somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উগ্র পুরুষতান্ত্রিক মনমানসিকতার পাশাপাশি নারীতান্ত্রিকতার চরমপন্থাও কমিয়ে আনতে হবে...

১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে তরুনী, হে নারী আমায় ক্ষমা কর...



প্রথম এই লেখাটি লেখার পর থেকে আমার মোবাইলে , ইমেইলে , ফেইসবুকে প্রচুর রেসপন্স এসেছে। তারা অনুরোধ করেছেন নারীতান্ত্রিকতা নিয়ে লেখার জন্য। অনেকেই স্বীকার করেছেন যে এমন পুরুষতান্ত্রিকতা আছে যা নারীর জন্য ক্ষতিকর। সাথে সাথে এমন নারীতান্ত্রিকতাও আছে যা পুরুষদের জন্য অবমাননাকর ও ন্যায়নীতি পরিপন্থী। তাই পুরুষতান্ত্রিকতার পাশাপাশি নারীতান্ত্রিকতাও সহনীয় পর্যায়ে কমিয়ে আনতে হবে।

১.এসএসসি পাশ ছেলেকে মাস্টার্সপাশ মেয়ে বিয়ে করা উচিত। শিক্ষাগত যোগ্যতায় শুধু ছেলেকেই এগিয়ে থাকতে হবে কেন?

২.ছেলেরা যেভাবে কমশিক্ষিত মেয়ে বিয়ে করে বউয়ের পড়া চালিয়ে যেতে সহায়তা করে ঠিক তেমনি চাকরীজীবি মেয়েদেরকেও কমশিক্ষিত ছেলে বিয়ে করে তার পড়ালেখা কমপ্লিট করার সুযোগ দিতে হবে।

৩.কমবয়সী ছেলেদেরকে মেয়েরা কাবিনের টাকা দিয়ে বিয়ে করতে পারে। (কুরআন বলছে ছেলেদেরকেই কাবিনের টাকা দিতে হবে। )

৪. শুধু ছেলেরা নয় কামিনের টাকা মেয়েদেরকেও দিতে হবে। (কুরআন বলছে ছেলেদেরকেই কাবিনের টাকা দিতে হবে। )

৫. আম্মা আব্বার ভরনপোষনের দায়িত্ব মেয়েদেরকেও সমানভাবে নেয়া উচিত ।

৬.বাসের মধ্যে মহিলাদের জন্য কোন সিটের কোটা থাকবে কিনা বা চাকরী ও শিক্ষা ক্ষেত্রে নারী কোটা থাকবে কিনা তা আত্বসম্মানবোধ সম্পন্ন মহিলাদের সিদ্ধান্ত নিতে হবে।এটা পুরুষস্বার্থের জন্য থ্রেড। (যদিও ধর্ম অগ্রাধিকারের কথা বলে)

৭, ঝুকিপূর্ন প্রফেশানগুলো শুধু পুরুষেরা করবে এটা হতে পারেনা। মেয়েদেরকেও মাটি কাটা, ওয়েল্ডিং, হাইরাইজ বিল্ডিং রং করা, প্রফেশনাল লোকাল ড্রাইভিং,মেথরগিরি, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, রিকসা ঠেলা গাড়ি চালানো। প্যাডেল নৌকা চালানো ইত্যাদিতে এগিয়ে আসতে হবে। (এক্ষেত্রে ধর্ম নারীদের রিলাক্সে রেখেছে)

৮. ইমোশনাল ব্ল্যাকমেইলিং করে পুরুষদের থেকে নারীরা নাচের অনুষ্ঠান বা ফ্যাশন শোর নাম করে অনেক টাকা লোপাট বা হাতিয়ে নিবে তা হতে পারে না।

