দিন দিন আমায় তুমি বাঁচতে দিও, বাঁচতে দাও, বেঁচে থাকতে দাও
শ্বাস নিতে দাও, একটু শ্বাস ।
ভালবাসায়পূর্ণ হৃদয় আমার একটু শ্বাস চাইছে -
একটু শ্বাস।
আমি নিঃশ্বাসহীন হয়ে পড়ি, চিৎকার করে উঠি - অক্সিজেন চাই, বুক ভর্তি অক্সিজেন।
আমি নীল হয়ে যেতে থাকি,
আমি লীন হয়ে যেতে থাকি -
আমি নিঃশ্বাসহীন হয়ে পড়ি, তোমার দু চোখে-তোমার চুলে-তোমার ঘ্রানে,
আমি নিঃশ্বাসহীন হয়ে পড়ি, তোমার রসায়ন, পদার্থ, জীববিজ্ঞানে।
আমি নিঃশ্বাসহীন হয়ে পড়ি, তোমার অর্থনীতি, ভূগোল কিংবা সমাজবিজ্ঞানে,
তোমার আমি নিঃশ্বাসহীন হয়ে পড়ি, তোমার ছোঁয়া-চুম্বনে, চেপে বসা তোমার কাঁপা ঠোঁটে।
আমি নিঃশ্বাসহীন হয়ে পড়ি, তোমাতে, তুমি সম্পূর্ণাতে।
আমি নিঃশ্বাসহীন হয়ে পড়ি, চিৎকার করে উঠি - শেষ চিৎকার।
শেষ চিৎকার!
ওগো একটুক্ষণই -
শেষ চিৎকার শেষ হবার আগেই বাঁধন তোমার আলগ করো - ওগো একটুক্ষণই,
আমাকে বাঁচতে দিও, তোমাকে আরো ভালবাসতে দিও, আরো ভালবাসতে।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


