somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার 'গয়নার বাক্স' দেখা

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি বহুমাত্রিক ছবি গয়নার বাক্স ! ছবির কাহিণী আবর্তিত হয়েছে ১৯৪৭ থেকে ১৯৭১ সালকে কেন্দ্র করে । শ্রীমতি রাসমনির (মৌসুমী চট্টোপাধ্যায়) বিয়ে হয় ১১ বছর বয়সে, তার বয়সের দ্বিগুণ বরের সাথে। বিয়ের একবছরের মাথায় সেই স্বামী হারিয়ে ১২ বছর বয়সে বিধবা হন রাসমনি। বিয়েতে তিনি আনুমানিক ৫০০ ভরি সোনার গয়না পান।এর মধ্যে বালা,চুড়ি,সোনার চেইন, বিছা,সবই আছে। স্বামী বিয়োগের পর রাসমনি তার বাপের বাড়িতেই থাকতে থাকেন তার ভাইয়ের সাথে। বিয়ের সময়কার গয়নাগুলোর লোভেই মূলত সবাই রাসমনি কে তোয়াজ করে চলত। আর সময়ের সাথে সাথে ভাইয়ের ছেলের বউদের সেখান থেকে সামান্য কিছু গয়না উপহার হিসেবে দিতে থাকেন। যদিও দেবার বিন্দুমাত্র ইচ্ছা রাসমণির থাকে না।

সোমলতা(কঙ্কণা সেন) ঐ বাড়ির বউ হয়ে আসে। তার কিছুদিনের মাথায় রাসমণি মারা যায়। কিন্তু সোমলতার কাছে ভূত হিসেবে রাসমনি বার বার আসতে থাকে। তার গয়নার বাক্সটিও সোমলতা কে সরিয়ে ফেলতে বলে। কোন এক বিশেষ কারণে রাসমণি সোমলতা কে বিশ্বাস করে। আর ভূত হিসেবে শুধুমাত্র তার সাথেই দেখা দেয়। কখনো উপদেশ দিয়ে, কখনো কষ্টের কথা ভাগাভাগির মাধ্যমে আবার কখনো সোমলতার বিপদে ত্রাণকর্তা রূপে হাজির হয় রাসমনি।

মাত্র ১২ বছর বয়সে বিধবা হবার কারণে স্বামী সোহাগ থেকে বঞ্চিত রাসমণি সোমলতা কে একরকম হিংসাই করে। ভরা যৌবনে এক শ্রমিক কর্তৃক দেহের আবেদন মেটানোর বাসনা এবং ধরা পড়ে সেই শ্রমিকের অকাল মৃত্যু তাকে ব্যাথিত করে । আবার সোমলতা পরবর্তীতে এক বাংলাদেশী কবি কর্তৃক প্রেমের প্রস্তাব প্রত্যাখান করলে রাসমণি তাকে বলে যে পরজগতে পাপ-পুণ্য বলে কিছু নেই, যৌবন একবার গেলে আর আসেনা , ভোগ করে নাও যত পার তত।

পুরো ছবিতেই যৌবন একবার গেলে আর আসেনা এই বাক্যটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বার বার উচ্চারিত হয়েছে। আর সেই যৌবন মানেই কোন এক উপায়ে শরীরি আবেদনে পৌঁছিয়ে দেয়া হয়েছে। ভালবাসা এক অর্থে বিশ্বাস আবার যৌবনের ভালবাসা শরীরি, সুতরাং স্বামী বা স্ত্রীর দিকে না তাকিয়ে যৌবনের চাহিদা মেটাও, এ ব্যাপারটা ভাল ঠেকেনি। ভালবাসার কথা বলা হয়েছে, আবার যৌবনের ভালবাসায় বিশ্বাসভংগ করতে উৎসাহিত করা হয়েছে। ভালবাসার আবেদন যে কেবল দৈহিক নয়, এটির মূল আবেদন যে আসে মন থেকে সেটির অভাব পরিলক্ষিত হয়েছে। যদিও সোমলতা শেষ অব্দি তার স্বামীর কাছেই ভালবাসার আনুগত্য প্রকাশ করে থাকে ।

ছবির আরেকটি দিক হল ৭১ এ আমাদের স্বাধীনতার ব্যাপারটি ইতিবাচক ভাবে দেখানো হয়েছে। সোমলতার মেয়ের প্রেমিক থাকে বাংলাদেশী মুক্তিযোদ্ধা। প্রেমের চাইতেও বেশি অগ্রাধিকার দেয় তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ কে। আর শেষমেষ সেই গয়নার বাকসের ৫০০ ভরি গয়নাও মুক্তিযুদ্ধে ব্যবহার হয়। ছবিতে বাংলাদেশের জাতীয় সংগীতটিও চমৎকার ভাবে ব্যবহার করা হয়েছে।

ছবিতে ট্র্যাডিশনাল কলকাতার ন্যাকামি টাইপ কথার বদলে আঞ্চলিক কথা বেশ উপভোগ্য। লম্বা লম্বা সিনেম্যাটিক ডায়লগের বদলে আঞ্ছলিক ভাষার কথা দর্শকদের আরো কাছে টেনেছে । নয়তো সোয়া দুঘন্টার ছবি হজম করা কষ্টদায়ক হত।

পরিশেষে, যারা ফেলানী হত্যার অবিচারে সকল প্রকার ভারতীয় পণ্য বর্জন করেছেন, তারাও হঠাৎ আমার মত ভুলক্রমে এই ছবিটি দেখে ফেলতে পারেন ! এই ভারত ই ঘোর বিপদে তখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। আর এখন আমাদের ফেলানীরা কাঁটাতারে ঝুলে থাকে। আমি নাহয় ভুলক্রমে একটা ছবি দেখে ফেললাম, এর জন্যে অনুতপ্ত হলাম, ক্ষমাও চাইলাম। কিন্তু ফেলানীর কী হল ?

ভারতের করা বিচারও কী আমাদের জীবন নিয়ে খেলা করা ভুল না ??? এই ভুল কী তারা কখনও শোধরাবে ???
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×