেই...

সম্ভবত রয়েল বেঙ্গল আর সুন্দরবন নিয়েই কথা বললে এনজিওর ফান্ডটান্ড পাওয়া যায়...অন্য বনের কদর কম...

রয়েল বেঙ্গলের বাইরে বাঘের যে গুটি কয়েক উপপ্রজাতি আমাদের দেশে বিদ্যমান তাদের নিয়ে কেউ কথা বলেন না...বলতে চানও না...এরা জাতে ছােট তাই বড় মানুষরা এদের নিয়ে ভাবেন না...

সন্ধ্যার আলো মিলেয়ে গেলে গ্রামবাংলার মাঠেঘাটে ঘুরে বেড়ানো দিশি মেছো বাঘ, গেছো বাঘ, বনবিড়াল, বাঘডাসদের দেখা মেলা ভার...আর কদাচিৎ দেখা মিললেও পিটিয়ে আধমরা করে চেন দিয়ে বেঁধে পরদিন পত্রিকার পাতায় ছবিসহ সংবাদ...সুন্দরগঞ্জে বিরল প্রজাতির মেছোবাঘ উদ্ধার...

× ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত

অথচ এরা বড় নিরীহ...গেরস্থ বাড়ির গিন্নী মায়েদের ফেলে দেয়া এঁটোকুটো ভাগ্য ভাল হলে চুরি করা গোটা মাছ, মুরগীই এদের খাবার...দুর্বল গরীবদের সদা সর্বদাই জ্বালা...কী মানুষ কী বাঘ!!!

এই যেমন আদিবাসীদের অধিকার সুরক্ষায় পাহাড়ের আদিবাসী বা উপজাতিদের নিয়ে যতো ফান্ড যতো কাজ তার শতভাগের একভাগও হয় না সমতলের আদিবাসীদের নিয়ে...

এর পেছনে অবশ্য অনেক কারণও আছে...সমতলের আদিবাসীদের নিয়ে কাজ করলে ফাের হুইল ড্রাইভ গাড়ি বা পাঁচতারা হোটেলের এসি রুমে বসে জ্ঞানগর্ভ কথা বলে বিদেশ সফরের সুযােগ সহজে মেলে না...

সংশ্লিষ্টদের প্রতি অনুরােধ দু-একটি উদ্যােগে রয়েল বেঙ্গলের পাশে এদেরও ছবিটবি সাঁটুন...আপনাদের আলােচনা লেখাটেখাতেও এদের আনুন...এতে মানুষও সচেতন হবে...আগামী প্রজন্মও এদের সর্ম্পকে জানবে...এরাও হয়তো বিলুপ্তির হাত থেকে রেহাই পাবে...

বি:দ্র: লেখাটি লিখলাম কারণ বেশ কিছুদিন আগে এক মেছাে বাঘের সঙ্গে আমার দেখা হয়েছিলাে। দেখা হওয়া মাত্রই, সে বললাে বড়ো কষ্ট আছি গো কত্তা...যদি আমাদের নিয়ে একখান স্ট্যাটাস প্রসব করতেন। আমি অবশ্য তখন তাকে ঝাড়ি দিয়ে বলেছিলাম, হেই তুমি ওইপারের নাকি? আমারে কত্তা কত্তা বলছো কেনো? ফাজিলটা উত্তর না দিয়েই পালিয়ে গেছিলো। তাই অনুরােধ রাখতেই...

সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×