somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

====***এ কেমন বিষবৃক্ষ!***====

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কালো মানেই কৌতূহল। ঐশী কৌতূহল মেটাতেই হোক আর জীবনকে উপভোগের সরঞ্জাম হিসেবেই হোক, বেছে নিয়েছে কালোকে। কালোর কাছে আলোর এই হেরে যাওয়ার কারণ বলেছেন মানবাধিকার কর্মী মাহমুদা খাতুন।

‘কারণ আমরা তাকে সুশিক্ষা দিতে ব্যর্থ হয়েছি। আমরা তাকে সুপথে পরিচালিত করতে ব্যর্থ হয়েছি। ঐশী দিয়ে এই অন্ধকারে পদযাত্রার শুরু হলো। এই ঐশী আমার হতে পারত। আমি তাকে নৈতিকতা, মূল্যবোধে সুশিক্ষিত করে তুলতে পারিনি। এমনকি জীবনবোধের সঠিক ধারণাও দিতে ব্যর্থ হয়েছি তাকে। এ দায় একা স্বপ্না-মাহফুজের নয়। এ দায় সমাজের। এ দায় রাষ্ট্রের। আমরা তাকে শেখাতে পারিনি। আমরা তাকে দেখাতে পারিনি সুনীল আকাশ। খোলা মাঠ। এর বদলে তার হাতে তুলে দিয়েছি যন্ত্র। সে যন্ত্রে ছোট্ট মনিটরে আকাশ দেখে। ছোট্ট কিবোর্ড আর মাউস তার খেলার সাথী। এমনকি আমরা তাকে এটাও জানতে দেইনি যে, তার পাশেই বস্তিতে যে ছেলে বা মেয়েটি আছে, সে দু’বেলা খেতে পেল কি না।

কর্মজীবী বাবা-মা তার প্রিয় সন্তানের নৈতিক-অনৈতিক সব আবদার রক্ষা করছেন। ভুলেই যাচ্ছেন কী তার হাতে তুলে দেয়া উচিত, কী উচিত নয়। কোন উপকরণ কী পরিমাণে সন্তানের হাতে দিতে হয় কোনো কোনো সময় সে কথাও ভুলে যাচ্ছেন তারা।

অর্থের পেছনে ছুটতে ছুটতে সন্তান নামের এই সম্পদটিকে আমরা ফেলে রাখছি অরক্ষিতভাবে। সমাজও এর জন্য কম দায়ী নয়। আগে আমরা এত ডিজে পার্টি আর কাব দেখিনি। এখন অহরহ চোখে পড়ে এগুলো। অবাধে চলে এখানে ড্রাগের বিকিকিনি। আইনশৃঙ্খলা বাহিনী কী এক অজানা কারণে টেরও পাচ্ছে না।

সমাজের এই অবস্থার জন্য কিছুটা হলেও দায়ী ধর্মের অনুশাসন না মানার প্রবণতা।
প্রতিটি ধর্ম মানুষকে শিক্ষা দেয় স্থিতিশীলতার। সহনশীলতার। কিন্তু আমাদের মধ্যে ধর্মের প্রতি বিরূপ মনোভাব এখন বেশ সক্রিয়। এটাও সামাজিক অস্থিরতার আর একটি কারণ। আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে ধর্মীয় শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে। প্রয়োজন আছে পারিবারিক শিক্ষারও।

সমাজে সুশিক্ষা বিস্তার করতে পারলে এই বিষবৃক্ষ হয়তো পুরোপুরি নির্মূল হবে না। কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে।’ বিষবৃক্ষই বলি। আর সুনামি ঝড়ই বলি। একে প্রতিরোধ করা না গেলে এক দিন এই বৃক্ষই গ্রাস করে নেবে গোটা সমাজকে। তখন সচেতন করার মতো আর কেউ হয়তো এই সমাজে অবশিষ্ট থাকবে না। ঝড়ের যে কালো গোটা সমাজকে গ্রাস করছে, তার হাত থেকে আমাদের সন্তানকে বাঁচাতে খুব বেশি সময় হাতে নেই আমাদের। আমরা আশাবাদী। ঝড়ের কালো কখনোই রবির আলোর বিরুদ্ধে জয়ী হবে না।

লিখেছেনঃ
নাহিদ আনজুম সিদ্দিকী
http://www.dailynayadiganta.com
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×