somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলে যাওয়া মানে প্রস্থান নয়, কিন্তু শূন্যতা (হুমায়ূন আহমেদের ২য় মৃত্যুদিবসের শ্রদ্ধাঞ্জলী)

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পোস্টের শিরোনাম আমার একদমই পছন্দ না। একেবারেই না। কিভাবে পছন্দ হয় ? তাঁর চলে যাওয়া এখনও যে বিশ্বাস করতে কষ্ট হয়।

কোনরকম পূর্ব প্রস্তুতি ছাড়া এ পোস্টটি লিখতে বসেছি। কারণ তাঁকে নিয়ে লিখতে আমার কোন প্রস্তুতি লাগে না। তাকে নিয়ে আমি লাইনের পর লাইন লিখতে পারি। উনি যে আমার জাদুকর ছিলেন, আমার নিস্তেজ হয়ে যাওয়া অলস সময়ের সাথী ছিলেন। আবার সতেজ সময়েও ছিল তাঁর সরব উপস্থিতি। তিনবেলা খাওয়ার সময়ও গোগ্রাসে গিলতাম তাঁর বই। এখনও গিলি। হয়ত যতদিন বেঁচে থাকব ততদিনই গিলব। আমার সাথে অনেকেই একমত হবেন না। আবার অনেকেই হবেন।

বাঙ্গালীর মধ্যবিত্ত পরিবারে বই পড়ার অভ্যাস শরৎচন্দ্র,রবীন্দ্রনাথের মত মহান লেখকেরাও করে যেতে পারেননি। পেরেছিলেন হুমায়ূন আহমেদ। শুধু কি বই ? তাঁর নাটক,সিনেমা কোনটিতে মন্ত্রমুগ্ধ হয়নি আমরা ? তাঁর কোথাও কেউ নেই নাটকটি তো এদেশে ইতিহাস হয়ে রয়েছে। আরও রয়েছে বহুব্রীহি,এইসব দিনরাত্রি, অয়োময় এর মত নাটক। প্যাকেজ যুগেও তাঁর জয়জয়কার। নক্ষত্রের রাত, উড়ে যায় বকপক্ষীর মত নাটক শুধু রচনাই করেননি, নির্দেশনায়ও দেখিয়েছেন মুন্সিয়ানা।

অসম্ভব মেধাবী এই মানুষটি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুল প্রফেসর ছিলেন। রসায়নের মত জটিল বিষয়ে নিয়েছিলেন ডক্টরেট ডিগ্রী। কিন্তু কোন বইতে,নাটকে ডঃ উপাধী ব্যবহার করেন নি।

তাঁর তৈরি চরিত্র হিমু, মিসির আলী কালজয়ী দুটি চরিত্র, যারা লজিক এবং এন্টি লজিক নিয়ে কাজ করে। তাঁর রচিত উপন্যাস,গল্পের কথা বলতে গেলে এ পোস্ট শেষ হবে না। বাংলাদেশের প্রথম সফল সায়েন্স ফিকশনটিও তাঁর লেখা।

মেধাবী এ মানুষটি আমাদের একা করে চলে গেছেন আজকের এ দিনটিতে। তাঁর চলে যাওয়ার এ দিনটিকে আমরা গভীর শ্রদ্ধায় স্বরণ করছি।

সামুতে প্রকাশিত হুমায়ূন আহমেদ সম্পর্কীয় কিছু উল্লেখযোগ্য পোস্টসমূহঃ

হুমায়ূন আহমেদ এর উক্তিসমূহ

হুমায়ন আহমেদ উক্তিসমূহ ২

হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্রের গান

আমার সংগ্রহ করা হুমায়ূন আহমেদ এর ১৮৬ টি বই থেকে আপনার টি সংগ্রহ করুন





সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৮
১৫টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×