somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অধরা ও মানবমুক্তির ঘণ্টা

০৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





অধরার কথাই বলছি- যে জাগতিক দুঃখকে দুভাগ করে পুরোটাই নিজে নেয়। বিশ্বসংসারে জলপান করা সে হয়ে উঠেছে বিশ্বমানের। আজকাল বৈশ্বিক সমস্যাকে নিজের মনে করে কজনা? রাষ্ট্রীয় দুশ্চিন্তায় কেইবা আজকাল নিজেকে পোড়ায়? কিন্তু সে মানবতার আহ্বানে জোসনার মতোই হয়ে ওঠে স্নিগ্ধ। বাতাসের ভৌগোলিক গন্ধ শুঁকে প্রতিনিয়ত নিজেকে তৈরি করে।


বড়ই অদ্ভুত তার ভাষাপ্রেম। ভাষার অপব্যবহারে কজনাই বা কাতর হয় আজকাল? অধরা কিন্তুু ভেতরে ভেতরে ক্ষেপে ওঠে; কিন্তু ক্ষিপ্ত হয় না। কৌশলের মন্ত্র পড়ে শুদ্ধতার আলো ছড়ায়। বিন্দু বিন্দু শিশির জমানোর মতো করে ইতিহাসের চেতনা দিয়ে সে নীতির পেয়ালা সাজায়। অধরাটা আসলে এমন ছিল না। সহসা যেন কেমন হয়ে উঠলো।


পহেলা বৈশাখের উন্মাদনায় সে খুঁজে ফিরে বুনিয়াদি ইতিহাস চেতনার স্বরূপ। ধনুকের মতো বাঁকতে বাঁকতে আবার সোজা হয়ে ওঠে তবু নীতিচ্যুত হয় না।


গোলাপের সুঘ্রাণমাখা তার শরীরের প্রচ্ছদ জুড়ে পীথাগোরাসের জ্যামেতিক ক্যানভাস; কাগজীলেবুর মতো তার কোমল ঠোঁটে চিরায়ত বসন্তকাল। প্রকৃতির রূপ-রস-গন্ধ ছুঁয়ে হাসির জোয়ার অবলীলায় যেন জগদ্বিখ্যাত ভিঞ্চির মোনালিসার শুভ্র কৌণিক হাসি জয়ের পথে।


জাফলংয়ের জলের মতোই স্বচ্ছ তার হৃদয়। পৃখিবীর বিলবোর্ড জুড়ে টাঙানো-শরীরই প্রধান! অধরা জানে, গুরুত্ব উপলব্ধি করে তবু শরীরকে সে মুখ্য জ্ঞান করে না। দেশপ্রেম, ভাষাপ্রেম, সর্বোপরি মানবপ্রেমে সে এক অন্যরকম মানুষ। বিনয়ী মহাবিশ্বে সে সন্ধ্যাতারা। ত্যাগের ভুবনে সে এক আলোকিত নক্ষত্র। নৈতিকতার পুন্যজলে স্নান করে স্নিগ্ধ বিকেলের রঙে নিজেকে সে নিত্য রাঙায়।


মাহতীয়দের মহত্ম্যের পথ ধরে সভ্যতার সুঘ্রাণ আসে। অধরা সে মহত্ম্যের মাত্রা ধরে হাঁটে। স্বদেশচেতনার অঘ্রানের সুঘ্রাণে সে লুটোপুটো খায়। মানবপ্রেমের চেতনায় নিজের ভেতর নিজেকে আবিষ্কার করে চলে অহর্নিশ।


নিজের চিন্তার হৃদয়ের জারুল তলার পুরনো বিলে শালুক কুড়িয়ে কুড়িয়ে স্বাধীনতার স্বাদ নেয়। গ্রীষ্ম নেই, বর্ষা নেই, শরৎ নেই। নেই শীত কিংবা বসন্ত। চিন্তায় তার নিত্য শিল্পের হাট বসে।


অধরা, সত্যি সে এক অন্যরকম মানুষ। পথশিশুর সাথে নিজের খাবার ভাগ-বাটোয়ারা করতে তার কোনো দ্বিধা হয় না। কোনো কার্পণ্য নেই বৃদ্ধদের সেবায়। মানবমুক্তির ঘণ্টা বাজিয়ে অধরা আলোর পথে হাঁটছে। যে পথে হেঁটেছে মহামনীষীগণ।




মুনশি আলিম
০৬ ফেব্রুয়ারি ২০১৫
বোরহানবাগ আ/এ, টিলাগড়, সিলেট


সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×