somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিশির জন্যে ভালোবাসা - মুহম্মদ জাফর ইকবাল (2য় খন্ড)

১৩ ই মে, ২০০৬ ভোর ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"এই তো আমি দেখছি, তুমি নিজ থেকে কোন কথা বলছ না, আমি কিছু জিজ্ঞেস করলে
উত্তর দিচ্ছ। তাও ছাড়া-ছাড়া ভাবে, কাটা-কাটা ভাবে।"
রন নিশিকে নিজের কাছে টেনে এনে বলল, "আমি দুঃখিত নিশি। কয়দিন থেকে কেমন
যেন অস্থির-অস্থির লাগছে।"
"কেন ? কি হয়েছে ?"
"জানি না কেন। আমার বয়স প্রায় দুই হাজার বৎসর হয়ে গেছে কিন্তু এখনো মনে হয়
নিজেকে বুঝতে পারি না।"
নিশি রনের গলা জড়িয়ে খিলখিল করে হেসে বলল, "তোমার বয়স দশ হাজার বৎসর
হলেও তুমি নিজেকে বুঝতে পারবে না। কিছু কিছু মানুষ নিজেকে বুঝতে পারে না।"
রন কোমল চোখে নিশির দিকে তাকিয়ে বলল, "তুমি কি নিজেকে বুঝতে পারো ?"
নিশি মাথা নাড়ল, বলল, "পারি। এই যেমন মনে করো তোমার পাশে বসলেই আমার মনে
হয় আমার বয়স এক হাজার বৎসর কমে গিয়েছে!"
"সত্যি ?"
"সত্যি।"
রন মাথা নাড়ল, বলল, "আমি বিশ্বাস করি না। এক হাজার বৎসর আগে তোমার কেমন
লাগত সেটি তোমার মনে নেই। তোমার মনে থাকার কথা নয়।"
নিশি হাসি-হাসি মুখে বলল, "মনে না থাকলে নেই - সবকিছু মনে রাখতে হবে তোমাকে
কে বলেছে ?"
"আমার মাঝে মাঝে খুব মনে করার ইচ্ছে করে।" রন একধরনের উদাস-চোখে বলল,
"আমার কোন জিনিসটা সবচেয়ে বেশি মনে করার ইচ্ছে করে জানো ?"
"কোন জিনিসটা ?"
"আমার শৈশবের কথা। আমি শৈশবে কি করেছি খুব জানার ইচ্ছে করে।"
"সেটি তুমি কেমন করে জানবে ? গত দুই হাজার বৎসরে তুমি নিশ্চয়ই তোমার স্মৃতি খুব
কম করে হলে পাঁচবার মুছে দিয়েছ।"
"নিশ্চয়ই। নিশ্চয়ই দিয়েছি।"
"তুমি যতবার তোমার নূতন জীবন শুরু করেছ ততবার তুমি তোমার স্মৃতি মুছে দিয়েছ।"
রন মাথা নাড়ল, "আমার নূতন জীবনটি কতটুকু নূতন কে জানে !"
নিশি খিলখিল করে হেসে বলল, "এডভেঞ্চারের দিকে তোমার যত ঝোক আমি নিশ্চিত
তুমি এক দুইবার ছেলে থেকে মেয়ে হয়েছ, মেয়ে থেকে ছেলে হয়েছ ! দুই হাজার বৎসরে কত
কী করা যায় !"
রন কোন কথা না বলে একটু হাসল। নিশি হঠাৎ মুখ গম্ভীর করে বলল, "আমার কী ইচ্ছে
করে জানো ?"
"কী ?"
"আমার খুব সন্তানের মা হতে ইচ্ছে করে। এরকম ছোট একটা বাচ্চা হবে, অাঁকুপাকু
করে নড়বে, আমি বুকে চেপে ধরে রাখব, ভাবলেই আমার বুকের ভিতর কেমন জানি করতে
থাকে।"
রন নিশিকে স্নেহভরে কাছে টেনে নিয়ে বলল, "তুমি খুব ভালো করে জান সেটি হবার
নয়। পৃথিবীতে নূতন শিশুর জন্ম দেয়া বন্ধ হয়ে গেছে প্রায় এক হাজার বৎসর আগে।"
"জানি। তবুও ইচ্ছে করে।"
"পৃথিবী যত মানুষকে বাঁচিয়ে রাখতে পারে এখানে তার থেকে অনেক বেশি মানুষ। আমার
শুধু কী মনে হয় জানো ?"
