somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সপ্তম বিবি ঘরে তুললেন শতবর্ষী হারেছ মুন্সী

০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এবার সপ্তমবারের মতো বিয়ের পিড়িতে বসলেন শতবর্ষী হারেছ উদ্দিন মুন্সী। ঘরে তুললেন নববধূ রাহিমা খাতুনকে। হারেছ উদ্দিনের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের পশ্চিম বাঁশহাটি গ্রামে।

এ বিষয়ে জানতে চাইলে হারেছ উদ্দিন মুন্সী বলেন, হাদিসে সামর্থ্যবান পুরুষের এক সাথে ৪ বিবি রাখার নিয়ম আছে। আমার সামর্থ্য না থাকায় আমি একের পর এক সাতটি বিয়ে করেছি। তিনি বলেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। এখনো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি। খোলা জায়গায় খালি চোখে কোরআন শরীফও পড়তে পারি।

সরজমিনে গেলে আলাপচারিতায় হারেছ উদ্দিন মুন্সী জানান, বাংলা ১৩২৭ সালে তার জন্ম। বাবা আলী নেওয়াজ মুন্সীর এক মাত্র ছেলে তিনি। তার বাবার প্রায় পাঁচ হাজার শতক জমি বিক্রি করে, জীবনের শেষ প্রান্তে রিকশা চালিয়েছেন হারেছ মুন্সী। এখন তার এক মাত্র আয়ের উত্স তিন মাস অন্তর অন্তর পাওয়া বয়স্ক ভাতার টাকা। এই দীর্ঘ জীবনে একে একে সাতটি বিয়ে করেছেন তিনি।

প্রথম স্ত্রীঃ ২২ বছর বয়সে প্রথম স্ত্রী আমেনা খাতুনকে বিয়ে করে প্রায় ২০ বছর সংসার করেছেন। ওই স্ত্রীর চার ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

দ্বিতীয় স্ত্রীঃ আমেনা খাতুন মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী সাজেদা আক্তারের সাথে পাঁচ বছর সংসার করেন। এই স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর মজিদা আক্তারকে বিয়ে করেন।

তৃতীয় স্ত্রীঃ তৃতীয় স্ত্রী মজিদা আক্তার মাত্র ছয় দিন সংসার করে চলে যান।

চতুর্থ স্ত্রীঃ এরপর অরবুলা খাতুনকে চতুর্থ বিবি হিসেবে বিয়ে করলে ১০ বছর সংসার করার পর ওই বিবিও অন্যত্র বিয়ে করে চলে যান।

পঞ্চম স্ত্রীঃ পঞ্চম স্ত্রী ললিতা আক্তার দুই বছর সংসার করে চলে যান।

৬ষ্ঠ স্ত্রীঃ এরপর বিয়ে করেন আয়শা আক্তার নামে আরেক জনকে । ৬ষ্ঠ স্ত্রী আট বছর সংসার করে মারা যায়।

সপ্তম স্ত্রীঃ হারেছ উদ্দিন মুন্সী আবারও নিঃসঙ্গ হয়ে পড়লে গত আগস্ট মাসে সপ্তম স্ত্রী রাহিমা খাতুনকে জীবন সঙ্গী করেন।

হারেছ উদ্দিন মুন্সীর তৃতীয় ছেলে নূর উল্লাহ্ (৪৫) বলেন, ‘বাবাকে এই বিয়েটা আমি করাইছি। আধ্যাত্বিক লাইনের লোক আমি মাজারে মাজারে থাকি। অন্য ভাইরা আলাদা থাকে। তাই বাবার সেবা যত্ন করার জন্যে এই মাকে আনছি।’


Click This Link

=========================================
আমাদের দেশে বৃদ্ধ বয়সেও বিয়ের করার দৃশ্য আমরা দেখে আসছি। তার একমাত্র কারণ হচ্ছে স্ত্রী মারা যাবার পর এই বৃদ্ধ মানুষগুলো একা হয়ে পড়ে। তাদের সেবা করার জন্য কেউ পাশে থাকে না। তাদের ছেলে-মেয়েরা যার যার সংসার নিয়ে ব্যস্ত থাকে বলে তাদেরকে আবারও বিয়ে করতে বাধ্য হতে হয়। যদিও অনেকে খারাপ চোখে দেখে। হাসি-তামাশা করে। আমি মনে করি কাজটি মোটেও খারাপ নয়। স্বামী পরিত্যক্তা অনেক মহিলাও আমাদের দেশে কম নয়। তাদেরকে বাঁচতে হলে কারো না কারোর ছায়াতলে থাকার প্রয়োজন। তাই স্বামী মারা গেলে অথবা তালাক দিয়ে দিলে একা একা জীবন যাপন না করে নতুন করে সংসার করলেই বাকী জীবনটা সুন্দরভাবে কাটানো যায়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×