somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

জীবন যাচ্ছে চলে, জীবনের নিয়মে।

আমার পরিসংখ্যান

আরাফআহনাফ
quote icon
আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই...
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

রম্য গল্প - কবুল

লিখেছেন আরাফআহনাফ, ১২ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৭




গতকাল সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরতেই দরজা খুললেন তিনি। সাদর সম্ভাষণ - এরপর ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসলাম। সান্ধ্য নাস্তার আয়োজন দেখে বুঝলাম বিশেষ কোন কিছুর আয়োজন হয়তোবা - অনেক নাস্তার আয়োজন - সব আমার পছন্দের... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     ৩ like!

সপ্তপর্ণী

লিখেছেন আরাফআহনাফ, ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৩




সপ্তপর্ণী,
এখন সময় নিকশ অন্ধকারের
আর তুমি বিলাও সুগন্ধ তোমার -
কী আশ্চর্য!
বুক ভার হয়ে আসে,
নি:শ্বাসের প্রয়োজনীয় অক্সিজেনটুকু যেন
শুষে নিয়েছো রাতের বাতাস থেকে,
নিজেকে বিলায়ে....।
চারপাশের এতো সুবাসিত স্নিগ্ধতা - চুপচাপ!
ত্রস্ত পায়ে সবাই গেছে সরে,
কেবল আমি দূরে সরে যেতে চাইনি!!

সপ্তপর্ণী,
তুমি রাতের ঘুমটুকু কেড়ে নিতে এসেছো
খোলা জানালায়,
মায়াবী চাঁদের আলোয় দেখি -... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৫৫ বার পঠিত     ৩ like!

জানা আপুর আপডেট

লিখেছেন আরাফআহনাফ, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৭

জানা আপুর কোন আপডেট পাচ্ছি না অনেকদিন!
কেমন আছেন তিনি - জানলে কেউ কী জানবেন -প্লিজ?
প্রিয় আপুর জন্য অজস্র শুভ কামনা।



বি:দ্র:
নেটে খুঁজে পেলাম এই লিন্ক টা - সবার প্রোফাইল পিকচার নিয়ে - ভালোই লাগলো - তাই শেয়ার করলাম এখানে-

[link|https://www.youtube.com/watch?v=cyRwzrEIMW4|Profile picture of the most popular and well-featured, critically-themed bloggers -... বাকিটুকু পড়ুন

৩০ টি মন্তব্য      ৪০৯ বার পঠিত     ৫ like!

হেনা ভাইয়ের স্মরণে......

লিখেছেন আরাফআহনাফ, ০৪ ঠা এপ্রিল, ২০২৩ সকাল ১০:১৮

আরো একটি বছর চলে গেল - গত ০১/০৪/২০২৩ ছিলো আমাদের সবার প্রিয় হেনা ভাইয়ের ২য় মৃত্যুবার্ষিকী।
আজকের দিনে তাঁর বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করছি।
মহান রাব্বুল আল-আমীন যেন তাঁকে বেহেশত নসীব করেন - আমীন।

গতবছর তাঁকে নিয়ে লেখাটি আবার শেয়ার করলাম।
Memories - হেনা ভাইয়ের স্মরণে......* বাকিটুকু পড়ুন

৩০ টি মন্তব্য      ২৬২ বার পঠিত     ৫ like!

হেনা ভাইয়ের স্মরণে......

লিখেছেন আরাফআহনাফ, ০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৮


দেখতে দেখতে চলে গেল একটি বছর!! কী দ্রুতই না সময় চলে যায়?! হেনা ভাই আমাদের মাঝে নাই আজ ১ বছর হয়ে গেল - গতকাল (০১/০৪/২০২২) ছিলো তাঁর ১ম মৃত্যুবার্ষিকী। অনেক স্মৃতি তাঁর সাথে, অনেক কথা যা বলে শেষ করা যাবে না। মূলত হেনা ভাইয়ের সাথে পরিচয় সামু ব্লগে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২৩৬ বার পঠিত     ৩ like!

এই তুমি, শুনছো কী - ?

লিখেছেন আরাফআহনাফ, ২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৫



এই তুমি, শুনছো কী ?

আমি চাই না আঁধার, চারপাশে আমার - চাই শুধু আলো
এই তুমি, শুনছো কী - ?

এক ঝড়ের রাতে
বাতাসের দাপাদাপিতে
উড়ে যায় সব কাগজ - ঘর করে এলোমেলো -
জানালাটা খুলে গিয়ে একপাশে
যেন বা দাঁড়ায়, সরে সলাজে
অগোছালো হয় সব - তছনছ হয়ে গিয়ে।
মোমদানির বাতিটা নিভু নিভু
হতাশায়... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ২৬৭ বার পঠিত     ৪ like!

সন্ধ্যা নামেনি এখনো

লিখেছেন আরাফআহনাফ, ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০১


সন্ধ্যা নামেনি এখনো

তুমি ডাকোনি বলে
সেই সন্ধ্যা নামেনি এখনো,
জানো, সন্ধ্যা নামেনি আমার পৃথিবীতে!

অগুনতি পাখী ফিরেছে নীড়ে
অথচ, হয়নি আমার ফেরা!
ধূ ধূ চরে আমি এখনো বড্ড একা।

অনেক বেলা গেছে বয়ে, অগোচরে,
কিন্তু, সময় যে আমার কাটেনি!

দেখি স্রোত অনেক, ভেঙ্গেছে পাড়,
আমি অকূল, কাটিয়ে দেই কিছু শুনবো বলে -
আমি আকুল, কিছু... বাকিটুকু পড়ুন

২৮ টি মন্তব্য      ৩৪৬ বার পঠিত     ৮ like!

