somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রঙ এবং অভিমানের দেবি

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বড়ো বড়ো চোহে এমুন কইরা চাইয়া থাহ কেন?
ইস! আমার বুঝি শরম লাগে না!
তোমার বাদামী চোহের অলিগলিতে এত মায়া ক্যারে?
তুমি যহন কথা কইবার লাইগা আমার খুব কাছাকাছি চইলা আহ- তহন আমার কেমুন জানি অস্থির অস্থির লাগে।
বুহের মধ্যে মুনে অয় সাগরের ঢেউয়ের লাহান ঢেউ ওঠে

আমার শরীর গরম অয়, মাছরাঙা পাহির লাহান আমিও তোমার আহনের লাইগা চাইয়া থাহি,
ঘরে একটা ভাঙ্গা ঘড়ি আছে, হেই ঘড়িডার দিকে খালি চাইয়া থাহি
কেন জানি সোময় যাইবার চায় না…
খাঁচার পাখির লাহান ছটফট করতে থাহি।
কিন্তুক এই কথা আর কেউরে কইবার পারি না।
শরম লাগে। ডরও লাগে। পাছে যদি …।

তাড়াতাড়ি কইরা বাইরে আহি, বড়ো আকাশ দেহি, নীল রঙের আকাশ;
হেই নীলের রঙে নিজের মনেও একটু রঙ মাখাই।
আমার খুউব ইছছা- এইখান থাইক্যা কিছু রং তোমারেও মাখাইয়া দিমু।

--------------
২৯.০৯.২০১৬
মুনশি আলিম
শিবগঞ্জ, সিলেট







কোনো এক বয়সী হেমন্তের শেষে বিকেলে মায়াবি হাসির পরাগরেণু ছড়িয়ে বলেছিলে- আমি তো স্বপ্ন চাষী!
মনের গোপন জমিনে নকশি কাঁথার মতো কেবল স্বপ্নের বুনন করি। সত্যি বলতে আমি যে স্বপ্নের ফেরিওয়ালা!
আমি মুচকি হেসে বলেছিলাম- ভালোই তো!

সে হয়ত আরো রোমান্টিক কিছু আশা করেছিলো। মনের মতো উত্তর না পেয়ে মাথা নিচু করলো। মুহূর্তেই দক্ষিণ এশিয়ার সমস্ত মেঘপুঞ্জের কালো নির্যাস যেনো জমা হলো তার মুখায়বে।
নীরবতা ভেঙে আমি পুনরায় বললাম- একমাত্র আমিই তোমার স্বপ্নের ত্রেতা!

ওর অভিমান তখনো কমেনি। আহা! সপ্তাশ্চর্যের মতো তার অভিমান জুড়ে কেবলি রহস্যগুচ্ছের নীরব বিচরণ!
দাঁতে নখ কাটতে কাটতে বলি- ওহে অভিমানের দেবি! তোমার সংরক্ষিত গোপন ভাঁড়ার থেকে আমাকে কিছু অভিমান ধার দিবে? আমিও অভিমানের বৃষ্টিতে ভিজতে চাই।

তুমি কেবলই হাসলে; সে হাসির সমুদ্রে একবার অবগাহন করলে আর ফিরতে ইচ্ছে করে না।


--------------
৩০.০৯.২০১৬
মুনশি আলিম
শিবগঞ্জ, সিলেট

সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×