গচ্ছিত সুখ সমগ্র!
তুমি গাংচিল হয়ে আকাশে ঐ
ভাসো দূর, বহু দূর, দূরে -
আমি ক্লান্ত ভালোবাসা নিয়ে -
থাকি বসে - নদীটির এই পাড়ে।
অনেক দৌড়ে ক্লান্ত আজ আমার ভালোবাসা
তারপরও সে না পায় নাগাল - না পায় তোমার দেখা।
তুমি স্রোতস্বিনী স্রোতো হয়ে
যাইছো বয়ে সমুদ্রপানে -
আমিই কেবল পড়ে থাকি
অবহেলে - এই উজানে।
কি করছো ঠিক এখুনি - কোথায় আছো কে জানে?
আমি পাগলপারা, দিশেহারা
সব ছেড়ে আজ ছন্নছাড়া -
নদীটির এই পাড়ে।
কেউ যদি কয় আসছে ঐ
ঐ যে দূরে ভেলা -
আমি হতাশ ঝেড়ে
যাই দাঁড়িয়ে - কোথায় ভালোবাসা?
ভেলাটুকু পাড়ে ভিড়ে কোথাও নেই যে তুমি
আসার আশায় আবার বাঁধি আশার ও - বসতি।
ভাঙ্গি আশা, গড়ি আশা - আশায় বাঁধি বুক
তোমার কাছেই রয়ে যে গেছে আমার সকল সুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


