somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বারিধারার ভিক্ষুক সমাচার। এত্ত টাকা মানুষ পায় কইত্তে?

০৯ ই মে, ২০১৩ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বারিধারা যেতে হয়েছিলো গতকাল অফিসের কাজে। বারিধারায় রিক্সা সংকটের কথা অনেকেরই জানা। রিক্সা না পেয়ে হাটা শুরু করলাম। একটু হাটতেই আমার সামান্য সামনে একটা প্রাইভেট কার থামলো দু’জন ভিক্ষুকের কাছে, যাদের মধ্যে একজন হুইল চেয়ারে বসা, অন্যজন দাঁড়ানো; যাকে সুস্থ্য মানুষ মনে হলো। প্রাইভেটা কার আরোহী গ্লাস নামিয়ে একটা ১০০০ টাকার নোট দিলেন হুইল চেয়ারে বসা ভিক্ষুকটির হাতে এবং কিছু একটা (টাকাটা দু’জন ভাগ করে নিও) বলে চলে গেলেন। গাড়ি চলে যাবার পর একজন আরেকজনকে বলতে শুনলাম “কইছিলাম না ইমুন সময় এইদিক দিয়া যাইবো?” অর্থাৎ গাড়ীর আরোহী ভদ্রলোক নিয়মিত অথবা প্রায়ই এদিক দিয়ে যাওয়ার সময় টাকা দান করে যান।

প্রাইভেট কারটির দিকে তাকিয়ে ছিলাম আমি আরো কিছুক্ষণ। খেয়াল করলাম রাস্তার আরেকটু সামনের দিকে আরো ৩/৪ জন ভিক্ষুক দাঁড়িয়ে/বসে আছে; যাদের মধ্যে কমপক্ষে দু’জনকে কর্মক্ষম মনে হলো। ভেবেছিলাম গাড়িটি হয়ত এবার দাঁড়াবে না (আমরা যেরকম করি, বাসে একজনকে ভিক্ষা দেয়ার পর আরেকজন উঠলে সাধারণত দেই না)।
আমাকে অবাক করে দিয়ে গাড়িটা এবারও দাড়ালো এবং আগের মতই তাদের একজনের হাতে কিছু টাকা দিয়ে কিছু নির্দেশনা দিয়ে চলে গেলো। এবারও ততক্ষণে আমি তাদের কাছাকাছি চলে এসেছি। তাদের কথোপকথনে জানতে পারলাম এবার টাকার অংক ৩ হাজার।
গাড়ি চলে গেলো আমার দৃষ্টির আড়ালে। কে জানে সামনে হয়ত আরো কিছু ভিক্ষুক অপেক্ষা করছে তার জন্য।

অধম অবাক হলাম এবং আমার কাজে আবারও হাটা শুরু করলাম। হাটতে হাটতে ভাবলাম; লোকটা মনে হয় আসলেই অনেক বড়লোক এবং অনেক দানশীল। কিন্তু আজকে যখন লিখতে বসলাম তখন চিন্তা করলাম এভাবে নিয়মিত ভিক্ষা দিয়ে দানশীল ব্যক্তিটি আসলেই কি ভিক্ষুকগুলোর কোনো উপকার করছে? এতগুলো মানুষকে ভিক্ষা না দিয়ে তাদের মধ্যে কয়েকজনকে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করে দিলেই কি সেটা তাদের জন্য ভালো হত না?
গুলশান-বারিধারায় যখন দেখি এই ভিক্ষুকগুলো বিদেশীদের পেলেই ভিক্ষার জন্য হাত পেতে তাদের বিরক্ত করে; তখন বাংলাদেশি হিসেবে কতটা লজ্জিত হই তা’ লিখে বুঝানো সম্ভব না। কালকের দানশীল ব্যক্তির দান করার দু’টি ঘটনা দেখে মনে হলো এদেশে ভিক্ষাবৃত্তি না কমার পিছনে আসলে এরাই বহুলাংশে দায়ী।

পুনশ্চঃ দানশীল ভদ্রলোককে কিন্তু আমার বাংলাদেশি বলেই মনে হয়েছে।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×