somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফোবিয়ানের যাত্রী - মুহম্মদ জাফর ইকবাল (নয়)

১৩ ই মে, ২০০৬ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ম্যাঙ্গেল ক্বাস তার দলবলকে সংগ্রহ করার জন্যে যে গ্রহটিকে ঘিরে ফোবিয়ানের কক্ষপথ নির্দিষ্ট
করল, সেই গ্রহটিকে আমার খুব অপছন্দ হলো। এই কুৎসিত বিশাল গ্রহটির যে উপগ্রহ থেকে
সে তার সঙ্গীসাথিদের সংকেত পেয়েছে বলে দাবি করল সেই উপগ্রহটিকে আমার অপছন্দ হলো
আরো বেশি। একটি নির্দিষ্ট গ্রহ বা উপগ্রহ সম্পর্কে ব্যক্তিগত ভালো লাগা না-লাগার কোনো
গুরুত্ব নেই, কিন্তু শুরু থেকেই এই গ্রহ এবং উপগ্রহ সম্পর্কে আমার ভিতরে একধরনের অশুভ
অনুভূতির জন্ম হয়ে গেল। আমি ব্যাপারটি গোপন করার কোনো চেষ্টা না করে ম্যাঙ্গেল ক্বাসকে
বললাম, "তুমি তোমার দলের লোকজনের অবস্থান ঠিক করে কো-অর্ডিনেট জানিয়ে দাও, আমি
স্কাউটশিপ পাঠিয়ে তাদেরকে আনার ব্যবস্থা করে দিই।"
ম্যাঙ্গেল ক্বাস সরু চোখে আমার দিকে তাকাল, বলল, "তুমি নিশ্চয়ই আমাকে নির্বোধ
বিবেচনা কর না।"
আমি মাথা নাড়লাম এবং বললাম, "না করি না। কিন্তু এই উপগ্রহটিকে আমার খুব
অপছন্দ হয়েছে, গ্যালাক্টিক তালিকায় এর কোনো নাম নেই, বিদঘুটে সংখ্যা দিয়ে পরিচয় দেয়া
হয়েছে। এটি অস্থিতিশীল এবং বিস্ফোরণমুখ। আমি এখানে যেতে চাই না।"
"তুমি যেতে চাও কি না-চাও সেটি বিবেচনার মাঝে আনার প্রয়োজন নেই। আমি চাই কি
না-চাই সেটাই গুরুত্বপূর্ণ।"
"তুমি কী চাও ?"
"আমার নিরাপত্তার খাতিরে আমি কখনোই তোমাকে আলাদা হতে দেব না। কাজেই
আমরা যে স্কাউটশিপ নিয়ে এই উপগ্রহে নামব সেখানে তুমি থাকবে। মিত্তিকা নামের সেই
মেয়েটিও থাকবে।"
আমি একটা নিঃশ্বাস ফেললাম, আমি যদি একজন দসু্য হতাম আমিও ঠিক এধরনের
নিরাপত্তার ব্যবস্থা না করে কোথাও এক পা অগ্রসর হতাম না।
ম্যাঙ্গেল ক্বাস নিয়ন্ত্রন প্যানেলে তার দলের লোকজনের সাথে যোগাযোগ নিশ্চিত করতে
করতে আমাকে বলল, "তুমি স্কাউটশিপটা প্রস্তুত কর, আমরা কিছুক্ষণের মাঝেই রওনা দিতে
চাই।"
স্কাউটশিপে যাবার আগে আমি মিত্তিকাকে ডেকে পাঠালাম, সে একধরনের ভয়ার্ত চোখে
হাজির হলো, ফ্যাকাশে মুখে জিজ্ঞেস করল, "কী হয়েছে ইবান ?"
"ম্যাঙ্গেল ক্বাস কিছুক্ষণের মাঝে এই উপগ্রহটিতে নামছে।"
মিত্তিকা সপ্রশড়ব দৃষ্টিতে আমার দিকে তাকাল, এই তথ্যটি তাকে জানানোর কারণটি সে
বুঝতে পারছে না। আমি একটু ইতস্তত করে বললাম, "সে এই উপগ্রহটাতে একা যাবে না,
তোমাকে আর আমাকে নিয়ে যাবে।"
কথাটি শুনে মিত্তিকা যেরকম ভয় পেয়ে যাবে বলে ভেবেছিলাম দেখা গেল সে সেরকম ভয়
পেল না, বরং তার মাঝে বিচিত্র এক ধরনের কৌতুহলের জন্ম হলো। চোখ বড়-বড় করে বলল,
"এই উপগ্রহে সত্যি-সত্যি বুদ্ধিমান প্রাণী আছে ?"
আমি ভুরু কুচঁ কে বললাম, "আমি আশা করছি নেই।"
"কেন ? তুমি বুদ্ধিমান মহাজাগতিক প্রাণী পছন্দ কর না ?"
"সত্যি কথা যদি বলতে বল তাহলে বলব যে, না, যে বুদ্ধিমান প্রাণীর সাথে আমার
যোগাযোগ হয় নি তাকে আমি পছন্দ করি না।"
"কেন ?"
"প্রথমত বুদ্ধিমান প্রাণী কৌতুহলী হয়। কাজেই তারা আমাদের নিয়ে কৌতুহলী হবে।"
"কৌতুহলী হলে সমস্যা কিসের ?" মিত্তিকা ঠিক বুঝতে পারল না আমি কী নিয়ে কথা
বলছি। আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, "যদি এরা মোটামুটি আমাদের মতো বুদ্ধিমান হয়
তাহলে আমাদের কেটেকুটে দেখবে। আমাদের ধরে তাদের ল্যাবরেটরিতে নিয়ে যাবে। যদি
অনেক বেশি বুদ্ধিমান হয় তাহলে আমাদের মস্তিষ্কের নিউরণগুলো বিশে
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×