somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইজ মেট্রিক পরীক্ষা শুরু’ ৯৬ B:-)

০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগে থেকে কানাঘুষা চলছিল কিন্তু হঠাৎ করেই জানা গেল এবারই শেষ...৯৬ সাল থেকে নতুন নিয়ম....নো টাস্কফোর্স...মানে ৫০০ নৈব্যত্তিক প্রশ্নের যে বাঁধাধরা নিয়ম তা আর থাকছে না...এস.এস.সি পরীক্ষায় এবার থেকে (মানে সেই ১৯৯৬ সালের কথা বলছি) বিষয়ভিত্তিক অবজেকটিভ টাইপ প্রশ্ন, শিক্ষক তার খেয়ালখুশিমতো বইয়ের যে কোন চিপাচাপা থেকে করতে পারবেন...

এখানেই শেষ না...গোদের ওপর বিষফোঁড়া থাকবে না এ কেমনে হয়...এখন থেকে পৃথকভাবে পাশ করতে হবে...অর্থ্যাৎ একটি বিষয়ে পাশ করতে হলে নৈর্ব্যত্তিক এবং লিখিত দুই অংশেই আলাদা করে পাশ মার্ক তুলতে হবে...বোঝ ঠ্যালা...

এ খবর চাউর হওয়া মাত্রই একদল অভিভাবক উঠেপড়ে লেগে গেলেন সন্তানকে ৯৬ সালের আগেই ৯৫ সালে এসএসসি পরীক্ষার টেবিলে বসানোর জন্য...কারন এই শেষ সুযোগ যাচ্ছে সন্তানের এসএসসির ফলাফলে তারা মার্কা (মানে স্টার মার্ক) যোগ করার...

আপনারা যারা জিপিএ যুগের তাদের জন্য বলি আমাদের সময় স্ট্যান্ড, স্টার, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন ও থার্ড ডিভিশন নামক এক ধরণের বিচিত্র গ্রেডিং সিস্টেম ছিলো!!!

যা বলছিলাম...ফলে সমসাময়িক অনেকেই ৯৫ সালে এসএসসি পরীক্ষা দিয়ে দিল...শোনা যায় সেবার গ্রামের দিকের সবগুলো স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছিল...আরো শোনা যায় ৯৭-৯৮ সালের অনেকেও নাকি এই সুযোগে B-)

আমাদের মানে ৯৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভাগ্যের শুরুটা তখন থেকেই...আজ থেকে ২০ বছর আগে ঠিক এইদিনে এস.এস.সি পরীক্ষার টেবিলে বসতে হয়েছিল আমাদের...গতরাতে আমাদের গ্রুপের এক বন্ধু বিষয়টা মনে করিয়ে দিলো তাই একটু স্মৃতিকাতর হয়ে লিখলাম আরকি...

১৯৯৬ সালে মেট্রিক পাশ করেছে এমন বন্ধুদের নিয়ে গড়া আমাদের ওই ফেবু গ্রুপটার বর্তমান সদস্য সংখ্যা ২ হাজার ৮০০ তবে টাস্কফোর্সের ধারা চালু রাখলে আমাদের সদস্যসংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যেতো নিশ্চিত...

আমাদের সময় পর্যন্ত পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু অত্যাবশ্যকীয় করণীয় বিষয়ের প্রচলন ছিল...যে কাজগুলো না করা মানে আপনি কোন পরীক্ষার্থীর পর্যায়েই পড়েন না)...

প্রথমত পরীক্ষার আগের দিন সিট দেখতে যাওয়া...মানে যে কেন্দ্রে সিট পড়েছে সে জায়গাটা একপাঁক ঘুরে আসা... এতে নাকি পরীক্ষার্থীর মনে ভীতি কেটে সাহস সঞ্চার হয় (কচুটা হয়। আমার নিজ অভিজ্ঞতা থেকে)

দ্বিতীয়ত পরীক্ষার দিন সকালে বাসার তো বটেই, আশপাশের সকল মুরব্বি বা মুরব্বিগোছের সকলকে পা ছুঁয়ে সালামের মাধ্যমে দোয়া নেয়া...এইসব দোয়ায় কোন লাভ হয় কী না জানিনা তবে পকেটের কিছু লাভ হতো এই সালাম বাণিজ্যে...অনেক মুরুব্বি দয়াপরবেশ হয়ে ৫০-১০০ টাকা গুঁজে দিতেন...বিনিময়ে অবশ্য শোনা লাগতো কিছু বকর বকর...এই যেমন মাথা ঠাণ্ডা করে পরীক্ষা দিবা...যে প্রশ্নগুলো আগে পার সেগুলোর উত্তর দিবা (ভাবখানা এমন সব পরীক্ষাই অংক পরীক্ষা)...ব্যা ব্যা ব্যা...

আজ থেকে ২০ বছর আগে ম্যাট্রিক পরীক্ষা দিছি...তার মানে কী পরিমান বুইড়া হইছি...ভাবতেই মন খারাপ লাগছে...আর সেই মন খারাপ থেইক্যা মাথা খারাপ...আর সেই মাথা খারাপের ফল হইলো এই মহাস্ট্যাটাস...বয়স হইলে কতো কিছুই না করে মাইনষে... X((
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০২

লিখেছেন রাজীব নুর, ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০২



আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়... ...বাকিটুকু পড়ুন

কিছু কিছু স্মৃতি ভুলার মত না।

লিখেছেন নাহল তরকারি, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:১৯

আমি এসএসসি পরীক্ষা দিয়েছি ২০১১ সালে। ঐ পরীক্ষার এক মাসের কথা এখনো মনে পড়ে। ১ম পরীক্ষার সময় খাতা পাওয়া, রোল নাম্বার লেখা, প্রশ্ন হাতে পাওয়া এগুলো এখনো মনে পড়ে। মাজে... ...বাকিটুকু পড়ুন

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

×