বেসরকারি মানবাধিকার সংগঠন-অধিকার বলেছে, “মতিঝিলের শাপলা চত্বরে ৬ মে মধ্যরাতে হেফাজতে ইসলামের শত শত নিরস্ত্র কর্মীকে নির্বিচারে হত্যা করা হয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাত্রির পর গত ৪২ বছরে ঢাকায় এমন হত্যাকাণ্ডের ঘটনা আর ঘটেনি বলে দাবি করেছে মানবাধিকার সংগঠনটি। -রে.তে.
আজ (মঙ্গলবার) অধিকারের এক বিবৃতিতে বলা হয়, “গুলি, রাবারে ঢাকা স্টীলের বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেডের হামলা চালিয়ে নির্বিচারে নিরস্ত্র হেফাজত কর্মী ও নেতাদের হত্যা করা হয়েছে। এ সময় তাদের অনেকেই দিনব্যাপী কর্মসূচির শেষে ঘুমাচ্ছিলেন।”
হামলায় পুলিশ, র্যাব ও বিজিবির ১০ হাজার সদস্যের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্যাডাররাও অংশ নেয় বলে উল্লেখ করেছে -অধিকার।
বিবৃতিতে বলা হয়, “হামলার আগেই মিডিয়াকর্মীদের সরিয়ে নেয়া হয়। এরপর পরিপূর্ণ অন্ধকারের মধ্যে নিরস্ত্র জনতার ওপর হামলা চালানো হয়। এটা অবধারিত যে অভিযানের বর্বরতা এবং হতাহতের সংখ্যা লুকানোর জন্যই এ কাজ করা হয়েছে। জানা গেছে যে শত শত লোককে হত্যা করা হয়েছে। হেফাজত দাবি করেছে যে ২ হাজারেরও বেশি লোককে হত্যা করা হয়েছে।”
বিবৃতিতে বলা হয়, “অধিকার নিহতের প্রকৃত সংখ্যা জানার চেষ্টা করছে। তবে এই মুহূর্তে বস্তুনিষ্ঠ প্রমাণাদি পাওয়া খুবই কঠিন। তবে তা সত্ত্বেও বেঁচে যাওয়া লোকদের কাছ থেকে এখন পর্যন্ত অভিযানের ধরণ সম্পর্কে যেসব তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে নিহতের সংখ্যা খুবই বেশি হতে পারে।”
ঢাকা মেডিকেলে চিকিত্সাধীন একজন আহত ব্যক্তি রহমাতুল্লাহ অধিকারকে জানিয়েছেন, হামলার পরে তিনি রাস্তায় অনেক লাশ পড়ে থাকতে দেখেছেন।
অভিযোগ পাওয়া গেছে যে, আইন শৃঙ্খলা বাহিনী ট্রাক ও কাভার্ড ভ্যানে করে লাশ সরিয়ে নিয়েছে।
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রায়াত্ত্ব বিটিভি এবং আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন টিভি চ্যানেল ও সংবাদপত্র এ ব্যাপারে নীরব রয়েছে। রাষ্ট্রীয় বাহিনীর অভিযানের খবর প্রচারের কারণে সেদিন মধ্যরাতে সরকার দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে।
শত শত হেফাজতকর্মীকে হত্যা ও গণমাধ্যম বন্ধ করে দেয়ায় অধিকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
৫ মে নিয়ে রাশিয়ান টিভি'র প্রতিবেদনঃ
Since local TV stations which broadcast the violence, Diganta Television and Islamic, were taken off the air, there is scarce information about what is really happening on the ground.
The reports coming from witnesses, social media and blurry mobile footage suggest that over 400 people have been killed and up to 2,500 injured as the government crushed the protest deploying army units to allegedly clean the streets after the massacre. These reports however could not be independently verified.
At least 38 people have been killed according to the AFP and hundreds more injured leading the police to ban all rallies in the Bangladeshi capital.http://rt.com/news/bangladesh-violence-dozens-killed-966/
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৩ সকাল ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


