ভাগ্য কখনই বলার মত সাহায্য করেনি কখনও। নামাজের দোয়ায় বরাবরই অলস। তারপরও সাভার ট্র্যাজেডির দিন থেকে নামাজের দোয়ায় বরাদ্দ রেখেছিলাম নিহতদের জন্য জান্নাত, তাদের পরিবারের জন্য রহমত কামনা। আজ ১৭ দিন মানে ৪০৮ ঘন্টা পর রেশমি উদ্ধার হল। পাষাণেরও চোখ দিয়ে পানি পরল। আল্লাহ কে ধন্যবাদ, উদ্ধারকর্মীদের জন্যে বিনম্র শ্রদ্ধা,ভালবাসা ।
সামুর সার্ভার সংরক্ষণের পর কোনভাবেই লগইন করতে পারছিলাম না । অনেক বার, অনেক ভাবে, অনেক পাসওয়ার্ড চেঞ্জ কোনভাবেই কিছু হচ্ছিল না।
শেষমেষ উপায় না দেখে ফেইসবুকে সামুতে সংশ্লিষ্ট কয়েকজনের পোস্টে কমেন্ট, ইনবক্স করলাম সমস্যার কথা জানিয়ে। কোন কোন পেজেও জয়েন করলাম সাহায্যের আশায়, যদি কিছু হয় ! কেউ কেউ জানালো, তাদেরও একই সমস্যা হচ্ছে। তারপর গতকাল রাতে সামুর ফীডে গিয়ে সমস্যার কথা জানালাম। অবশেষে...... এই তো আমি।
সামু ব্লগের সাথে সংশ্লিষ্ট সকল কে জানাই আন্তরিক ধন্যবাদ, আমার নিঃশ্বাস নেবার জায়গাটুকু ফিরিয়ে দেবার জন্যে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