"কী ?"
"পৃথিবীতে মানুষের সংখ্যা আবার বুঝি আশঙ্কা-সীমা পার হয়ে গেছে।"
নিশি চমকে উঠে বলল, "কী বলছ তুমি !"
"হঁ্যা। মনে নেই গত কয়েক মাস থেকে খাবার পরিবহনে ত্রুটি দেখা দিয়েছে, পানীয়ের
সরবরাহ কম।"
"হঁ্যা।"
"আমার ধারণা এগুলো পরিবহনের বা সরবরাহের ত্রুটি নয়।"
নিশি ভয়-পাওয়া গলায় বলল, "তাহলে এগুলো কী ?"
"এগুলো অভাব। শুধু-যে খাবারের অভাব তাই নয়, জ্বালানির অভাব, জায়গার অভাব।
তুমি লক্ষ্য করেছ আমাদের এই দুইহাজার তলা দালানে একটি এপার্টমেন্ট খালি নেই? দেখেছ?
"হঁ্যা। দেখেছি।"
"মনে আছে পোশাকের মূল্য শতকরা বিশভাগ বাড়ানো হলো। মনে আছে ?"
নিশি মাথা নাড়ল, তার মনে আছে। রন গম্ভীরমুখে বলল, "আমার এইসব দেখে মনে হয়
কী জানো ?"
"জনসংখ্যা নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা নেয়া হবে ?"
"হঁ্যা।"
নিশির বুক কেঁপে উঠে, পৃথিবীতে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্যে গত দুই হাজার বৎসরে বেশ
কয়েকবার ব্যবস্থা নেয়া হয়েছে, সেই স্মৃতি তাদের মস্তিষ্ক থেকে সরিয়ে দেয়া হয়েছে, কিন্তু তবু
তারা সেগুলো জানে। পৃথিবীর মানুষ এখন এই ভয়াবহ আতঙ্ক নিয়ে বেঁচে থাকে, কখন পৃথিবীর
প্রয়োজনে তাকে পৃথিবী থেকে অপসারণ করিয়ে দেয়া হয়।
নিশির ভয়-পাওয়া মুখের দিকে তাকিয়ে রন গভীর ভালোবাসায় তাকে বুকের মাঝে টেনে
নেয়। অপূর্ব রূপসী এই রমণীটিকে সে মাত্র তিনশত বৎসর আগের থেকে চেনে। ছেলেমানুষী
সরল এই মেয়েটিকে তার বড় ভালো লাগে।
গভীর রাতে তীক্ষ্ন সাইরেনের শব্দে নিশি চমকে জেগে উঠল। বিছানায় তার পাশে শূন্য
জায়গা, রন আগেই উঠে গেছে। নিশি ভয়-পাওয়া গলায় ডাকল, "রন। কোথায় তুমি ?"
জানালার কাছে ছায়ামূর্তির মত রন দাঁড়িয়েছিল, বলল, "এই যে, আমি এখানে।"
"কি হয়েছে রন ? সাইরেন বাজছে কেন ?"
"পৃথিবীর মানুষের এখন খুব বড় বিপদ নিশি।"
"কি হয়েছে ? কেন বিপদ ?"
"পৃথিবীর জনসংখ্যা আশঙ্কা-সীমা পার হয়ে গেছে।"
"পার হয়ে গেছে ?" নিশি আতঙ্কে চিৎকার করে বলল, "পার হয়ে গেছে ?"
"হঁ্যা। শুনছ না বিপদের সাইরেন ?"
"এখন কি হবে ?"
"জনসংখ্যা কমাতে হবে।"
"কীভাবে কমাবে ? কাকে কমাবে ?"
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×