somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝাড়ুর কর্তা দিল্লির মসনদে

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিল্লি: রীতিমত বিপ্লব ঘটিয়ে ক্ষমতাসীন কংগ্রেসকে হারিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন আম আদমী পার্টির অরবিন্দ কেজরিওয়াল।

ভারতীয় রাজনীতির সংজ্ঞা পাল্টে দেয়া আম আদমী পার্টির এই নেতা সবচেয়ে কনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিয়েছেন। আর দশটা সাধারণের মত তিনি নিজে তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে মেট্রোরেলে চেপে শপন নিতে যান।

শপথ অনুষ্ঠানে কেজরিওয়াল একটি দুর্নীতিমুক্ত সমাজ ও ক্ষমতার ঔদ্ধত্যের প্রদর্শনী বহির্ভূত নতুন ধরনের সরকার উপহারের প্রতিশ্রতি দেন। তিনি বলেন, ‘মন্ত্রী হতে নয়, তিনি জনগণের সেবা করতে এই দায়িত্ব নিয়েছেন।’

ভোটের আগে থেকেই কেজরিওয়াল আলোচনায় আসেন তার নিপাট সাধারণ গোছের জীবনযাপন দিয়ে। ভোটে জয়ী হওয়ার পর মুখ্যমন্ত্রী হিসেবে যেসব নিরাপত্তা ও সুযোগ-সুবিধা আইনিভাবে পাবেন তা না দেওয়ার জন্য আবেদন করেন।

৪৫ বছর বয়সী অরবিন্দ কেজরিওয়াল ইতোমধ্যেই দিল্লির সবচেয়ে কম বয়সী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কংগ্রেসের তিন-তিনবারের মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতকে ২৫ হাজারেরও বেশি ভোটে তিনি পরাজিত করেছেন।

তিনি ১৯৬৮ সালের ১৬ আগস্ট ভারতের হরিয়ানার একটি গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন কেজরিওয়াল। তিনি আইআইটি-খারাগপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনা করেছেন। ভারতের রাজস্ব বিভাগে যোগ দেন ১৯৯৫ সালে। ২০০১ সালে চাকরি ছেড়ে দেন।

২০০৫ সালে তিনি ‘পরিবর্তন’ নামে একটি এনজিও প্রতিষ্ঠা করেন, যেটি জনগণের তথ্য জানার অধিকার নিয়ে প্রচার চালায়। প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৬ সালে র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পান।

আম আদমী পার্টির আহ্বায়ক কেজরিওয়াল জাতীয় রাজনীতির কেন্দ্রে চলে আসেন আন্না হাজরের সঙ্গে জন লোকপাল বিলের দাবি নিয়ে একাত্মতা পোষণ করেন ২০১১ সালে। দুর্নীতির বিরুদ্ধে অনশনে আন্না হাজরের সঙ্গে তিনিও অংশ নেন।

২০১২ সালের নভেম্বরে কেজরিওয়াল আম আদমী পার্টির ঘোষণা দেন। তারপর আন্না হাজারের কাছ থেকে আলাদা হয়ে যান। কারণ আন্না হাজারে কোনো ধরনের রাজনৈতিক দল গঠনের বিরোধী ছিলেন।

কেজরিওয়ালের দলের প্রতীক ঝাড়ু এবং দলীয় কর্মীরা সাদা ক্যাপ পরে থাকেন। দলটি ২০ কোটি টাকা সংগ্রহ করে চাঁদার মাধ্যমে যার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে।

দিল্লির নির্বাচনে এক গণজোয়ারের ঢেউ লেগে যায়। ৭০টি আসনের মধ্যে এএপি ২৮টি আসন জিতে। লোকপাল মুভমেন্টের স্মৃতিবিজড়িত জায়গা রামলীলা ময়দানে শপথ গ্রহণ করেন কেজরিওয়াল।

কেজরিওয়ালের স্ত্রী সুনিতা একজন রাজস্ব কর্মকর্তা। তাদের দুটি সন্তান রয়েছে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×