somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধার্মিকদের সৌদি চলে যাওয়ার সবক এবং আমাদের কালো বিড়াল সুরঞ্জিত।

১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কালো বিড়াল খ্যাত সুরঞ্জিত সেন গুপ্ত ধার্মিকদের সৌদি আরব চলে যাওয়ার সবক দিয়েছেন। খবরটা দৈনিক যুগান্তরে প্রকাশ হলেও অদৃশ্য কোন ইশারায় পরবর্তীতে সরিয়ে দেওয়া হয়েছে। গতকালের পর থেকে ফেসবুক সহ বিভিন্ন পোর্টালে এখনও ঘুরে বেড়াচ্ছে। দেশের নীতি নির্ধারনী যারা আছেন তাঁরা যদি সব সময় মাতাল অবস্থায় থাকেন তাহলে দেশের সাধারন জনতাকে তাঁর মাশুল দিতে হয়। আমাদের এখনকার মন্ত্রী এমপি মহোদয়েরা সব সময় মাতাল অবস্থায় চলাফেরা করছেন। এই কারনে তাঁদের দ্বারা বিভিন্ন ধরনের বেফাঁস কথা আমরা শুনতে পারছি। আবার কিছু জনপ্রতিনিধি দুই ধাপ এগিয়ে নিজের হাতের টিপ কেমন প্রমান নিতে দশ বছরের বালকের গায়ে গুলি করে দিলে তাতে এই জাতির একজন সদস্য হিসাবে লজ্জিত না হয়ে উপায় নেই।

খবরে জানা যায়, সংবাদ সম্মেলন চলাকালে বিষয়বহির্ভূত ভাবে ধর্ম নিয়ে কথা আজেবাজে মন্তব্য করার সময় প্রথম আলোর এক সাংবাদিক তাঁকে ধর্ম অবমাননাকর মন্তব্য করতে নিষেধ করলে তাঁর জবাবে সুরঞ্জিত উত্তেজিত হয়ে বলেন, "দেশ কি আপনার বাবার? আপনার বাবা কি হাজী সাব? তাহলে আপনি সৌদি আরব চলে যান। এদেশে কোন ধার্মিকের যায়গা নেই.. " খবরের লিঙ্ক

এখানে আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে!! ধার্মিক মানেই কি মুসলিম? অন্য ধর্মের কোন মানুষ বা তাঁর মত কোন অমানুষ ধার্মিক হতে পারেনা? যদি অন্য ধর্মের কেউ ধার্মিক এদেশে থেকে থাকে তিনি কি করতে সৌদিতে যাবেন? এছাড়া ধার্মিক হওয়া তো কোন অপরাধ না, বরং ভালো একটি কাজ। যেকোন ধর্মের ধার্মিকরা অধার্মিকদের থেকে চারিত্রিক দিক থেকে অনেক উন্নতমানের হয়ে থাকে। এইডস বিরোধী ক্যাম্পেইনে সরকারের পক্ষ থেকে প্রচার করা হয় এইডস থেকে বাঁচতে ধর্মীয় অনুশাসন মেনে চলুন। অর্থাৎ সকল ধর্মেই খারাপ কাজ থেকে বিরত থাকতে বলেছে। যারা ধার্মিক হয় তাঁরা খারাপ কাজ থেকে সাধারনত বিরত থাকে। সেখানে তিনি এই ভালো মানুষ গুলোকে কি কারনে দেশে যায়গা না দেওয়ার ঘোষনা দিলেন তাঁর কোন ব্যাখ্যা পেলাম না।

সুরঞ্জিত বাবু হিন্দু ধর্মের অনুসারী বলেই এতো দিন জেনেছি। কিন্তু তিনি যে কোন প্রকার ধার্মিক নন এটা এখন পরিষ্কার। এইডস থেকে বাঁচতে তিনি এখন কোন পন্থা অবলম্বন করছেন জানতে পারলে দেশ জনতা উপকৃত হতো।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৩
১০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পিঠে কোদাল, হাতে মোবাইল

লিখেছেন মুনতাসির, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:২৪



শীতের সকাল।
কুয়াশার চাদরে মোড়ানো মাঠ,
পিঠে কোদাল, হাতে সময়—
মাটি আর মানুষের প্রতিদিনের নিরব সংলাপ।

বগুড়া, ২০২৬। ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।
নীচে দেয়া চিত্রে... ...বাকিটুকু পড়ুন

এনসিপি কি সত্যিই ডঃ ইউনুসকে হত্যার চক্রান্ত করছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৫



এটা সত্যি যে, সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপি নেতারা ডঃ ইউনুসকে যাচ্ছেতাই ভাষায় গালিগালাজ করেছেন। কিন্তু, তাই বলে হত্যা কেন করবে!!! ব্লগে আমার এই পোস্টের মাধ্যমে এন,সি,পি নেতৃবৃন্দের দৃষ্টি... ...বাকিটুকু পড়ুন

×