somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

۞۞ দুলাভাইয়ের সাথে রহস্যজনক সম্পর্ক অতঃপর আত্মহত্যা! ۞۞

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শ্যালিকা সামসুন নাহারকে (২২) খুব ‘ভালবাসতেন’ ভগ্নিপতি এনামুল হক। তবে এ সম্পর্ককে খুব ভালো চোখে দেখতেন না বড় বোন রোকসানা। দুলাভাই ও শ্যালিকার ‘রহস্যজনক’ এ সম্পর্কের জের ধরে রোকসানার সংসারে সব সময় লেগে থাকত ঝগড়া-বিবাদ। এ কারণে বড়বোনের নানা ধরনের অপমান সহ্য করতে হতো ছোটবোনকে। কিন্তু শেষতক আর নিজেকে সামলাতে পারলেন না। অবশেষে আত্মহনননের পথকেই বেছে নিল ছোটবোন।

গতকাল দুপুরে নগরীর ৬ নম্বর রেলওয়ে কলোনিতে আত্মহত্যা করেছেন সামসুন নাহার। তাদের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ কাউরি গ্রামে।

পুলিশ সূত্র জানায়, সামসুন নাহার গ্রামের বাড়ির কলেজ থেকে ডিগ্রি পাশ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ৪ মাস আগে গ্রামের বাড়ি থেকে চট্টগ্রাম শহরে আসেন সামসুন নাহার। তার বাবার নাম আশরাফ আলী। চট্টগ্রাম শহরে এসে উঠেন রেলওয়ে কলোনিতে বড়বোনের বাসায়। ওই বাসায় বড়ভাই শাহাদাত হোসেনও সপরিবারে থাকতেন। কিন্তু ছোটবোনের সাথে ভগ্নিপতির সম্পর্কের জের ধরে দুই পরিবারের মধ্যে কয়েকমাস ধরে টানাপোড়েন চলে আসছিল। বড়ভাইয়ের সঙ্গে গত শুক্রবার ৬ নম্বর রেলওয়ে কলোনির আরেকটি বাসায় উঠেন সামসুন নাহার। এরপরও বড়বোনের অপমান-নির্যাতন থামছিল না। পুলিশ আরও জানায়, সামসুন নাহার আত্মহত্যা করলেও গতরাতে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বড়ভাই শাহাদাত হোসেন। এতে কাউকে আসামি করা না হলেও ভগ্নিপতি এনামুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

সুত্রঃ http://www.suprobhat.com/?p=92148



۩۞۩ শ্যালক-শ্যালিকাদের সাথে উত্তম আচরণ করুন ۩۞۩

প্রত্রিকার পাতা উল্টালেই মাঝে-মধ্যে কত গুলো বিচিত্র সংবাদ দেখতে পায়। তার মধ্যে দাম্পত্য জীবনের কোন ঘটনা-দুর্ঘটনার সংবাদ থাকলে আগে পড়ার চেষ্টা করি। দুলাভাইয়ের হাত ধরে শালী পলায়ন, দুলাভাইয়ের হাতে শালী খুন, দুলাভাইয়ের হাতে শালীর শারীরিক নির্যাতন ও পরকীয়া এই যাতীয় সংবাদ পড়ে মনটা খারাপ হয়ে যায়। আমরা কতটা অমানুষ, নির্দয়, লোভী, স্বার্তপর, দুশ্চরিত্র হয়ে গেছি যে ঘরে বউ রেখে বউয়ের বোনের সাথে অন্যায় আচরন করি। আমরা কি মানুষ? আমাদের চরিত্রের অধঃপতনের কারণ কি? উপরোক্ত ঘটনার জন্য কে দায়ী? দুলাভাই? শালী? বউ? পরিবার নাকি সমাজ? সমাধান কি হতে পারে? আসুন আমার ক্ষুদ্র জ্ঞানে একটু সমাধান দেবার চেষ্টা করি।