৯. আধুনিক বর্তমান হাল জামানায় অনেক টিনেজার বলে থাকে প্রেমিক শুধু প্রেমিকার মোবাইলে টাকা পাঠাবে, প্রেমিকা মিসকল দিবে আর শুধু প্রেমিক কল করবে এটা হতে পারেনা। সমানাধিকার সব জায়গায় হতে হবে। প্রেমিক খাওয়ানোর টাকা, ঘোরানোর টাকা সব দিবে এটা কেমন কথা!!! প্রেমিকই সব দামী গিফট কিনে দিবে প্রেমিকাকে এটা হতে পারেনা। আর প্রেমিকা দিবে কমদামী জিনিষ সব!!! যদিও বিয়েপূর্ব রিলেশান ধর্ম বৈধ মনে করেনা।

১০. মেয়েদেরকেও পুরুষদের মত শালীন পোষাক পরে ঘর থেকে বের হতে হবে।

১১.মেয়েরা সবসময় হালকা কাজ করবে আর ছেলেরা সব ভারী কাজ করবে এমন হতে পারেনা। এক্ষেত্রে মেয়েরা ফিটনেসের দিকে মনোযোগ দিতে পারে।

১২.বোনেরা বিপদে পড়লে ভাইদের শরনাপন্ন হওয়া বা নিরাপত্তা রক্ষা বা ঝুকিপূর্ন কাজে ছেলেদেরকে ঠেলে দেয়া সমাজের কমন ফিতরাত। এখানে নারীদেরকে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট করা যায় ভাবতে হবে।

১৩. শিক্ষা উপবৃত্তির ক্ষেত্রে শুধু ছাত্রীদের না দিয়ে কিভাবে সমতা বিধান করা যায় ভাবতে হবে।
-------------------------------
নরবাদ নামক একটা ফেইসবুক পেইজের এই পোস্টটি দেখুন

নরবাদ

31 July 2012

এখন সারা বিশ্বে লেখাপড়ায় লৈঙ্গিক সমতার যুগ।

কিন্তু তারপরও অধিকাংশ মেয়েরা এমন ছেলেদেরই খুঁজে যারা অর্থনৈতিক দিক দিয়ে প্রতিষ্ঠিত; নিজেদের দিকে তারা তাকায় না। ব্যাপারটা যেন এমন, তাদেরকে লেখাপড়া শেখানো হয় যাতে তারা স্বাবলম্বী না হয়ে অর্থনৈতিক দিক দিয়ে প্রতিষ্ঠিত ছেলেদের খুঁজে নিতে পারে!

তারপর বিয়ের পর শুরু হয় অর্থনৈতিক শোষণ, তারা মার্কেটে টাকা উড়িয়ে বেড়াবে, কিছু ধাতু আর গুঁড়ো রঙ দিয়ে সং সাজবে, সেই তামাশার টাকা দিতে হয় স্বামী বেচারাদের।

কেন বাপু? তোমাকে লেখাপড়ার সুযোগ দেয়া হয়েছে কি বেকার বসে থাকার জন্য? আগেকার দিনে মেয়েদের ঘরে আটকে রাখা হত, তাদের অর্থোপার্জনের সুযোগ ছিল না, তাই ছেলের অর্থনৈতিক অবস্থা দেখা দরকার ছিল। কিন্তু এখন চিত্র বদলেছে, এখন তোমার চাহিদা তুমি নিজে মেটাও।

--------------------------------

নারী পুরুষের এমন আত্বঘাতি লড়াইয়ের পরও যেটা ভাবনার বিষয় সেটি হল "নারী ইন্ডিপেন্ডেন্টলি সন্তান জন্ম দিতে পারেননা আর পুরুষ গর্ভধারন করতে পারেননা। " এই সমস্যার সমাধান পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্তও হবে না। তাই

পুরুষের জন্য চাই নারীর সহনশীল আচরন আর নারীর জন্য চাই পুরুষের ভালবাসা , সহনশীল আচরন ও ব্যবহার। যেখানে জীবন হয়ে উঠে অনেক ভালবাসাময় ও আনন্দে উদ্বেল ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×