somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসে গেলো ভালবাসা দিবসের বিশেষ ই-বুক 'মুঠো ভরা রোদ'

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ই-বুক ‘মুঠো ভরা রোদ’

আমাদের কিছু কথা

ভালোবাসার দিনটিকে রাঙিয়ে তুলতে আমরা ব্লগার বন্ধুদের কাছে ভালোবাসার গল্প, কবিতা, স্মৃতিকথা, কার্টুন, সায়েন্স ফিকশন, স্যাটেয়ার, মজার কোন অভিজ্ঞতা সহ ভালবাসা নিয়ে মতামত অথবা প্রবন্ধ আহ্বান করেছিলাম। আমরা কৃতজ্ঞ যে অসংখ্য লেখক, কবি আমাদের কাছে তাঁদের সুন্দর কিছু লেখা পাঠিয়েছেন।

খুব কম সময়ের ভেতর আমরা শত ব্যস্ততা ফেলে সুন্দর একটা ই-বুক আপনাদের উপহার দিতে চেয়েছি। কতোটুকু সফল হয়েছি তা পাঠক বলবেন তবে আমরা অন্তত বলবো সময় স্বল্পতার জন্য খুব সুন্দর উপস্থাপন হয়তো করতে পারিনি। কিছু ভুল ত্রুটি থেকেই গেছে আমাদের অজান্তে, সেসব বিষয় পাঠক লেখক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা দিচ্ছি আগামী বৈশাখে ‘মুঠো ভরা রোদ’ এর দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হবে। বৈশাখ সংখ্যা হয়ে উঠবে আপনাদের বর্ণিল লেখনী এবং অপরুপ সজ্জায় সজ্জিত অনন্য একটা ই-বুক। আমাদের সাথেই থাকবেন আশা করি।

অসংখ্য লেখা থেকে মানসম্মত লেখা বাছাইয়ের জন্য আমাদের বিচারক টিমে ছিলেন সামহোয়্যার ইন ব্লগের চারজন জনপ্রিয় ব্লগার রিয়েল ডেমোন, মেঘের দেশে, মাহমুদা সোনিয়া আপু এবং শশী হিমু। তাঁদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই ব্লগার ত্রাতুল ভাইকে ই-বুকের একটা সুন্দর নাম দেয়ার জন্য। বেশ কিছু লেখা বাদ পরে গেছে। আশা করি বাদ পড়া লেখকরা আবারো নতুন উদ্যমে লেখালেখি শুরু করবেন এবং ভালবাসা দিবস সংখ্যায় ঠাঁই পাওয়া লেখকসহ যারা এবার লেখা জমা দিতে পাড়েন নাই তাঁরাও বৈশাখ সংখার জন্য লেখা পাঠাবেন।
বসন্ত এবং ভালবাসা দিবস পাশাপাশি বসে থেকে আমাদের মনে ভালোবাসার রঙ মাখিয়ে দিক আজীবন এই প্রত্যাশা রইলো সবার প্রতি। আমাদের স্লোগান ছিল- ভালবাসাময় জীবন। হ্যাঁ, বন্ধুরা চলুন আমরা একটা সমাজ গড়ি হিংসা বিদ্বেষ ভুলে যেখানে শুধু ভালবাসা থাকবে। থাকবে না কোন সংঘাত। সেখানে পলাশ শিমুলের ডালে বসে কোকিল তার সুর লহরী ছড়িয়ে দিবে বিস্তৃত প্রান্তরে। শহুরে জীবনে আমরা গ্রামীণ আবেশে সবুজ ঘ্রাণে বুক ভরে শ্বাস নিবো। ভালবাসবো মানুষকে। ভালবাসবো সৃষ্টিকে।


কৃষ্ণ কুমার গুপ্ত (নীরব ০০৯)
সুদীপ্ত কর
------------------------------------------------
সম্পাদকদ্বয়, ই-বুক ‘মুঠো ভরা রোদ’
১৪ ফেব্রুয়ারি, ২০১২




মুঠো ভরা রোদ পাওয়া যাবে এই লিংকে


সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২৯
৪২টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ও আমরা কেনো ক্ষমা চাইবো‼️আমরা’তো বিচার করে শাস্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ॥

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১৫



লাল বদরদের আমরা কেন কোনোদিন বিশ্বাস করবো না, পছন্দ করতে পারবো না, বেশিরভাগ ক্ষেত্রে প্রচন্ড ঘৃণা করবো, তার একটা ভালো উদাহরণ এই স্ক্রীনশটটা।

সব মানুষ একই রাজনৈতিক আদর্শে... ...বাকিটুকু পড়ুন

তুরস্ক-কেন্দ্রিক ভূরাজনৈতিক প্রভাব ও কাদের মোল্লাদের প্রেতাত্মার পুনরুত্থান

লিখেছেন শ্রাবণধারা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩১


বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বাংলাদেশ থেকে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে কাজ করতে হবে"। "নির্মূল" শব্দটি সম্পূর্ণভাবে দূর করার অর্থে ব্যবহৃত হয়। যেমন, কলেরা বা ম্যালেরিয়া নির্মূল করা, কিংবা... ...বাকিটুকু পড়ুন

বিপদ

লিখেছেন রূপক বিধৌত সাধু, ৩০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:০৫


বিপদ নাকি একা আসে না—দলবল নিয়ে চারদিক থেকে ঘিরে ধরে। প্রবাদটির বাস্তব এবং কদর্যরূপ যেন এখন মৃণালের জীবনেই ফুটে উঠেছে। মাত্র মাসখানেক আগে বাবাহারা হলো। পিতৃশোক কাটার আগেই আবার নতুন... ...বাকিটুকু পড়ুন

নগর দর্পন

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



১. মিরপুর ডিওএইচএস থেকে কুড়িল বিশ্বরোড যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। এক ভদ্রলোকের প্রায় ৪৮ লাখ টাকার ঝকঝকে সেডান হাইব্রিড গাড়ির পেছনে এক বাইক রাইডার ধাক্কা দিয়ে স্ক্র্যাচ... ...বাকিটুকু পড়ুন

গোলামি চুক্তির কারণে বোয়িং কিনতে বাধ্য হলো সরকার?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা মে, ২০২৬ রাত ১২:৫৭


বাসই চলে না , কিন্তু আকাশে ওড়ার বিলাসিতা থেমে নেই। কালের কণ্ঠের এই শিরোনামটা পড়ে মুহূর্তের জন্য থমকে যেতে হয়। কথাটায় একটা তিক্ততা আছে, একটা ক্ষোভ আছে, যেটা... ...বাকিটুকু পড়ুন

×