ভারতের মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভির আর ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউসকে টপকে এবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন অস্ট্রেলিয়ার মিচেল জনসন। বঞ্চিত হননি ধোনি ও গম্ভির। একদিনের ক্রিকেটে বর্ষসেরার পুরস্কার পেয়েছেন ধোনি আর টেস্টে বর্ষসেরা হয়েছেন গম্ভির। অসি পেসার পিটার সিডল হয়েছেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার। বর্ষসেরা আম্পায়ার হয়েছেন পাকিস্তানের আলিম দার।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এক অনুষ্ঠানে এ মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার পেয়ে জনসন বলেন, "আমি অভিভূত। গত বারো মাস আমাদের দারুণ কেটেছে। সাম্প্রতিক বছরগুলোতে আমাদের বেশ কয়েকজন দুর্দান্ত ক্রিকেটার বিদায় নিয়েছেন। বেশ কয়েকজন তরুণকে নিয়ে আমরা দল পুনর্গঠনের মধ্যে আছি।"
২৭ বছরের অস্ট্রেলীয় ক্রিকেটার জনসন ১৭টি টেস্টে ৮০ উইকেট নিয়েছেন। ২০০৯ সালে টেস্টে জনসনই সবচেয়ে বেশি উইকেট শিকার করেন। শুধু তাই নয়, ৩০.০৯ গড়ে ৬৩২ রানও করেছেন। তাছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম ও আ্যওয়ে সিরিজে ব্যাট ও বল হাতে উজ্জ্বল ভূমিকাও সেরাদের সেরা নির্বাচিত হতে বেশ রশদ যুগিয়েছে।
গত এক বছর ১৬টি একদিনের ম্যাচ খেলে জনসন ২৪.২৫ গড়ে ২৮টি উইকেট নিয়েছেন।
"এই মুহূর্তে আমি ক্রিকেট বেশ উপভোগ করছি। এটাই আসলে পার্থক্য গড়ে দিয়েছে। আসলে মার্চে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক হাঁকানোর পরই আমার ওপর নজর পড়ে", বলেন জনসন।
বর্ষসেরা ক্রিকেটার হতে না পারলেও টানা দ্বিতীয় বারের মতো একদিনের ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২৪ ম্যাচে ৯৬৭ রান করেন তিনি।
অন্যদিকে, সেরা টোয়েন্টি ২০ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলংকার তিলকরত্নে দিলশান। এছাড়া 'স্পিরিট অফ ক্রিকেট' সম্মাননা দেওয়া হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলকে।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।