somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিনি উঠতি নায়িকা আমি পড়তি যুবক B-)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘জােঁকের মুখে নুন’ বলে একটা প্রবাদ আছে না...নুন পড়লে জোঁকের কেমন লাগে জানি না তবে আমার মোটেও ভাল লাগেনি...

অফিসে এক উঠতি নায়িকা এয়েচেন পত্রিকার পাতায় তার একখানা সাক্ষাৎকার ছাপতে...নায়িকা অফিসে পা রাখার আগেই সিনেমার পাতার দায়িত্বে থাকা Jahangir Biplob আমাকে জানালেন, ভাই আপনি যে আমাকে একবার একটি মেয়ের ব্যাপারে বলেছিলেন সে মেয়েটি আজ আসবে...

আমি নড়েচড়ে বসলাম...কী অলুক্ষনে কথা...আমি আবার কোন মেয়ের ব্যাপারে তাকে কী বললাম...বিপ্লব অত্যন্ত বুদ্ধিমান...সে চট করে নারীর নাম করে ক্লুসহ বললাে...সঙ্গে সঙ্গে মস্তিষ্কে ইঁদুর দৌড়াদৌড়ি...মনে পড়লো বছরখানেক আগে এই নারীর সঙ্গে ফেবুতে কথা হয়েছিলাম (চারিত্রিক লঘু আমি নারীদের সঙ্গে প্রায়ই একআধটু খাতির জমাবার চেষ্টা করি বটে। তবে অশ্লীল আলাপ কখনো করি না। এ আমি বলে রাখলুম)...তখন তিনি আমার বন্ধু ছিলেন...তিনিই আমার দরজায় কড়া নেড়েছিলেন...আর আমি তার এই বদান্যতায় প্রায় গলে গিয়ছিলাম...

খুব বেশি দূর কথা এগুয়নি...কারন তিনি দু-দশ কথার পরে জানিয়ে দিয়েছিলেন, তিনি মিডিয়ায় কাজ করতে আগ্রহী...বুঝলাম দিদি আমার লাইনের নয়...তাকে তৎক্ষনাৎ আমাদের সিনে মুঘলের নাম্বার দিয়ে বললাম, আপনি এর সঙ্গে যোগাযােগ করুন...তিনিই হচ্ছেন শেষ ভরসা...আর সিনে মুঘলকেও জানিয়ে দিলাম, এমন কোন নোরী ফোন করলে পারলে সাহায্য করো...

এরপর বুড়িগঙ্গার জলে অনেক ময়লা জমেছে...তার সঙ্গে আর কথা হয়নি..বন্ধু তালিকা থেকেও তিনি অগোচরে বিদায় নিয়েছেন...তবে আজ তিনি নতুন সিনেমার প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন...তাই তার এই অফিসে আগমন... দোয়া নেয়া ও সাক্ষাৎকার...আমি তো শুনে মনে মনে কতো রঙিন স্বপ্নই না দেখলুম...ভাবলুম তিনি নিশ্চয়ই আদুরে ন্যকা গলায় বলবেন, আহ ভাইয়া বড় শখ ছিলো আপনার সঙ্গে দেখা করার...আজ সে সুযোগ এলো.... :D

অবশেষে তিনি এলেন, সিনেমা মুঘল বালক দু এক কথা শেষে তাকে বেশ আগ্রহ নিয়ে আমার বিশেষ পরিচয় দিয়ে বললেন, উনিই রিপন ভাই...যিনি আপন‍ার কথা আমাকে বলেছিলেন...আমি বেশ গুরগম্ভীর মুখে মনে মনে দেঁতো হাসি দিয়ে তরুণীর দিকে তাকালাম...

তরুণী আমার চেয়েও গুরুগম্ভীর মুখে বলল, ও তাই না। কিন্তু সত্যি কথা বলতে কি আমি আসলে মনে করতে পারছি না...কথাটা শুনেই মাননীয় স্পিকার আমি পুরাই স্টিকার হয়ে গেলাম...

কেনো ম্যান কেনো...আমার সঙ্গেই ব‍ারবার কেনে‍া এমন হয়...মাবুদ তুমি বিচার কইরো X(
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×