somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসাধারণ ট্যালেন্টেড কিছু বাচ্চা মিউজিশিয়ান যাদের দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য

২৭ শে জুন, ২০১২ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাচ্চা কাচ্চা বড় ভয়ংকর জিনিস। কিন্তু এতটা যে ভয়ংকর হতে পারে আগে জানতাম না। টুকটাক ভিডিও এর আগে দেখেছি, কিন্তু নীচে যেই ভিডিও গুলো আছে সেগুলো দেখলে অবাক হবেন চ্যালেঞ্জ।

১. এটা চীন, জাপান আর কোরিয়ার কিছু মারাত্মক ট্যালেন্ট শিশুর করা স্টেজ শো। এটা তারা করেছিলো সুনামীর পরপর। প্রথম দেখায় মনে হতে পারে এরা রোবট। কিন্তু এই কিউট বাচ্চাগুলো এত সুন্দর বাজায়, এত সুন্দর তাদের টিমওয়ার্ক দেখে মুগ্ধ হয়ে গেলাম।



২. এই জাপানী পিচ্চিগুলা স্টেজে যা করে দেখালো অতি ভয়ংকর। একদম ম্যাচিউরড পারফরমেন্স যাকে বলে। ভোকালের অংগভঙ্গি, গীটার বাজানোর স্টাইল, দর্শকদের সাথে ইন্টারেকশন একদম পাক্কা রকস্টারের মতন। পিউর কনফিডেন্ট একটা পারফর্মেন্স।



৩. এই পিচ্চি প্রফেশনাল কোন কিছু বাজায় নি। কিন্তু আরেকটু বড় হলে বাজাবে নিশ্চিত। এই ভিডিওটা দিলাম পিচ্চিটাকে শুধু দেখার জন্য। ড্রামস বাজানোর ফাকে ফাকে সে আপনার দিকে একটু তাকাবে। তার চাহনি টা আশ্চর্য রকমের সুন্দর। দেখলেই গাল টিপতে ইচ্ছা করবে।



৪. এই ছোট মেয়েটা এত সুন্দর করে গান গায় আপনি বিশ্বাস করতে পারবেন না। একদম প্রফেশনাল ভোকাল, ভোকালে কারুকাজ, ফিল দেয়া এককথায় অসাধারণ।



৫. The Mini Band
মেটাল গান যারা শোনেন তারা নিশ্চয়ই মেটালিকার Entersandman গানটার সাথে পরিচিত। এই গানটার কাভার করেছে নীচের এই পিচ্চিপাচ্চার ব্যান্ড। তাদের এই কাভার দেখে খোদ মেটালিকাও তাদেরকে সম্মান জানিয়েছে এবং ড্রিম থিয়েটার তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলো অস্ট্রেলিয়ার এক কনসার্টে। ব্যান্ডের নাম মিনি ব্যান্ড। সবার বয়স ৮-১০ এর মধ্যে। চমৎকার বাজায় এরা। ভোকাল কে নিয়ে কমপ্লেন করতে পারেন। কিন্ত এই বাচ্চাছেলের পক্ষে তো আর পারফেক্ট থ্র্যাশ ভোকাল দেয়া সম্ভব না। এরা ইতিমধ্যেই নিজেদের মিউজিক ভিডিও বের করেছে।



মেটালিকা তাদেরকে সম্মান জানিয়েছে এই ভিডিওতে।


Find the Time - পুচকিদের মিউজিক ভিডিও


পিচ্চি ব্যান্ডের গীটারিস্ট Zoe এর 'Guns & Roses' এর 'Sweet Child o mine' গানটার গীটার কাভার আছে এই ভিডিওতে। অন্য কোন ভিডিও না দেখলেও এটা অবশ্যই দেখবেন। ভিডিওটা দেখে অনুভূতি "কবে যে বিয়া করুম আর কবে এত সুইট আর ট্যালেন্ট একটা বাচ্চার বাপ হমু :P"



এই ভিডিওগুলি নিয়ে অন্য কোন ব্লগার পোষ্ট দিয়ে থাকতে পারেন। আমি ঠিক জানিনা। ইউটিউবে আরো অনেক আছে। এতগুলি দিলে বোর হয়ে যেতে পারেন। ইন্টারেস্ট থাকলে চলে যান ইউটিউবে আর দেখে আসুন এমন দেবশিশুদের।

সবশেষে একটা অনুরোধ : অনেককেই দেখেছি ছোট বাচ্চাদের গায়ে হাত তুলতে। প্লিজ এই কাজটি করবেন না আর কেউ করে থাকলে বাধা দিন। পৃথিবীতে ছোট বাচ্চাদের চেয়ে নিষ্পাপ আর কে আছে? তাদেরকে হ্যা বলুন।

১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ও আমরা কেনো ক্ষমা চাইবো‼️আমরা’তো বিচার করে শাস্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ॥

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১৫



লাল বদরদের আমরা কেন কোনোদিন বিশ্বাস করবো না, পছন্দ করতে পারবো না, বেশিরভাগ ক্ষেত্রে প্রচন্ড ঘৃণা করবো, তার একটা ভালো উদাহরণ এই স্ক্রীনশটটা।

সব মানুষ একই রাজনৈতিক আদর্শে... ...বাকিটুকু পড়ুন

তুরস্ক-কেন্দ্রিক ভূরাজনৈতিক প্রভাব ও কাদের মোল্লাদের প্রেতাত্মার পুনরুত্থান

লিখেছেন শ্রাবণধারা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩১


বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বাংলাদেশ থেকে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে কাজ করতে হবে"। "নির্মূল" শব্দটি সম্পূর্ণভাবে দূর করার অর্থে ব্যবহৃত হয়। যেমন, কলেরা বা ম্যালেরিয়া নির্মূল করা, কিংবা... ...বাকিটুকু পড়ুন

পানির ক্যানভাসে ডুবন্ত শহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:২৯



প্রতিবেদক: আশরাফুল ইসলাম
স্থান: প্রবর্তক মোড়, চট্টগ্রাম
সময়: সকাল ১০টা ৩০ মিনিট


ক্যামেরার লাল বাতিটা জ্বলছে। লেন্সের ওপর বৃষ্টির ছোট ছোট কণাগুলো অবাধ্য হয়ে জমছে। আমি মাইক্রোফোনটা শক্ত করে ধরে লেন্সের দিকে তাকালাম।... ...বাকিটুকু পড়ুন

বিপদ

লিখেছেন রূপক বিধৌত সাধু, ৩০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:০৫


বিপদ নাকি একা আসে না—দলবল নিয়ে চারদিক থেকে ঘিরে ধরে। প্রবাদটির বাস্তব এবং কদর্যরূপ যেন এখন মৃণালের জীবনেই ফুটে উঠেছে। মাত্র মাসখানেক আগে বাবাহারা হলো। পিতৃশোক কাটার আগেই আবার নতুন... ...বাকিটুকু পড়ুন

নগর দর্পন

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



১. মিরপুর ডিওএইচএস থেকে কুড়িল বিশ্বরোড যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। এক ভদ্রলোকের প্রায় ৪৮ লাখ টাকার ঝকঝকে সেডান হাইব্রিড গাড়ির পেছনে এক বাইক রাইডার ধাক্কা দিয়ে স্ক্র্যাচ... ...বাকিটুকু পড়ুন

×