somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ আবারও পার্বত্য চট্রগ্রামে আরাকান আর্মির সাথে সেনাবাহিনীর সংঘর্ষঃ কিছু মীর জাফরের পদধ্বনি।

১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আরাকান আর্মি (ফাইল ছবি)

আজ বান্দরবানের রুমা উপজেলার দুর্গম সেপ্রুপাড়া এলাকায় যৌথবাহিনীর সঙ্গে মিয়ানমার বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গ্রুপ আরাকান আর্মি (এ এ)র গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এঘটনায় এক গ্রাম পুলিশ সদস্য নিহত হয়েছে। দুই সেনা এবং ১ আনসার সদস্য গুলিবিদ্ধ হয়েছে। আরাকান আর্মির সাথে সংঘর্ষের ঘটনা এটাই প্রথম নয়, গত ২৫ শে আগষ্ট ২০১৫ তে বান্দরবানের থানচিতে বিজিবি এবং মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির মধ্যে গোলাগুলির পর ঐ এলাকায় বিজিবি ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছিল। বিস্তারিত হয়তো কিছুক্ষনের ভিতর চলে আসবে। কিন্তু আমি মনে করি কারা এইসব ঘটনা ঘটাচ্ছে সেটা জানা জরুরী।
খবরের লিঙ্ক

কারা এই আরাকান আর্মি? তাঁদের সাথে আমাদের কেন এই সংঘর্ষ? এই আরাকান আর্মি প্রতিষ্ঠা হয়েছিল মায়ানমার সরকারের বিরুদ্ধে, তাঁরা কেন এখন আমাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ছে? আমাদের বাংলাদেশের সীমান্তে তাঁরা কেন ঘাটি গেড়েছে? অনেক গুলো প্রশ্ন। এই প্রশ্ন গুলোর উত্তর খুঁজতে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আরাকান আর্মি মুসলিম বেদ্বেসী বুদ্ধ যারা আরাকান রাজ্যের রোহিঙ্গাদের উচ্ছেদ করে এই এলাকার স্বাধীনতা চায়। অতীতে অনেকবার তাঁদের হাতে হাজার হাজার মুসলিম নিহত সেখানে নিহত হয়েছে। এই বুদ্ধিষ্ট সন্ত্রাসীদের সাথে এবার সখ্যতা গড়ে উঠেছে আমাদের দেশের পার্বত্য উপজাতি সন্ত্রাসীদের। উপজাতি সন্ত্রাসীরা পার্বত্য এলাকাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিতে তাঁদের কাছ থেকে অস্ত্রের যোগান পাচ্ছে। আর আরাকান আর্মি উপজাতিদের কাছ থেকে আশ্রয় পেয়েছে। সেই আশ্রয় এমন ছিল যে আরাকান আর্মির ডা. রানিন সোয়ে মার্মা আমাদের দেশে গহীন অরন্যের মাঝে বিলাশ বহুল বাড়ি বানিয়ে বসবাস করছিল।


আরাকান আর্মি নেতা রেনিন সোয়ে

আগষ্টের সংঘর্ষের পরে যৌথবাহিনী প্রথম বারের মত সীমান্তে অভিযান শুরু করে। তারপর থেকেই মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘আরাকান আর্মি’র ডা. রানিন সোয়ে মার্মা বাংলাদেশকে বেশ হুমকি ধামকি দেওয়া শুরু করে। তখন রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার তাইদং পাড়ায় ডা. রানিন সোয়ে’র তিন তলা বিলাসবহুল বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। কিন্তু অভিযানের আগেই ওই বাসা ছেড়ে পালিয়ে যান ডা. রানিন। তাঁর পর থেকেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে ডা. রানিন সোয়ে এরপর চরম উদ্ধত্য প্রকাশ করে বিবৃতি প্রকাশ করেছে।


হুমকি দেওয়ার স্কিনশট

মজার বিষয় হলো ডা. রানিন সোয়ে’র সঙ্গে সখ্য রয়েছে পার্বত্য চট্টগ্রামের অনেক প্রভাবশালী ব্যাক্তির। তাঁরা সবাই অবধারিতভাবে উপজাতি ক্ষুদ্র জাতিগোষ্ঠী। এরা সরকারের লোক হয়েও ভিতরে ভিতরে একজন ভীন দেশী সন্ত্রাসীর সাথে সখ্যতা গড়ে তুলেছে। এর মধ্যে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা, চাকমা রাজা ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা দেবাশীষ রায়, রাঙ্গামাটি আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের ভগ্নিপতি মং থোয়াই চিং, বিএনপি নেতা দীপেন দেওয়ানের ঘনিষ্ঠ বলে পরিচিত অ্যাডভোকেট দীনানাথ তঞ্চঙ্গ্যা সহ অনেকে। এর মধ্যে মং থোয়াই চিং আবার প্রভাবশালী এনজিও গ্রীনহিলের প্রধান।
পার্বত্য চট্রগ্রামের উপজাতি সন্ত্রাসীদের কাছে সব অস্ত্রের চালান আসতো মায়ানমার থেকে এই ডা. রানিনের মাধ্যমে। এছাড়া এই আরাকান আর্মির নেতা চলাফেরা করার সময় সশস্ত্র গার্ড নিয়ে চলাফেরা করতো। একটি ছবিতে একজনের হাতে অস্ত্র দেখা যাচ্ছে।



উপজাতি নেতাদের জিজ্ঞেস করতে ইচ্ছা করছে - কিসের প্রেম তাহার সনে ..!!


চাকমা রাজা ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা দেবাশীষ রায়ের সাথে রেনিন সো'


পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার সাথে রেনিন সো'
এভাবে দেখা যায় সে অনেকদিন ধরেই এইসব উপজাতি নেতাদের সাথে মিলেমিশে দেশের সার্বভৌমত্ব বিনষ্টের কাজে লিপ্ত আছে।

গত ১৩ই অক্টোবর মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির আলোচিত নেতা রেনিন সো’কে আটক করেছে বিজিবি। মধ্যরাতে রাজস্থলী উপজেলার ইসলামপুর আদর্শ নতুন পাড়া এলাকা থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বিজিবি’র মেজর সাব্বির আহম্মেদ রাত সাড়ে ৩টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গতমাসে আমি এই রবিন সো'কে নিয়ে একটি পোষ্ট দিয়েছিলাম। পোষ্ট দেওয়ার কিছুক্ষন পরেই আমার ওয়ালে এসে হাজির হয় স্বয়ং এই রেনিন সো! আমরা কয়েকজন তাঁকে চারিদিক থেকে চেপে ধরলে একটি সময় সে যুক্তিতে না পেরে আমাকে ব্লক দিয়ে চলে যায়। কিছু স্কিনশট গুলো দিয়ে দিলাম। অনেক কিছু উঠে এসেছিল তার কমেন্টে। বাঙ্গালী অনলাইন যোদ্ধারাও তাঁকে ঠিকভাবে সাইজ দিয়েছিল।


আমার ওয়ালে এসে কমেন্ট করেছিল


রেনিন সোয়ের করা কমেন্ট ও তাঁর কাছে চাওয়া জবাব

পাহাড়ের সন্ত্রাসের পিছনে জড়িত আছে মীর জাফর রূপী এইসব নামধারী উপজাতি নেতারা।এরা সবাই দেশ ভাগের ষড়যন্ত্রের সাথে লিপ্ত বলেই মনে করি। পার্বত্য এলাকার অখন্ডতা রক্ষার জন্য এইসব সন্তু, বাহাদুর সব নেতাদের রিম্যান্ডে নেওয়া জরুরী।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×