۞۞ স্ত্রীকে যে কাজটি করতে হবেঃ (আপনার স্বামী যদি একটু দুষ্ট টাইপের হয়) ۞۞

۩ আপনার যদি অবিবাহিত বোন থাকে তাহলে আপনার বোনের দিকে কড়া নজর রাখতে হবে।

۩ আপনার আদরের বোনটিকে আপনার স্বামীর সাথে হাসি-তামাশার সাথে কথা বলতে নিষেধ করবেন।

۩ আপনার বোনকে একাকী দুলাভাইয়ের সাথে মার্কেটে ঘুরতে, সিনেমা দেখতে যেতে নিষেধ করবেন।

۩ আপনার বোন আপনার শাশুর বাড়ীতে বেড়াতে এলে আপনার স্বামীর সাথে বেশী ঘনিষ্ট হবার সুযোগ দিবেন না।

۩ আপনার বোনকে আপনার দেবরদের সাথেও খুব বেশী কথা বলার সুযোগ দিবেন না।

۞۞۞ দুলাভাইকে শালীদের সাথে কেমন আচরণ করা উচিত? ۞۞۞

শালী দুলাভাইয়ের সম্পর্ক হয় মধুর অথবা "শালি আধি ঘরওয়ালি" (অর্থাৎ শালি আধা-বউ) এই কথা বলে যারা শালীদের সাথে হাসি-তামাশা-দুষ্টামী করতে চায় তাদেরকে বলবোঃ

۩ শালীর সাথে ভদ্র ভাষায় কথা বলুন (যেভাবে আপনার বোনের সাথে কথা বলেন)

۩ শালীর পড়ালেখা ঠিকমতো চলছে কিনা, নিয়মিত নামায পড়ে কিনা জিজ্ঞেস করুন।

۩ সত্য ও সুন্দর পথে চলার জন্য পরামর্শ দিন। হিজাব ব্যবহার করতে উৎসাহ দিন।

۩ শালীকে দামী দামী কাপড়-গহনা উপহার না দিয়ে বই উপহার দিন।

۩ শালীকে নিয়ে কখনো একা মার্কেটে-পার্কে-সিনেমা দেখা উচিত নয়।

۩ আপনার স্ত্রীর কোন বিপদের সময়ে আপনার শালীকে সাহায্য করার জন্য বাসায় রাখতে পারেন, সেই সময় আপনার শালীর সাথে উত্তম আচরণ করুন।

۩ কোন দুর্বলতার সুযোগ নিয়ে আপনার শালীর সাথে খারাপ আচরণ করবেন না।

۩ আপনার দুষ্ট আচরণের কারনে বউয়ের কাছে, শালীর কাছে, পরিবারের কাছে, আপনাকে আজীবন মাথা নিচু হয়ে থাকতে হবে। তাই নিজের স্ত্রীকে ভালবেসে শালীকে স্নেহের চোখে দেখুন।

۞۞۞ শালীকে যা করা উচিতঃ ۞۞۞

۩ বোনের জামাইকে সম্মান করতে হবে।

۩ কোন আজে-বাজে কথা বলা যাবে না।

۩ দুলাভাইয়ের সাথে একা কোথাও যাওয়া যাবে না।

۩ দুলাভাইকে কোন কিছুর জন্য আবদার করা যাবে না।

۩ শালীন পোষাকে দুলাভাইয়ের সামনে চলাফেরা করতে হবে।

۩ দুলাভাই দুষ্ট টাইপের হলে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে।

۩ দুলাভাই কোন খারাপ আচরণ করলে প্রতিবাদ করতে হবে।

۩ দুলাভাইয়ের সাথে কোন অন্যায় কাজ করে বোনের সংসারে আগুন জ্বালাবেন না।

তখন তিনজনের জীবনটা নষ্ট হবার সম্ভাবনা থাকবে।

পরিশেষে-----------এতটুকু বলতে পারি,

আপনি সচেতন হউন আপনার স্ত্রী’র প্রতি, আপনার ভাইয়ের প্রতি--

মেয়েরা সচেতন হউন স্বামীর প্রতি, বোনের প্রতি--

তাহলে হয়ত আপনার সুখের সংসারটি আর পরকীয়ার আগুনে জলবেনা।

৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×