বিশ্বব্যাংকের (ফিউশন ফাইভ কথিত) "বিবৃতি বোমা", আওয়ামি সরকারের দুর্নীতির ভাঙ্গা হাড়ি এবং সুশীলিয় সুপার-গ্লু দ্বারা উহা জোড়া দেওয়া চেষ্টা।
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অত্র ব্লগের বিখ্যাত জনপ্রিয় ব্লগার (সম্প্রতি নোটিশবোর্ড পোস্টে ক্যাঁচাল করিতে গিয়া নিন্দুকগন কর্তৃক সুশীল খেতাব প্রাপ্ত) ফিউশন ফাইভের দাবি: বিশ্বব্যাংক নাকি "বিবৃতি বোমা" মারিয়াছে, ইহাতে দেশ ও জাতি নাকি অপমানিত হইয়াছে। বিষয়টি লইয়া একখানা স্টিকি পোষ্ট এই মুহুর্তে লটকানো আছে। স্টিকি পোষ্টের শিরোনাম দেখিলেই উহার ভিতরে কি আছে তাহা আর বলিয়া দেওয়ার দরকার হয় না।
এইখানে শুধু শিরোনাম বিশ্লেষন করিলে আমরা দেখিতে পাই, বিশ্বব্যাংক নামক প্রতিষ্ঠানটি বোমাবাজির অভিযোগে আক্রান্ত হইয়াছে। আজকাল বাংলাদেশের সুশীলরা যত্রতত্র "জঙ্গি" "বোমাবাজ" ইত্যাদি ট্যাগ লাগাইতে লাগাইতে এতই অভ্যস্ত হইয়া গিয়াছেন যে বিশ্বব্যাংকও এখন সেই ট্যাগিং এর শিকার হইতেছে। আহা কি বিচিত্র এই দেশ, কি বিচিত্র এই দেশের সুশীল সমাজ।
ফিউশন ফাইভের দাবি "দুঃখিনী এই দেশ কতোভাবে আর অপমানিত হবে?" শুনিয়া আমার চক্ষুদ্বয় কপালে উঠিয়া যায় যায় অবস্থা। ফিফার মত মেধাবি ব্লগার ভুল বাক্য রচনা করেন কিভাবে, চিন্তা করিয়া বাহির করিতে যাইয়া আমার ক্ষুদ্র মস্তক হইতে ধুম্র নির্গত হইতেছে। "আওয়ামী সরকার কতোভাবে আর অপমানিত হবে?"-- লিখিতে যাইয়া উনি যে ভূল করিয়া "আওয়ামি সরকারের" যায়গায় "দুঃখিনী এই দেশ" লিখিয়া ফেলিয়াছেন ইহা আমার বিলক্ষন মনে হইতেছে। ফিফার প্রতি আমার পরামর্শ, মাথা ঠান্ডা করিবার জন্য ছুটি লইয়া কোথাও হইতে সপরিবারে ঘুরিয়া আসুন। ইহাতে মস্তিস্কের "তার" উত্তপ্ত হইয়া সর্ট সার্কিট হওয়ার হাত হইতে রক্ষা পাইবে। এবং দেশ ও জাতি আপনার মত একজন মেধাবি ব্লগারকে অকালে হারাইবে না।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই...
...বাকিটুকু পড়ুন
তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০

ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১

চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮
মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।
এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন