somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধুম থ্রি, কামিং সুন, আসেন অপেক্ষা করি!

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই সবাইকে শারদীয় দুর্গোৎসব এর আন্তরিক শুভেচ্ছা।

যে বিষয়টি নিয়ে লিখতে বসেছি সেটি হল চলচ্চিত্র। আরো ভাল করে বলতে গেলে বলতে হয় ভারতীয় চলচ্চিত্র। আমি কোন চলচ্চিত্র বোদ্ধা না । তাও লিখছি। কেন ? দিওয়ালি তে মুক্তি পাচ্ছে ক্রিষ ৩ ( আগেরটার নাম ক্রিশ ছিল, পরেরটার নাম ক্রিশ ৩ কেন আমার বোধগম্য না, কেউ দয়া করে বোঝাতে আসবেনও না, আমি বুঝতেও চাই না!)। আরো মুক্তি পাচ্ছে সঞ্জয় লীলার ‘রামলীলা’ ! এই সঞ্জয়ের ভাল ছবি করার রেকর্ড আছে। যেহেতু বেচারার জন্ম ইন্ডিয়ায় আর মাসালা ছবি বানানো ছাড়া যে ভাল নির্মাতার না খেয়ে মরা লাগে, সেটা সে ভালই জানে। আর সেজন্যেই নর্তন কুর্দন,মারপিট, আইটেম সং সমৃদ্ধ ‘রাউডি রাথোড়’ প্রযোজনা করে রেইসে টিকে থাকতে হয়। আরও বছর শেষে আসছে আমীরের ধুম থ্রি ! পালাবি কোথায় !

সে যা হোক। ফেলানী হত্যা মামলার রায়ে ভারতের জওয়ান কে নির্দোষ ঘোষণা করার পর এ দেশে খবরের জগতে ঝড় ওঠে। বিশেষ করে অনলাইন মাধ্যমে রীতিমত ওঠে সুনামি। আমাদের কিছু নামী দামী তারকা,ফেইসবুক সেলিব্রেটি তাদের প্রো পিক, কভার পিকে ফেলানী হত্যার পোস্টকার্ড সম্বলিত ছবি দেন। আমি নাদান মানুষ, এসবের কিছুই করিনা। তবে সেদিন থেকে কার্যত আমি ভারতীয় ছবি দেখা বন্ধ করে দেই। আগে দেখা হত। আর দশজন সাধারণ মানুষের মত আমিও শাহরূখ খান কে পছন্দ করতাম। না করেই বা উপায় কী ! দেশের ক্যাবল টিভির ২০০ চ্যানেলের মধ্যে ইন্ডিয়ান চ্যানেল ১৫০টার বেশি। রিমোট চাপলেই ইন্ডিয়ান ছবির গান, নয়তো সিরিয়াল। ভক্ত না হয়ে কী উপায়।

রানবীরের রকস্টার নিয়ে তুমুল আড্ডা । আমীর কেন পার্ফেকশনিস্ট সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ। কিন্তু ফেলানী হত্যার পর এইসব ভারতীয় ছবি দেখা পুরোপুরি বন্ধ করে দেই। এটা আমার মত খুবই তুচ্ছ,নগন্য এক মানুষের একান্ত নিজস্ব সংগ্রাম। এইটা আমি কাউকে বলি না। যে হিন্দী ছবি দেখে দেখুক, আমি দেখব না ।

তাহলে এখন প্রশ্ন আসে, কেন এইটা এখন ফলাও করে প্রচার করছি ব্লগে ? খুব দেশপ্রেমগিরি ফলাচ্ছি ? লিখছি মনঃকষ্টে।

ফেইসবুকে বেশ কিছু মুভি লাভার সাইটের মেম্বার আমি। তাদের প্রতিদিনের পোস্টে হিন্দী ছবির প্রচারণা দেখলে মনে হয়, এইটা আমাদের দেশে রিলিজ হচ্ছে। তারা ঠিক এতটাই আনন্দিত হয়,এতটাই ভালবাসা নিয়ে একটা মুভির জন্যে অপেক্ষা করে ততটা মনে হয় ইন্ডিয়ানরাও করে না । এইটা খুবই একটা দৈন্যতার চিহ্ন। আমরা কি একবারও ভেবে দেখেছি, যে ভারতের কোন এক হিন্দী ছবির হিরো বা হিরোইন আমাদের বাংলাদেশী কোন স্টারের নাম জানে কী না ? তাদের কথা বাদ। কোন ভারতীয় মুভি প্রেমি আমাদের কোন ডিরেক্টরের নাম বলতে পারবে ? পারবে টেলিভিশন এর নির্মাতা সরওয়ার ফারূকী কে চিনতে? পারবে, তারেক মাসুদ কে চিনতে ? কেউ পারবে না। কিন্তু আমাদের দেশের ক্লাস ফাইভ-সিক্সে পড়া একটা বাচ্চাও শাহরুখকে চিনবে, হ্রত্বিক কে চিনবে । তাদের মত হতেও চাইবে!এই ব্যার্থতা কার ? সেই বাচ্চার অভিভাবকের। যারা কিনা বিনোদনের আশায় হিন্দী সিনেমা, সিরিয়াল দেখতে বসেন বাচ্চাটির সামনেই । সিনেমা সিরিয়াল দেখবেন না ? বাচ্চাদের কার্টুনও তো হিন্দী ডাবড। যাবেন কই বলেন ? আর তথাকথিত চলচ্চিত্র বোদ্ধাদের কথা তো বাদই দিলাম। এই কথা বললে বলা হয়, এইটা মুভি সাইট। এইখানে অন্য কিছু আনবেন না ? আমি বলি, কেন আনব না?আপনারা কী তাদের ছবির প্রচারণা হিন্দিতে করছেন ? কই না তো ? বাংলায়ই তো লিখছেন , লজ্জা লাগছে না লিখতে ?

