কুয়াশা,
আজ জ্যোৎস্নাস্নাত রাতে তোমার একটা কথা খুব মনে পড়ছে…। প্রায় তুমি বলতে বউমনি ব্যস্ততা যতই আসুক,আসুক যত ঝড়, তুমিবিহনে রইবোনা, কোনদিন হবনা পর…।
সময়ের ব্যবধানে কখন যে একা একা চলতে শিখলাম জানিনা। এখন রাতের তারা গুনতে পাশে কাউকে লাগেনা, একা একা জ্যোৎস্না দেখতে এত সুখ জানতাম না, সমুদ্রের এত বিশালতা আমায় উজাড় করে দিতনা…। কামিনী গাছটা আমায় সংগ দিত না…। আমি মুক্তবিহঙ্গের মত আকাশপানে ছুটতে পারতামনা…। ঘড়ি উড়াতে এত আনন্দ বুঝতামনা…।
একাকিত্ত এত আনন্দের হয়ত জানতেই পারতামনা…।
কিন্ত এত সুখ আর আনন্দের মাঝেও কোথাও একটা শুন্যতা…। জানিনা অবচেতন মন কখনো তোমায় ভাবে কিনা, তবে মাঝে মাঝে মাথার ভেতর কোথাও একটা কি জানি কাজ করে, বুকটা চিনচিন করে, তোমার নামটা শুনলে মনটা কেমন জানি আনচান করে উঠে, কি একটা শিহরণ খেলে যায়…। আজ তোমার পএ পেয়ে হৃদস্পন্দন বেড়ে গেল কেন জানিনা…। ঘৃনা চারপাশে অক্টোপাসের মত আমায় ঘিরে আছে…। আমার যে ফেরার পথ নেই…!
মেঘবালিকা
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



