somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

۞۞ “মরে গেছি ভেবে আমাকে ফেলে দিয়েছে আনটি”- বলেছে আদুরী, ১০ বছরের একটি শিশু... আপনাদের ভাষায় “কাজের মেয়ে/বুয়া" ۞۞

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(শেষ খবর পাওয়া পর্যন্ত নির্যাতনকারী নদীকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ-)

"ডাস্টবিনে মৃতপ্রায় ১০ বছরের শিশুটির নাম আদুরি

“মরে গেছি ভেবে আমাকে ফেলে দিয়েছে আনটি”- বলেছে আদুরী, ১০ বছরের একটি শিশু... আপনাদের ভাষায় “কাজের মেয়ে”, যাকে মৃত প্রায় অবস্থায় উদ্ধার করা হয়েছে ধনী মানুষদের এলাকার একটা ডাস্টবিন থেকে।

বাকীটা পড়তে চাইলে-------
http://www.priyo.com/2013/09/26/33090.html


পত্রিকার পাতা/টিভি দেখলেই গৃহ-শ্রমিকদের উপর অত্যাচারের সংবাদ ছবিসহ নজরে পড়ে। গৃহকত্রীর অমানুষিক নির্যাতনে অনেক সময় গৃহ শ্রমিক মারা যায়। অনেকে পঙ্গুত্ব বরণ করে। নির্যাতনের পর মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে গৃহকত্রীকে গ্রেফতার করা হয়। কিন্তু কয়দিন

বা কয়মাস জেল হয় পরবর্তীতে জানা যায় না। টাকার জোরে ছাড়া পেয়ে আবারও একি কাজ করে। তাই কঠোর আইন প্রণয়ন করে গৃহ শ্রমিক নির্যাতন বন্ধ করা উচিত।


সম্প্রতি প্রকাশিত(২০১১) এক জরিপে গৃহ শ্রমিক নির্যাতনের যে চিত্র ফুটে উঠেছে তা রীতিমত মর্মদাহী এবং মনুষ্যত্বের জন্য চরম অবমাননাকর। বলা হয়েছে, গত সাত বছরে দেশে ৬৪০ জন গৃহ শ্রমিক নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে নিহত হয়েছেন ৩০৫ জন, পঙ্গুত্ব বরণ করেছেন ২৩৫ জন, ধর্ষিত হয়েছেন ৭৭ জন এবং অন্যান্যভাবে নির্যাতন ভোগ করেছেন ২৩ জন। বিগত এক বছরে গৃহকর্মে নিয়োজিত শ্রমিকের ওপর ৭৭টি নির্যাতনের ঘটনার মধ্যে ১২ বছর বয়সী নয়জন শারীরিক নির্যাতনে শিকার এবং চারজন ধর্ষণের শিকার হয়েছে। ১৩ থেকে ১৮ বছর বয়সী ৩৬ জন গৃহশ্রমিক নানা ধরনের অমানবিক নির্যাতনের কারণে এবং ২০ জন শারীরিকভাবে নির্যাতনের পর মারা গেছে। অন্যদিকে নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে আটজন করেছে আত্মহত্যা। এসব কারণে ২৭টি মামলার ঘটনাও ঘটেছে। এখানে বিশেষভাবে বিবেচনার বিষয় হচ্ছে, নির্যাতিতদের বেশিরভাগই শিশু ও নারী।

সুত্রঃ অন লাইন থেকে------------


আল্লাহ তায়ালা আমাকে/আপনাকে গৃহ শ্রমিক রাখার তওফিক দিয়েছেন বলে আমার/আপনার কাজ গুলি তাদের মাধ্যমে করাচ্ছি। মনে রাখতে হবে তারাও আমাদের মত মানুষ। আজকে তাদের জায়গায় যদি আমার/আপনার অবস্থান হতো তখন কেমন লাগতো? আমিও কি নির্যাতন ভোগ করতাম না? আমার ও কি অমানুষিক পরিশ্রম করতে হতো না?

তাই আসুন‍! আমারা কাজের লোকদেরকে সম্মান করতে শিখি। আর আমাদের সন্তানদেরকেও কাজের লোকদের সাথে ভাল ব্যবহার করতে শিখায়। তাদেরকে বুয়া না বলে..

۞ বয়সে ছোট হলে নাম ধরে ডাকুন।

۞ বিবাহিত হলে-অমুকের মা বলে ডাকুন।

۞ বৃদ্ধা হলে খালা সম্বোধন করে ডাকুন।

এতে আপনার/আমার সম্মান বাড়বে। আল্লাহ তায়ালার দরবারে ও আমাদের সম্মান বাড়বে---------------

===============================

বোকা মেয়ের ডায়রি থেকে (একজন মায়ের কথা )

নারীর অন্তরে তো "মা" থাকবার কথা। কোথায় সেই মা? ছোটবেলায় শুনেছি, বিধাতা সব জায়গায় নিজে উপস্থিত থাকতে পারেন না বলে তিনি মায়েদের সৃষ্টি করেছেন, যেন মায়েরা বুকে আগলে রক্ষা করে আমাদেরকে। নারী... মা রূপে যারা পৃথিবী জুড়ে সম্মানের আসনে অধিষ্ঠিত, তারা কি করে এমন হায়েনার মতন হতে পারেন? তারা কি করে হতে পারেন এমন অকথ্য নির্যাতনকারী? তাঁদের কি অন্তর একটু কাঁপে না? একটু কি করুণা জাগে না তাঁদের জানোয়ারের মতন হিংস্র হৃদয়ে?
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×