somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমার বাবা কী করেন?

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার বাবা কী করেন??? আমার ছোটবেলায় খুব অস্বস্তিকর প্রশ্নগুলোর একটি...

নতুন কোন স্কুল বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছি রোদমরা বিকেলে...ঘরে ঢুকেই তার অফিস ফেরত বাবার মুখোমুখি...তিনি বেশ গম্ভীর গলায় নাম, রোল নম্বর এবং বাবার পেশা এই তিনটি প্রশ্ন প্রথম ধাক্কাতেই করে ফেলতেন...

এর কোন নড়চড় নেই...ভাবখানা এমন এই তিন প্রশ্নের মাধ্যমেই তিনি বুঝে যেতেন তার সন্তান সৎ সঙ্গ না অসৎ সঙ্গে পড়েছে...এই প্রশ্নগুলো করার সময় ওই অভিভাবক একবারও চিন্তা করতেন না এই শিশুটিরও মান-অপমানবোধ আছে...তার বাবার পেশা দিয়ে আমি তাকে যাচাই করতে পারি না...

যদি রোল আর বাবার পেশা সন্তোষজনক না হয় তাহলে পরবর্তীতে ওই বাসায় বন্ধুকে খুঁজতে যেতে একটু সময়-গময়ের হিসেব কষে যেতে হতো...রোল খারাপ কিন্তু বাবা ভাল কিছু করেন তাহলে কিছুটা রক্ষে...

এতো বাসার বাইরের খবর বললাম...আর বাসায় বাবা মায়ের খুব সাধারণ মানসিক অত্যাচার ছিলো অমুক এটা করেছে তুই কী করলি...এটা শুধু পড়ালেখা না যে কোন বিষয় নিয়ে...

হয়তো কেউ খুব ভালো কবিতা বলে পুরষ্কার পেয়েছে...তা শুনে নাহ্! তোকে দিয়ে কিস্যু হবে না...না হলি পড়ালেখায় না হলি অন্যকোন বিষয়ে...মানুষতো অন্তত একটা কিছুতে সেরা হতে চায়...মনে রাখিস কেউ কাটে ধারে, কেউ কাটে ভারে...

গতকাল রাতে যোগাযোগ মন্ত্রীকে প্রশ্ন করে রাতারাতি স্টার বনে যাওয়া শতাব্দী নামক স্কুলছাত্রীর একটা হাস্যকর ইন্টারভিউ দেখছিলাম টেলিভিশনে...তখনই চট করে মনে পড়লো, যদি শতাব্দীর পাশের বাসায় ঠিক তার সমবয়েসী কোন মেয়ে থাকে তাহলে আগামী কয়েকটা দিন তাকে নানা ধরণের আফসোস বাণী শোনার মধ্য দিয়ে একধরণের হীনমন্যতায় ভরা দিন কাটাতে হতে পারে...

তাই এখনকার বাবা মায়েদের বলি মনে রাখবেন আপনারাও এক সময় ছোট ছিলেন...বড় হয়েছেন তাই সব ভুলে যাবেন এর কোন মানে নেই...
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৪
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

দেখে শূন্য চাকত

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫২


কেমন করে সাজাও তুমি?
কলমের সাথে- খাতার প্রেম,
মাটির সাথে মৃত্যুর লাশ,
ঘাসের গায়ে ঘাসফড়িংর কাশ।
শেষ বিকালে ভাবনার সাথে
চিন্তার হয় রে অবকাশ-
সবিই যেনো শূন্যে প্রেমে আশ
হাত গুটানো-জীবনের নাশ;
বাস্তবতার হয় নির্দয় স্বার্থপর
সময়ের শুধুই... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×