চট্টগ্রামের বহদ্দারহাটে ২ নাম্বার নির্মাণ-সামগ্রী ব্যবহার করার কারণে নির্মাণাধীন ফ্লাইওভার ভাইঙ্গা পড়লো বাজারে, মরলো মানুষ। আশুলিয়ায় তাজরীন গার্মেন্টসে আগুন লাগার পরও বাইর হওয়ার গেটে তালা খুলে দেয়া হলো না, পুড়লো মানুষ। সাভারে রানা প্লাজায় বিশাল ফাটল দেখা যাওয়ার পরও গার্মেন্টস শ্রমিকদের ডাইকা আনা হইলো, যা হবার তাই হলো।
এই ঘটনাগুলো যেমন মানতে পারি না, তেমনি মানতে পারি না শুধুমাত্র ভিন্ন মতাবলম্বী হওয়ার অপরাধে মানুষ মানুষকে পিটিয়ে মারার ঘটনা। মানতে পারি না নিরাপত্তা বাহিনী দিয়ে মানুষের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষের বুকেই গুলি করে হত্যা করার ঘটনা। কতজন মারা গেছে সেটা আমি জানি না, ১ জন মানুষকেই বা আপনারা গুলি করে খুন করবেন কেন?
আজকে ডিএমপি কমিশনার বললেন মতিঝিলের অপারেশনে কোনো প্রাণঘাতি অস্ত্র ব্যবহার করা হয়নি; তাহলে ১১ জন (তার হিসেবে) মানুষ মরলো কীভাবে? ১ জনকে নাকি হেফাজতের লোকেরা মারছে। ফাইন, মারলে যারা মারছে তাদের ধরেন, বিচার করেন। আপনাদের হিসেবে ওই একজন ছাড়া আরো ১০ জনের লাশ পাওয়া গেছে। যেহেতু তারা স্বাভাবিকভাবে মরেনি, আমরা বলতে পারি তাদেরকে কেউ খুন করছে। আমাদের কি এটা ধরে নিতে হবে যে হেফাজতের লোকেরাই তাদের লোকদের খুন করে পালায়া গেছে? যদি এটা না ধরতে পারি তাইলে তাদেরকে কারা মারলো? এই খুনের কি বিচার হবে না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


