আজ নিজেকে 'V I P' বলে মনে হল! আজকেই, হ্যাঁ আজকেই বুঝলাম আমিও একজন 'V I P'
মহাখালী ওয়্যারলেসে অনেকক্ষ্ণ দাঁড়িয়ে ছিলাম গাড়ির জন্য। বি আর টিসি বাসে দেখি ভেতরে দাড়িয়ে আছে কিছু মহা সৌভাগ্যবান মানুষ, বাসের পেছনের দাঁড়ে পর্যন্ত মানুষ দাঁড়িয়ে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে!সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, এটা জীবন যাওয়ার আগ মুহুর্তে মনে করে বোধহয় খুব একটা লাভ হবে না।যা হোক, শুরু করলাম আমার বিখ্যাত হন্টন।
মহাখালী রেলগেটের কাছাকাছি এসে আবারো বাস খুঁজতে লাগলাম।একে তো বাস কম, তার উপর প্রতিটা বাসেই পর্বত সমান ভিড় ! আবারো বিখ্যাত হন্টন শুরু করতে যাব কিনা ভাবছি,এমন সময় দেখি এক বুড়ো রিকশাওয়ালা ডাকছে,"ফারামগেট ৫০,ফারামগেট ৫০"। তাকে বললাম, ফারামগেট যাব না, আউলাদ হোসেন মার্কেট পর্যন্ত যাব, কত নেবেন?" উনি ৫ টাকা কমে যেতে রাজি হলেন। তাই সই। এই রিকশায় উঠেই হয়ে গেলাম ইতিহাসের সাক্ষী, হয়ে গেলাম 'V I P'।
সমস্ত পুরাতন এয়ারপোর্ট জুড়ে তখন গাড়ি, বাস, টেম্পো চলাচল করছে। এই পুরো ভি আইপি রাস্তায় কেবল একমাত্র ব্যতিক্রম শুধু আমার রিকশা !
শাহীন কলেজের সামনে এক সি এন জি ঘুরতে গেল, আমার রিকশাওয়ালা হুংকার দিল, " হেই আস্তে " ! সিএনএজি ওয়ালা গাড়ি থামিয়ে বেকুব হয়ে গেল! চিন্তা করছিলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে কি রিকশা নিয়ে যেতে পারব? আমার রিকশাওয়ালা কনফিডেন্ট, সো ডু আই! প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সম্ভবত রিকশা নিয়ে কেউ যাতায়াত করেনা, এক পুলিশ তাই আমাদের রিকশা দেখে বাঁশি বাজাবে কিনা সিদ্ধান্ত নিতে নিতে আমার রিকশা পার।
এ এক অদ্ভূত অনুভুতি। এক অদ্ভূত সাসপেন্স (সিনেমার ভাষায়) ! কোন বি এম ডব্লিউ না,মার্সিডিজ না, এমনকি ২ কোটি ৭০ লাখ দিয়ে কেনা সরকারি ভলভো ও না, সামান্য তিন চাকার রিকশায় বসে এক রাতের জন্যে হয়ে গেলাম VIP
জামাত কে ধন্যবাদ হরতালের জন্যে।
"জয় বাংলা"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

