somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ নিয়ে ভারতের চাপ আমেরিকাকে অগ্নি রায় • নয়াদিল্লি

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অগ্নিগর্ভ বাংলাদেশে সদর্থক ভূমিকা নিতে আমেরিকার ওপর চাপ তৈরি করল ভারত।
সূত্রের খবর, বাংলাদেশ নিয়ে হোয়াইট হাউসের অবস্থানে হতাশ সাউথ ব্লক। পরিস্থিতির গুরুত্ব বিচার করে, কোনও আড়াল না রেখেই সেই হতাশার কথা আমেরিকাকে জানানো হয়েছে। বিদেশসচিব সুজাতা সিংহ তাঁর সদ্যসমাপ্ত মার্কিন সফরে সে দেশের বিদেশসচিব ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে ঢাকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সাউথ ব্লক মার্কিন নেতৃত্বকে স্পষ্ট জানিয়েছে, গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার প্রশ্নে পশ্চিম বিশ্বের উচিত বাংলাদেশে গণতান্ত্রিক এবং হিংসামুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে সহায়তা করা।
কিন্তু এ ব্যাপারে এখনও সক্রিয় সহযোগিতার পদক্ষেপ আমেরিকা করেনি বলেই মনে করছে বিদেশ মন্ত্রক। সরকারি সূত্রের দাবি, আমেরিকা মনে করে জামাতে ইসলামি জঙ্গিবাদের সমর্থক নয়। তাই রাজনৈতিক পরিসরে তাদের জায়গা দিলে, মৌলবাদী তালিবানপন্থীদের সঙ্গে লড়াইয়ের লাভই হবে। হোয়াইট হাউস থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফোনও গিয়েছে। তাঁকে বারবার অনুরোধ করা হয়েছে, বিএনপি-র কথা মেনে পদত্যাগ করে, সরকার ভেঙে দিয়ে ভোটে যাওয়ার জন্য। নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিতর্কের সময় থেকেই আমেরিকার বিরাগভাজন হাসিনার আওয়ামি লিগ। এ কথাও আমেরিকা মনে করে, বিএনপি তাদের নীতির প্রতি অনেকটাই বিশ্বস্ত। তারা ক্ষমতায় এলে বাংলাদেশের বাজারে ঢোকা মার্কিনিদের পক্ষে সহজ হবে। রণকৌশলগত প্রশ্নেও বিএনপি-জোট এই মুহূর্তে আমেরিকার পক্ষে কাম্য।
কিন্তু জামাতের হিংসাত্মক কাজের জন্য দেশের পরিস্থিতি যে ক্রমশই হাতের বাইরে চলে যাচ্ছে, সে কথাই আলোচনার মাধ্যমে আমেরিকাকে বোঝানোর চেষ্টা করছে নয়াদিল্লি। আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবরুদ্দিন জানান, “বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমেরিকার সঙ্গে কথা হয়েছে। বিদেশসচিব মার্কিন নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিকে দেখা হয়েছে।”
কাদের মোল্লার ফাঁসি নিয়ে উত্তাল বাংলাদেশ। সীমান্ত পরিস্থিতি নিয়ে আশঙ্কায় ভারতও। বিদেশ মন্ত্রকের মুখপাত্রের কথায়, “আমরা এ কথা বিশ্বাস করি যে একটি গণতান্ত্রিক দেশের মানুষ হিসাবে বাংলাদেশি রাজনীতিকরা তাঁদের মতপার্থক্য কথার মাধ্যমেই মেটাবেন।” মুখে এ কথা বললেও বিপুল সংখ্যক শরণার্থীর অনুপ্রবেশ ঘটতে পারে, এমন আশঙ্কা নয়াদিল্লির রয়েছেই। তা ছাড়া যে সুবিপুল পুঁজি ইসলামিক ব্যাঙ্কের মাধ্যমে জামাত-সহ বাংলাদেশের বিভিন্ন ইসলামিক সংগঠনের হাতে গিয়েছে, তার কুপ্রভাব সীমান্ত পেরিয়ে এ দেশেও পড়তে পারে বলে আশঙ্কা। অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনও এই সুযোগ কাজে লাগাতে চাইছে। তবে পাঁচ হাজার বাড়তি বিএসএফ জওয়ান মোতায়েন হয়েছে। সীমান্তের যেখানে কাঁটাতার নেই সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ সরকারও বিষয়টি নিয়ে চিন্তিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামী দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে পরিস্থিতি জানিয়েছেন। ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে রাজ্য পুলিশের ডিজি সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর ব্যবস্থা নিয়েছেন।
সুত্রঃ http://www.anandabazar.com/14bdesh4.html
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×