somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

۩۞۩ কলেজ ফাঁকি দিয়ে বেড়াতে গিয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত ও তাদের বান্ধবী আহত ۩۞۩

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোটরসাইকেল আরোহী
দুই বন্ধু নিহত, আহত বান্ধবী হাসপাতালে

কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট দরগাহ গেট এলাকায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের নীচে চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে মোটর সাইকেল আরোহী দুইবন্ধু ফরহাদ হোসেন ও নুরুল কবিরের। এ সময় আহত হন তাদের বান্ধবী সাবরিনা তারানজুম মেঘলা। আহত বান্ধবীকে মালুমঘাট মেমেরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও মোটর সাইকেলটি আটক করেছে। গতকাল শনিবার বিকেল তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় এই দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, নিহত ফরহাদ বান্দরবানের লামা উপজেলার নুনারঝিরি এলাকার শামছুল হকের পুত্র ও নুরুল কবির হরিণঝিরি এলাকার আবুল খায়ের মিন্টুর পুত্র। এছাড়া আহত বান্ধবী মেঘলা মধুঝিরি এলাকার শওকত আলীর কন্যা।

এদিকে লামার মাতামুহুরী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, নিহত ফরহাদ হোসেন তার কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ও নুরুল কবির ফরহাদের বন্ধু ছিল। এছাড়াও দুর্ঘটনায় আহত সাবরিনা তার কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিল। তিনি জানান, গতকাল শনিবার কলেজ খোলা থাকলেও এদিন তারা কলেজে যায়নি। মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ সফিকুল ইসলাম জানান, দুপুরে তিনজনই বান্দরবানের লামা থেকে মোটর সাইকেলে চেপে চকরিয়ার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু সাফারি পার্কে গিয়েছিল বেড়াতে। বেড়ানো শেষে বিকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী মোটর সাইকেলটি।

সুত্রঃ দৈনিক পূর্বকোণ (চট্টগ্রাম থেকে প্রকাশিত)

Click This Link
======================================
মাতা-পিতার চোখকে ফাঁকি দিয়ে অনেক ছাত্র-ছাত্রী স্কুল-কলেজ-ভার্সিটিতে যাবার নাম করে বন্ধূদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। বিভিন্ন পার্কে/সাইবার ক্যাফে/শপিং মলে/বন্ধুদের বাসায় তাদের পদচারণা বেশীই থাকে। আমাদের গার্ডিয়ানদেরকে আরো সচেতন থাকতে হবে। ছেলে-মেয়েরা ঠিকমত ক্লাস করছে কিনা/ ক্লাস শেষে কোথাও আড্ডা দিচ্ছে কিনা বা কোন খারাপ বন্ধূর পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে কিনা দেখতে হবে। প্রয়োজনের অতিরিক্ত টাকা দেয়াও উচিত নয়। কোন কিছুর প্রযোজন হলে গার্ডিয়ানদেরকে কিনে দেয়া উচিত। কারণ ছেলে-মেয়েরা মিথ্যা কথা বলে মাতা-পিতাদের কাছ থেকে অর্থ আদায় করে থাকে।

হে আল্লাহ! আমাদের সন্তানদেরকে বিভিন্ন অপকর্ম থেকে দুরে থাকার তওফিক দান করুন। আমিন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×