
আয়েশি বিকেল পুরনো রোদন ভুলে সবুজের আল্পনা গায়ে মেখে হাত বাড়ায়
ইতিহাস চুয়ে রক্ত নামে।
সে রক্তের অনুচক্রিকায় খেলা করে ক্ষমতাসীন আহলাদ।
কে জানে সে গোপন ইতিহাসের মাহত্মী খবর!
ঈর্ষার পরাগরেণুতে অদ্ভুত হাসির সুঘ্রাণ সময়কে ব্যবচ্ছেদ করে চলছে শেয়াল-শামুকের মতো।
রাত্রি দোহন করা ভোর সভ্যতার শরীরে নব রত্নের আয়েশি তেল মেখে একাকার।
কী জানি যদি খানিক উপকার হয়!
তাতে ব্যর্থতার রোদন কি আর ঢাকা যায়?
ক্ষমতার গায়ে কৃত্রিম সুগন্ধি;
তবুও যে ইতিহাসের খানাখন্দ ভরা বিশ্বরোডে মারাত্মক আহত রাষ্ট্রীয় বাণী!
--------------
০৪.১০.২০১৫
মুনশি আলিম
টিলাগড়, সিলেট
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




