somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিশোর প্রেমিক লিমনের পিছু ছেড়েছে ভালবাসা

১১ ই মে, ২০১৩ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৯০/৯১ সালের কথা। লিমন থাকত আইসফ্যাক্টরী রোডে। আম্মুর পিটিআই ট্রেনিং তাই চট্টগ্রাম শহরে থাকা। নালাপাড়ার ইয়া বড় একটা মাঠে খেলত লিমন ৪০/৪৫ জন বন্ধু বান্ধবী নিয়ে। বয়স আট। দুরন্ত কিশোর লিমন যখন বিকাল বেলা খেলত মাঠে ভুগোলী নামে এক সুন্দরী কিশোরী মাঠের পূর্বপাশের ছোট্ট একটা সিড়িতে বসে থাকত।অপরুপ ৫ বছরের ভুগোলীর সেই ছবি আট বছরের লিমনের মনে গেথেঁ যায়। কথা হয়নি কোন দিন লিমন ভূগোলীর। কিন্তু কি এক মায়া , শিহরন , অনুভূতি , টান ভালবাসা , রোমাঞ্চ লিমনের মনে ভর করেছে যা বলার ভাষা পথ খুজে পাবেনা নিশ্চিত। প্রেম ও সেক্স না বুঝার আগে এমন অদ্ভূত ভালবাসা ইসলাম বা কোন ধর্ম সংজ্ঞায়িত করতে পেরেছে কিনা আমার জানা নাই। কিন্তু ভালবাসা হৃদয় জুড়ে স্বপ্নীল ছবি আকেঁ কল্পনার ছন্দ দিয়ে। চলে দিন চলে যায় ১৯৯১ সালটি । একসময় লিমন চলে যায় গ্রামে। আজীবনের জন্য হারিয়ে ফেলে ভূগোলীকে। হৃদয় জুড়ে ভুগোলী , মনে প্রানে ভূগোলী । লিমন মিস করে যায় খেলার সাথী মান্নি , পূর্নি খুকুকে। রবিন রুহিন মুক্তাকে। ইব্রাহিম , লিপু সহ আরো অনেককে। স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের সময় লিমনদের গ্রুপটি ধানের শীষের মিছিল করত। শিশুলীগ লিপুর সাথে লিমনের সেই কি ফাইট ! মনে পড়ে বৈকি! দুরন্ত কিশোর জীবন তারুন্যে রুপ নেয় হৃদয় ক্যানভাসে ভূগোলীর জন্য ভালবাসা বুনে বুনে। সময়ের ব্যবধানে ভালবাসা বিবর্ন হয়। ফ্যাকাশে হয় ভুগোলীর প্রতি ভালবাসার অনূভূতি।

৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষা শেষে নানার বাড়িতে জম্পেশ বেড়ানোর সময় লিমনে অনুভূতিতে আবার নাড়া দেয় সমবযসী খালাম্মার লজিং ছাত্রী নাছিমা । তার সাথেও কথা বলা হয়নি কখনো লিমনের। ৮ম শ্রেনী পর্যন্ত এক নাছিমার চেহারা মনে করতে করতেই পার হয়ে যায়। তারপর আসে আবার এক কিশোরী তাবাস্সুম। বোরকা নেকাবে আবৃত্ত ৬ষ্ট শ্রেনীর এই ছাত্রী নবম শ্রেনীর লিমনের মনে কঠিন ভাবে দোলা দেয়। স্কুলের ক্লাস , বাসায় পড়ালেখা , দুরন্তপনা আর ছুটোছুটির ভিতর শুধুই তাবাস্সুম। ভালো ,মন্দ ,প্রেম, সেক্স আর ধর্মীয় অনুশাসন যখন বুঝেই উঠলনা লিমন অথচ সেই বয়সেই মনে রেখাপাত করল তিন জন কিশোরীর সরল চাদঁমুখ। ইসলাম এই সম্পর্কে কোন সাজেশান দেয় কিনা জানা নেই। প্রেম রোধ করাই যদি ইসলামের মূল আপীল হয় তবে কিশোর জীবনের এই প্রেমের ব্যাখ্যা খুজে ফিরি আমি। মনের ডাইমেনশন বুঝার মত মনোবিদ কোন ইসলামপন্থী বোধ হয় হতে পারেনি।

তারপর বেলা অন্যভাবে গড়াল। লিমন আর তাবাস্সুম দুই জনই ইসলামী আন্দোলনের পথিক । তাই আল্লাহর রংয়ের সামনে মানুষের চেহারার রং মনে ঠাই করেনি। কিশোর জীবনের ভালবাসার এখানেই মৃত্যু ঘটে। প্রেমের লাশের কফিনে ব্যস্ততার ফাকেঁ পড়ে সামান্য দীর্ঘশ্বাস। লিমন বারে বারে বিপ্লবী হয়ে উঠে , সংগ্রামী হয়ে উঠে । কোন এক সামান্য অবসরে কিশোরীর চেহারা মনে ভেসে আসে বারবার । গভীর ঘুমেও স্বপ্নরা ধরে এনে লিমনের কাছে হাজির করে কিশোরী তাবাস্সুমের চাদঁমুখ । কেউ জানেনা কেউ দেখেনা। তবে কি স্বপ্নরা শয়তান!!!তাবাস্সুম কি ভাবে লিমনকে নিয়ে কে জানে! একটি দ্বৈত ভাবনার নিয়ে বেড়ে উঠে লিমনের ছেলে বেলা। অসম্ভব পাপবোধ থেকে ভালবাসা মুখ ফুটে বের হয়নি। তবে নয়নের অশ্রু কেউ আটকাতে পারেনি। গোপনে অশ্রুপাতের ভিতর সংগ্রামী তরুন বনে যাওয়া লিমনের নির্মল প্রেমাবেগ ইসলামপন্থীরা ব্যাখ্যা করে কি? এই মনের শুশ্রুষার হাসপাতাল কোথায়?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×