۞۞ ইমারেটস ফ্লাইটে বাংলাদেশী যাত্রী বিদেশী মদ পান করতে গিয়ে--۞۞
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক বন্ধু দুবাই এয়ারপোটে চাকরী করে। ইমারেটস এয়ারে সে ঢাকা-দুবাই আসা-যাওয়া করে। একদিন ঢাকা থেকে দুবাইতে আসার সময় তার পাশের সিটে এক ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ নাগরিকের পাশে আরেকজন বাংলাদেশী প্রবাসী ভাই বসে ছিল। ফ্লাইটের সুন্দরী বিদেশী বিমানবালা প্রথমে ব্রিটিশ নাগরিককে কিছু খাবে কিনা জিজ্ঞেস করলে...ব্রিটিশ নাগরিক একটি মদের বোতল অর্ডার দেয়। প্রবাসী বাংলাদেশী যাত্রীকে কিছু খাবে কিনা জিজ্ঞেস করলে উত্তর দেয়...সেম সেম (ব্রিটিশ নাগরিকের মত সেই ও মদ খাবে)
ব্রিটিশ নাগরিক মদের বোতল হাতে পেয়ে সুন্দর ভাবে পান করে। কিন্তু প্রবাসী ভাইটি মুখে দেয়া মাত্র বমি করে ব্রিটিশ যাত্রীর কাপড় নষ্ট করে ফেলে। ব্রিটিশ নাগরিক রাগ করে ইংরেজীতে প্রবাসী ভাইটিকে গালি দিতে থাকে। আর আমার বন্ধূটি ও তাকে বাংলা ভাষায় আচ্ছা করে বকা দেয়।
আমি নিজেও ইমারেটস ফ্লাইটে আমাদের দেশের প্রবাসী ভাইদেরকে বিদেশী মদ পান করতে দেখেছি। ইমারেটসে অনেক কিছু ফ্রি পাওয়া যায় বলে আমাদের দেশের প্রবাসী ভাইদের কেউ কেউ ইচ্ছেমত বিদেশী মদ পান করে মাতাল হয়ে পড়ে। তাদের জন্য আমার খুব দুঃখ লাগে।
ইমারেটস ফ্লাইটে ফ্রিতে বিদেশী মদ পান করে একটু মজা পেলে একসময় তারা প্রবাসে কষ্টার্জিত টাকা খরচ করে বিদেশী মন পান করবেই।
হে আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে সঠিক পথে চলার তওফিক দান করুন। আমিন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,...
...বাকিটুকু পড়ুন১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন