
সময়বন্ধনী বন্দী করে রাখে ভুল,
কিছু ভুল শোধিতে নিরুপায়,
এ জগৎ বিনিময়েও।
ভুল গুলো একাকীত্বে ডুকরে কাঁদে,
আর্তনাদ করা ভুলে যায় চরম ব্যথায়।
অভেদ্য নিঃশব্দ দেয়ালে আটকে পড়া ভুল
গলিত লাভার মত অশ্রু,
ঝলসে যায়, অঙ্গার হয় ধোঁয়া বিহীন।
চতুর্থ ডিমেনশন আটকে দেয় ইচ্ছার শেকল,
জোছনাময় সে সময়, সে সময়ের ভুল।
নিরুত্তাপ ছড়ায় বাকরুদ্ধ উত্তাপ,
চেপে বসে ছাতির উপর অভিশাপ।
তেষ্টায় তবু মৃত্যুহীন ছটফট
চিরব্যর্থ চেষ্টা শূণ্য ফলের পূর্ণতায়।
ঘুম ও জাগরণে আচ্ছন্ন শোক
ভাঙা ডানা ঝাপটায়।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



