somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতা অর্জন, আমাদের মূল বিন্দু এবং নতুন প্রজন্ম।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তেতাল্লিশ বছরের অনেক ঝড় ঝাপ্টার মধ্য দিয়েও আমাদের যে আত্নপরিচয়ের বৃক্ষ টি ধীরে ধীরে বেড়ে উঠেছে সেই বৃক্ষের জন্মই হত না যদি আমরা পরাধীন থাকতাম। পরাধীন মানুষ হল শুধু একটা উন্নত মানের কমান্ড এক্সিকিউটর। যে ‘মানুষ প্রভু’ তাকে কমান্ড দিচ্ছে তার বুদ্ধি বিবেচনা এবং সংস্কৃতির বাইরে গিয়ে ‘কমান্ড এক্সিকিউটর’ কিছু করতে পারে না। কারন সে হচ্ছে ক্রীতদাস। প্রভু যদি বলে তুমি খুব ভাল, তাহলে সে ভাল। প্রভু যদি বলে তুমি খুব খারাপ, তাহলে সে খারাপ। প্রভু যদি বলে তুমি বিশ্বাস ঘাতক, তাহলে সে বিশ্বাস ঘাতক! ক্রীতদাসের কোন আত্নপরিচয় নেই, কাজেই তার অর্জন বলেও কিছু নেই। তার অর্জন মানে সেটা তার প্রভুর অর্জন।

ক্রিতদাস কে লাইনে রাখার জন্য প্রভু তাকে সময়ে সময়ে ধর্মের বানী শোনাবেন। নিয়তির বানী শোনাবেন। কপালের লিখনের কথা স্মরন করিয়ে দিবেন। এই ভাবে প্রভু তার শোষন প্রক্রিয়া অব্যাহত রাখবেন। দাসশ্রেনী একসময় বংশানুক্রমে সেটা মেনে নেবে। মাঝে মাঝে প্রভুর দানের ছিটে ফোঁটা পেয়ে দাস রা ভাববে- ইস আমাদের প্রভু কত মহান!এভাবেই কালের বিবর্তনে একটা জাতি আরেকটা জাতির দাসে অর্থাৎ একটা জাতি আরেকটা জাতির প্রভুতে পরিনত হতে পারে যদি একটা জাতি আরেকটা জাতির অধীনে থাকে।

যুদ্ধ মানুষ হত্যা করে। পরাধীনতা মানুষ কে জীবন্ত লাশে পরিনত করে। জীবন্ত লাশ পৃথিবীর অগ্রযাত্রায় ভুমিকা রাখতে পারেনা। কারন বংশানুক্রমিক অনভ্যস্ততায় তার চিন্তা শক্তি ধীরে ধীরে লুপ্ত হয়ে যায়।

উপরে উল্লেখ করা পরিনতির মত একটা চরম পরিনতি আমাদের হয়নি কারন আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম।স্বাধীনতা অর্জন করেছিলাম বলেই পৃথিবীর বুকে এখন একটা সম্ভাবনাময় জাতি হিসেবে আমাদের অস্তিত্ব কে কেউ অস্বীকার করতে পারবে না। স্বাধীনতা অর্জন কে মুলবিন্দু ধরেই আমাদের এগোতে হবে সামনের দিকে।

এদেশের রাজনীতিক দের সততা-অসততার আপেক্ষিকতায় স্বাধীনতা বিরোধীদের প্রশ্নাতীত ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে দেশে একেক সময় একেক কাহিনী হবে। সেই সব কাহিনীর আশ্রয় প্রশ্রয়ে স্বাধীনতা বিরোধীরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাবে নতুন প্রজন্ম কে বিভ্রান্ত করার। কিন্তু নতুন প্রজন্ম যদি স্বাধীনতা অর্জনের গুরুত্ব টুকু বোঝে তাহলে স্বাধীনতা বিরোধীরা তাদের কখনো বিভ্রান্ত করতে পারবে না। নতুন প্রজন্ম যদি স্বাধীনতা বিরোধীদের পুরোপুরি বর্জন করে তবে সেটাই হবে স্বাধীনতা বিরোধীদের জন্য সত্যিকারের ক্যাপিটাল পানিশমেন্ট।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

পরেছো চশমা গান

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:১৪


কাজল চোখে পরেছো চশমা
লাগছে সুন্দর, দেখছো কি?
প্রণয়ের দেবদারু কিংবা-
কঞ্চি বাঁশের- কৃষ্ণ ছবি;
ডাকছো নাকি হ্যামিলনের বাঁশি

ছায়াহীন ভাবে দেখছো শুধু
ফুলঝুরি নয়, মনে রেখে হিংসা
তবু লাল নীল সাদা চশমায়
রেখে যাও বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

×