রগারিজ ্#956;ুচিনকে বদ্ধভূমিতে নিয়ে আসা হয়েছে। তার পরনে একটি ঢিলেঢালা সাদা শার্ট এবং
কুঁচকে থাকা নীল ট্রাউজার। তার মাথার চুল অবিন্যস্ত এবং চোখের দৃষ্টি খানিকটা দিশেহারা।
গ্রানাইটের দেওয়ালের সামনে দাঁড় করিয়ে তার হাতকড়া খুলে দেয়া হল। মানুষকে মৃতু্যদণ্ড
দেওয়ার সময় তাকে পুরোপুরি মুক্ত করে রাখার এই প্রাচীন নিয়মটি এখনো মেনে চলা হয়।
একটু দূরেই প্রতিরক্ষা বাহিনীর দশজন মানুষ স্বয়ং্ি#956;য় অস্ত্র হাতে নিঃশব্দে অপেক্ষা করছে
- তারা গুলি করে রগারিজ ্#956;ুচিনকে হত্যা করবে। একজন মানুষকে হত্যা করার মতো নৃশংস
একটি ঘটনার জন্যে তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করা হয়েছে, সম্ভবত সে-কারণে তাদের মুখে
কোনো ভাবাবেগের চিহ্ন নেই। তাদের মুখমণ্ডল কঠিন, চোখের দৃষ্টি নিস্পৃহ এবং ভাবলেশহীন।
প্রতিরক্ষাবাহিনীর একজন উচ্চপদস্থ কমাণ্ডার রগারিজ ্#956;ুচিনের সামনে এসে দাঁড়াল।
মানুষটি মধ্যবয়স্ক, মাথায় কাঁচাপাকা চুল এবং রোদেপোড়া চেহারা। মধ্যবয়স্ক কমাণ্ডারটি তার
পকেট থেকে একটি ভাজ করা কাগজ বের করে এবং রগারিজ ্#956;ুচিন এক ধরনের শূন্যদৃষ্টিতে
তার দিকে তাকিয়ে থাকে। কমাণ্ডারটি একটু কেশে গলা পরিষ্কার করে কাগজটি পড়তে শুরু
করে : "রগারিজ ্#956;ুচিন, মানবতার বিরুদ্ধে তোমার সকল অপরাধ প্রমাণিত হয়েছে বলে
তোমাকে মৃতু্যদণ্ড দেয়া হয়েছে। তোমার অপরাধের শাস্তিস্বরূপ কিছুক্ষণের মাঝেই তোমার
মৃতু্যদণ্ড কার্যকর করে পৃথিবীর মানুষ একটি বড় অপরাধের গ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



