somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফোবিয়ানের যাত্রী - মুহম্মদ জাফর ইকবাল (দশ)

১৩ ই মে, ২০০৬ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খিলা নামের মেয়েটি খসখসে গলায় বলল, "আমাদের নিয়ে যাবে ?"
মেয়েটির গলার স্বর শুনে আমি চমকে উঠলাম, গলার স্বরটি আশ্চর্য রকমের প্রাণহীন এবং
যান্ত্রিক।
ম্যাঙ্গেল ক্বাস মাথা নাড়ল, বলল, "হঁ্যা নিয়ে যাব। অবশ্যি নিয়ে যাব।"
"কোথায় নিয়ে যাবে ?"
"আমাদের সাথে। আমাদের দল আবার নতুন করে তৈরি করব। সবাই মিলে নতুনর
অভিযান হবে। নতুন অস্ত্র, নতুন প্রযুক্তি - অনেক পরিকল্পনা আছে।"
সামনে বসে থাকা ভয়ঙ্করদর্শন মানুষটি মুখ উঁচু করে মোটা বলল, "মানুষ থাকবে
সেখানে?"
"মানুষ ?" ম্যাঙ্গেল ক্বাস অবাক হয়ে বলল, "মানুষ থাকবে না কেন ইরি। অবশ্যই
থাকবে।"
ম্যাঙ্গেল ক্বাসের কথা শুনে ইরি নামের ভয়ংকরদর্শন মানুষটি হঠাৎ কেমন জানি খুশি হয়ে
উঠল, সে তার শরীর দুলিয়ে বিচিত্র একটি আনন্দহীন হাসি হাসতে শুরু করে। ইরি নামের
মানুষটির হাসি দেখে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা আরো কয়েকজন মানুষ হাসতে শুরু করে,
আনন্দহীন ভয়ংকর একধরনের হাসি, শুনে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে।
ম্যাঙ্গেল ক্বাস তাদের হাসি থেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করল, তারপর বলল, "তোমরা
এতদিন এখানে কেমন ছিলে বল ?"
প্রথমে কেউ কোনো কথা বলল না, এবং হঠাৎ করে পিছন থেকে না-পুরুষ না-মহিলা এই
ধরনের সবুজ রংয়ের চুলের একটি মানুষ বলল, "জানি না।"
"জান না ?" ম্যাঙ্গেল ক্বাস অবাক হয়ে বলল, "কেমন ছিলে জান না ? কী বলছ উলন ?"
উলন স্থির দৃষ্টিতে কিছুক্ষণ ম্যাঙ্গেল ক্বাসের দিকে তাকিয়ে রইল, তারপর শীতল গলায়
বলল, "কেমন করে জানব। ভয়ংকর একটা বিস্ফোরণ হলো, তারপর আর কিছু মনে নাই।"
"মনে নাই ?"
"না।"
ম্যাঙ্গেল ক্বাস অন্যদের দিকে তাকাল, অন্যেরাও তখন মাথা নাড়ল, বলল, "নাই, মনে
নাই।"
"কিছু মনে নাই ?"
মানুষগুলো একজন আরেকজনের দিকে তাকাল তারপর বলল, "না, মনে নাই।"
আমি ঠিক বুঝতে পারলাম না হঠাৎ করে ম্যাঙ্গেল ক্বাস রেগে উঠল কেন, গলার স্বর উঁচু
করে বলল, "আসলে মনে আছে, তোমরা মিথ্যা কথা বলছ।"
মাঝামাঝি বসে থাকা একজন মানুষ তখন ধীরে ধীরে উঠে এল, তার শরীরের একটা বড়
অংশ বিকটভাবে পুড়ে গেছে, একটা হাত ভেঙে অসহায়ভাবে ঝুলছে, মানুষটির চেহারায়
জগৎসংসারের প্রতি বিতৃষ্ণা - ম্যাঙ্গেল ক্বাসের কাছাকাছি এসে বলল, "আমরা মিথ্যা কথা
বলছি ?"
"হঁ্যা। আমার ধারণা তোমরা মিথ্যা কথা বলছ।"
"কেন ?"
"কারণ তোমরা আমাকে বলবে না গ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×