somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিচার ''এই বুঝি এল হেমন্ত''

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছবি: ফসল তোলার প্রস্তুতি

কার্তিকের ঝকঝকে আকাশই বলে দেয় হেমন্ত দুয়ারে আজ। ঋতুর পালাবদলে এখন প্রকৃতিতে হাজির হয়েছে নতুন করে, নতুন সাজে। ভালবাসার আগে যেমন ভাললাগা তেমনি শীতের আগে শীতের আবেশ ছড়ানোর বার্তা নিয়ে আসে হেমন্ত। এই সময়ে প্রকৃতিতে প্রগাঢ় সবুজ যেমন পাওয়া যায়, তেমনি পাওয়া যায় শীতের মিষ্টি আমেজও। গ্রীষ্মের মাটি ফাটানো দাবদাহ নেই, বর্ষার অঝোর ধারায় ভিজে যাওয়া বা কাঁদা নেই, হাড় কাঁপানো শীত যে মাসে নেই তারই নাম কার্তিক। পেঁজা তুলার মতো ছন্নছাড়া মেঘমালা বিদায় নিয়েছে, প্রকৃতিকে নতুনের বার্তা দিয়ে হেসে ওঠেছে হেমন্তের আকাশ। প্রকৃতির কোলজুড়ে স্নিগ্ধতার পরশ, বাতাসে হিম হিম গন্ধ। হেমন্তে দেখা যায় অখণ্ড নীল আকাশ। মিষ্টি সোনা রোদ বলতে যা বুঝা তা দেখা যায় এই হেমন্তেই। হেমন্ত শরৎ থেকে সে খুব পৃথক নয়, শীত থেকেও তেমন বিচ্ছিন্ন নয় তার প্রকৃতি, শীত-শরতের মাখামাখি একটি স্নিগ্ধ সুন্দর বাংলা ঋতু। হেমন্তের শিশির ভেজা ঘাসের ডগা যেন মুক্তার মেলা। সকালে বা সন্ধায় অদৃশ্য আকারে ঝরে আকাশ থেকে। উৎসুক দৃষ্টিতে ভোরের চেহারা আলাদা করে ঠাহর করা যায়। প্রকৃতির নির্যাসে মাটির কাছাকাছি আলতো কুয়াশা জমে, কুয়াশার স্মৃতি রোমন্থন করে ঘাসের ডগায় বুঝি বা মুক্তোদানার মতো শিশিরেরা অস্থায়ী নিবাস গড়ে।

ভোরের কাঁচা রোদ, মৃদু হিমস্পর্শ প্রাণে শিহরণ জাগায়। বাংলাদেশে হেমন্ত আসে ধীর পদক্ষেপে, লাজ নম্র বধূর মত কম্পিত পদক্ষেপে। শীতের পরশ আলতো করে গায়ে মাখে। কার্তিক হচ্ছে, দুই ঋতুর মোহনা। হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়া নেই, সারাদিন থমথমে গুমোট মেঘলা আকাশ নেই, গ্রীষ্মের গরম নেই, শীতের কনকনে ঠাণ্ডার সমস্যাও নেই। উচ্ছ্বল শরতের বিগত-যৌবনা কাশফুল অপরূপ হেমন্তে শান্ত-সমাহিত রূপ লাভ করে। মাঠ-ঘাট শুকোতে থাকে, অনাগত শীতের প্রস্তুতি নেয় প্রকৃতি। এ সময় প্রকৃতি যেন নিজেকে মেলে ধরে শ্রেষ্ঠ সাজে। অতিথি পাখিরা গ্রামবাংলার আতিথেয়তা গ্রহণের উদ্দেশ্যে নোঙর ফেলে অগ্রহায়ণের শেষে। প্রকৃতি তখন ক্রমশই মুখর হয়ে ওঠে পরিযায়ী পাখিদের কলকাকলীতে। নতুন ধানের মৌ মৌ গন্ধে মাতোয়ারা কৃষক। ফসল তোলা শেষ হতেই নবান্নের উৎসবে মেতে ওঠে গাঁয়ের গৃহবধূ। এই উৎসবের মধ্য দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে গ্রামবাসী তাদের স্বতঃস্ফূর্ত অন্তরঙ্গতাকে আরও একবার নবায়ন করে নেয় নতুন করে।


......................................
মুনশি আলিম
Email: [email protected]
জাফলং, গোয়াইনঘাট, সিলেট


সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৯
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

×