কুয়াশা
-----------------------------------------------------------------
পৃথিবীর ঠোঁটের মতো উষ্ণ তোমার সঞ্জীবনী মন; রুচির বাগানে ভাবের প্যারোডি বসন্ত------
গোপন বিশ্বাসের ব্যালকনি ধরে এখনো হাঁটে চিন্তার পরিব্রাজক;
পোয়াতি সময়ের বিভ্রান্ত দর্পণেও বিদেশি জলকে এখনো ভালোবাসি ; বিশ্বাস করি সরলীকরণে-- তবু জল কুয়াশা হয়ে ঘুরে দেশীয় চিন্তার মহাবিশ্বে।
------------------------
মুনশি আলিম
১৬.০২.২০১৫
টিলাগড়, সিলেট
কেবলি কাছে টানে
-------------------------------------------------------------------
পৃথিবীর লগ্ন থেকে বসন্তের ঘ্রাণ নিয়ে মৌসুমী হাওয়ার শহরে- এতদিন ধরে বুঝি তোমার জন্যই অপেক্ষা করছি !
মাদকের মতো তোমার স্বর বিশ্বের জটিলতা ভেদ করে কেবলি কাছে টানে;
গহন রাত্রির নির্জন আকাশের তলায় একমুঠো চাহিদার প্রচ্ছদপট,
রূপালি জোছনার কোমলতায় তোমার স্বপ্নীল আঁকিবুকি,
হৃদয়ের শ্লেট ছুঁয়ে বারবার ফিরে আসে আস্তিত্বের ছায়াঢাকা ক্যানভাসে।
--------------------------------
মুনশি আলিম
১১.০২.২০১৫
টিলাগড়, সিলেট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


