somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মো: ইমরান হোসেন
আমি একজন সোশ্যাল ওয়ার্কার, লেখা লেখি করতে ভালো লাগে। আমি লাইফ স্টাইল এবং ঘড় বাড়ির ডিজাইন নিয়ে লিখতে পছন্দ করি। ইন্টরিয়র ডিজাইন বিষয়ে সব কিছু আমার মধ্যে পাবেন।

থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে কোন উদ্যোগ আছে কি?

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত কালকে আমি আমার ১৪ তম বার ব্লাড ডোনেটে গিয়েছিলাম বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনে,


এর ব্লাড দিয়েও কখনো এত মন খারাপ হয়নি এবার ব্লাড দিয়ে গিয়ে আমার যতটা মন খারাপ হয়েছিলো। এর আগে অনেক রোগীকেই ব্লাড দিয়ছিলাম যারা হয়ত খুব মুমূর্ষ অবস্থায় ছিলো বা কিছুদিন পরে মারাই গেছে অথবা সুস্থ্য হয়ে এখন সুন্দর জীবন যাপন করছে। কিন্তু এবারই প্রথম আমি এমন এক রোগীকে ব্লাড দিয়েছি সে জানেইনা তার জীবনটা এমন কেন? তার দোষ কি কেন সে এমন রোগ নিয়ে পৃথিবীতে এসেছে। সে আদৌ কোনদিন সুস্থ হবে কিনা। এর আগে আমি কখনো থ্যালাসেমিয়া রোগীকে ব্লাড দেই নাই অন্য ডোনার ম্যানেজ করে দিয়েছি।
আমার নানার বাড়ির এক মামা ছিলো যাকে চিনতাম এভাবেই যে এই লোককে প্রতি মাসে ব্লাড নিতে হয়। উনি কখনো সাচ্ছন্দ্যে খেলতে পারতেন না। আমাদের মত স্বাভাবিক জীবন ছিলো না তার। আমি তখন ছোট। জানতাম ঢাকায় এসে উনাকে ব্লাড নিতে হত। প্রাপ্ত বয়স্ক হবার পরেও উনি বিয়ে করননি ধীরে ধীরে জানতে পারলাম উনি এমন এক রোগ নিয়ে বেঁচে আছেন উনি নিজেও জানেন উনি কিছুদিন পর হয়ত মারা যাবেন, এবং মারা গিয়েছেন। ধীরে ধীরে জানতে পারলাম আমার আশে আশে এমন অনেক লোক আছে, এর পর নতুন প্রজন্মের মধ্যে শুরু হলো, অমুক ভাইয়ের ছেলের, অমুক চাচার দুই ছেলের, অমুক আন্টির এক মাত্র ছেলে এই থ্যালাসেমিয়ারোগ নিয়ে বেঁচে আছেন। দেশের মোট জনসংখ্যার প্রায় ১০ ভাগ অর্থাৎ প্রায় দেড় কোটি নারী-পুরুষ নিজের অজান্তে থ্যালাসেমিয়া রোগের বাহক। আমাদের দেশে প্রতি বছর প্রায় ৮ থেকে ১০ হাজার শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মায়।



আমি ভলান্টিয়ার জগতে আসার পর সব চাইতে বেশি ডোনার ম্যানেজ করছি থ্যালাসেমিয়া আর ব্লাড ক্যান্সারের রোগীদের। থ্যালাসেমিয়া রোগীদের মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ এবং অন্যের কাছ থেকে রক্ত নিয়ে বাঁচতে হয়। এমন অনেক মানুষ আছেন যারা চিকিৎসার খরচ চালাতে গিয়ে নিজের বাড়ি ঘর জমি জামা হারিয়েছেন কারন প্রতিমাসে একজন রোগীর পিছনে অনেক টাকা খরচ করতে হয়। তারপরেও অভিভাবকরা জানেন না আসলে তার আদরের সন্তানের ভবিষ্যত কি। সত্যিকার অর্থে থ্যালাসেমিয়া রোগের স্থায়ী চিকিৎসা নেই। তাহলে কেন এই মরণব্যাধি রোগ ঠেকাতে কোণ উদ্যোগ নেই? নেই তেমন কোন প্রচারনা, চিকিৎসকদের মধ্যেও নেই কোন উদ্যোগ ইদানিং স্বেচ্চাসেবী সংগঠন গুলো অনলাইনে প্রচার চালানোর কারনে ব্লাড ডোনারদের সংখ্যা বাড়ছে কিন্তু রোগ প্রতিরোধে নেই সরকারি কোন উদ্যোগ। এভাবেই কতদিন আমাদেরকে শুধু ব্লাড ডোনার ম্যানেজ নিয়েই পড়ে থাকতে হবে! আমরা কেন রোগ প্রতিরোধে এগিয়ে আসছি না??? এইডস সহ অন্য রোগ গুলোকে যেভাবে প্রাধান্য দেয়া হয়েছে এই রোগ নিয়ে তেমন কোণ সামাজিক উদ্যোগ নিয়ে কেনো?
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×