আহা - এ দেশ

লিখেছেন আরাফআহনাফ, ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৬



আহা - এ দেশ

তাজা তরুণের ততোধিক তাজা রক্তে
ভেসে যায় রাজপথ
রঞ্জিত হয় ভবের চর খাল - এইতো মাত্র ক'দিনে।
অথচ,
কী নিঃস্পৃহ চোখে -
মুখ ভরা হাসি নিয়ে
আশ্চর্য !- কী আশ্চর্য !
হুম, ঠিক এক গাল হাসি ভরা চেহারায়
তারপরও গেয়ে যায় - খুনীদের পক্ষে সাফাই !!!!
- নমস্কার, আপনি... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ২৯৪ বার পঠিত     ৪ like!

অত:পর একদিন ভালোবাসারাও

লিখেছেন আরাফআহনাফ, ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:৪০






অত:পর একদিন ভালোবাসারাও

অত:পর একদিন ভালোবাসারাও পালিয়ে যায়
ভালোবাসাহীন নগরে জেগে থাকে না
কোন কপোত কিংবা কপোতি।
সকালের সতেজ গোলাপ কিংবা রজনী খুঁজে পায় না তার ঠিকানা,
দুপুরে গাছের ছায়ায় লুকোয় না
কোন প্রেম-পিয়াসি জুটি।
নিয়নবাতির আলোয় আলোকিত হয় না যুগল কোন দৃশ্য,
আস্থার কোন হাত খুঁজে পায় না কোন কোমল পরশ,
কিংবা কোমল কোন... বাকিটুকু পড়ুন

৩০ টি মন্তব্য      ৫৮১ বার পঠিত     ৫ like!

এমনই এক সন্ধ্যায় -

লিখেছেন আরাফআহনাফ, ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২

এমনই এক সন্ধ্যায় -



এমনই এক সন্ধ্যায় -
আরেকটা সূর্য্যাস্ত - আরেকটা বিদায় - আরেকটা দিনের অবসান।
এমনই করে,
এক সময় থেমে যাবে সব কোলাহল,
ফুরাবে সব - পুরোনো বা নব যত -
অস্ত পাটে জীবনের সূর্য্যটা!
আরেকটা ভোরের হবে না দেখা -
আজকের মতো হবে না বলা - বিদায় সূর্য্য,
আজকের... বাকিটুকু পড়ুন

৬২ টি মন্তব্য      ১০৩৬ বার পঠিত     ৯ like!

আজ পল্লী কবি জসীম উদ্‌দীনের ১১৪তম জন্মবার্ষিকীতে - স্মরণ

লিখেছেন আরাফআহনাফ, ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৮



আজ পল্লী কবি জসীম উদ্‌দীনের ১১৪তম জন্মবার্ষিকী

'এইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে’।


এমন শত কবিতা, গল্প, নাটক আর গানের মাধ্যমে গ্রাম-বাংলার মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরেছেন যে কবি, সেই পল্লী কবি জসীম উদ্‌দীনের আজ ১১৪তম জন্মবার্ষিকী। ১৯০৩ সালের আজকের এই... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ২৭৮২ বার পঠিত     ১ like!

আড্ডাবাজদের আড্ডাঘর

লিখেছেন আরাফআহনাফ, ২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮





আড্ডাঘরে আড্ডাবাজদের আড্ডা চলছে দারুন সব খানাপিনা সহ।
আপনারাও আমন্ত্রিত সবাই...........।






এখানে ক্লিক করুন
বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ৩৪৫ বার পঠিত     ৩ like!

না ফেরার দেশে এক নগর পিতা - এবিএম মহিউদ্দিন চৌধুরী

লিখেছেন আরাফআহনাফ, ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১৪


সবাইকে শোক সাগরে ভাসিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বৃহস্পতিবার দিবাগত রাত চারটার দিকে বর্ষীয়ান এই রাজনীতিক চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। চট্টগ্রামের লালদীঘি ময়দানে... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ৪১৫ বার পঠিত     ১ like!

কপি/পেস্ট সমস্যা, মাথা ব্যাথায় মাথা কেটে ফেলা ..... :(

লিখেছেন আরাফআহনাফ, ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫

গত সপ্তাহে ব্লগে এসে কয়েকটি লেখায় মন্তব্য লিখেছিলাম কোন সমস্যা ছাড়াই - আজ এসে লিখতে গিয়ে ভীষন সমস্যায় পড়লাম।
ধরে নিচ্ছি ব্লগ কর্তৃপক্ষ কিছু টেকনিক্যাল পরিবর্তন করেছেন যা সবার মন্গলের জন্য এবং এও ধরে নিচ্ছি সমসমায়িক "লেখা চুরি/স্বত্ত চুরি/নূন্যতম কৃতজ্ঞতা স্বীকার না করা" রোধে সামু কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নিয়েছেন... বাকিটুকু পড়ুন

৫১ টি মন্তব্য      ১১১২ বার পঠিত     ৩ like!

বাংলাদেশ বনাম দ.আফ্রিকার মধ্যকার ১ম ওয়ানডে খেলার লাইভ স্ট্রীমিং

লিখেছেন আরাফআহনাফ, ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৭

বাংলাদেশ বনাম দ.আফ্রিকার মধ্যকার ১ম ওয়ানডে খেলার লাইভ স্ট্রীমিং লিন্ক - এখানে দেখুন...। বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ২৯৬ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২১১৭৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