এইটা আদতে খুব নগন্য সমস্যা বলে মনে হয় , কিন্তু এর প্রভাব কত বিস্তৃত হতে পারে, কেউ চিন্তা করছে কী ? অভিভাবকেরা কী করবেন, আমাদের সবার অভিভাবক মাননীয় সরকার কিন্তু ভারতীয় ছবি আমদানী করতে চায় । তখন আবার এই সব মুভি লাভার সাইটেরই কেউ কেউ মনের ভুলে এর বিরোধিতা করে ফেলেন।

মাঝে মাঝে মনে হয়, আচ্ছা আমরা কি আসলেই পৃথিবীর বুকে আলাদা স্বাধীন এক জাতি? আমরা কারো খাই না, পরি না,। নিজেরা উপার্জন করি। আমরা বাংলায় কথা বলি, হিন্দী বা ইংরেজী কোনটাই আমাদের জাতীয় ভাষা না। আমাদের জাতীয় ভাষা বাংলা। আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে। যেখানে এখনো ছেলেপেলে দেরী করে বাসায় ফিরলে বাবার ঝাড়ি আবশ্যক। সামন্ত ছেলেরা এখনও নিজের পছন্দের কথা সরাসরি না বলে খালাদের,চাচীদের দিয়ে বলায়। আমাদের মেয়েরা এখনও একজনকে ভালবাসলে তার জন্যে জীবন দিতে পারে, কোন উৎসবে এখনো শাড়ীই তাদের প্রথম পছন্দ, তাদের প্রথম পড়া শাড়ীটিও অবধারিতভাবে হয় তাদের মায়ের কেনা শাড়ী। এখনো আমাদের বাবা-মায়েরা সমকামীতা কী সেইটা জানেন না। হ্যাঁ এইটা ঠিক, মেয়েদের কামিজ শর্ট হয়েছে, ওড়না বুকের বদলে গলায় গিয়েছে। শাড়ী, লেহেঙ্গার নাম হয়েছে হিন্দী সিনেমার নামে। কিন্তু এখনও আমাদে সংস্কৃতি এখনো আমদেরই রয়ে গেছে। এ জন্যেই আফ্রিদি আমাদের দেশে এসে তার ফ্যাশন হাউজ খুলতে গেলে ,আমাদের মেহজাবিন কে তার ফ্যাশন শোতে অংশ নিতে দেখলে আমরা বিরক্ত হই। আফ্রিদি কে “উইল ইউ ম্যারি মি ‘ বললে আমাদের প্রেমিকরা নিজেরাই ব্রেকাপের জন্যে ব্যস্ত হয়ে উঠে। সবকিছুর পরও আমাদের ছেলে মেয়েরা বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড না হয়ে প্রেমিক-প্রেমিকা হতে চায়। কারণ আমাদের রক্তে আছে নির্মলেন্দু গূণের, হাসান হাফিজের কবিতা। আমাদের আছে হিমুর হুমায়ূন আহমেদ। এমনকি আমাদের আছে অনন্ত জলিল ! যে কিনা পরোক্ষভাবে হলেও নিজের অজান্তে হিন্দী সিনেমার সাথে অঘোষিত যুদ্ধে লিপ্ত হয়েছে।

তাহলে কেন আমরা ধুম থ্রি এর জন্যে অপেক্ষা করব ? কেন আমরা আমাদের প্রিয় বাংলা ভাষায় কোন রকম কাহিনীবর্জিত বস্তা পচা নাচ গানে ভরপুর হিন্দী সিনেমার জন্যে ব্লগ লিখব ?

আপনে রামপালে বিদ্যুতকেন্দ্র করা নিয়ে চিল্লাবেন আবার বছর শেষে ধুম থ্রি এর জন্যে অপেক্ষা করে পোস্ট দেবেন তা তো হয় না ! প্রায় নগ্ন, অর্ধনগ্ন হিন্দী ছবির নায়িকা দেখে রাতে স্বপ্নদোষে দুষ্ট হওয়া আপনার শোভা পায় না।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৭
১৬টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×